Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:37

[1] সদাপ্রভুু, তোমার ক্রোধে আমাকে তিরস্কার করো না কিংবা তোমার ক্রোধে আমাকে শাসন কর না।

[2] আমার উপর করুণা কর, সদাপ্রভুু, কারণ আমি দুর্বল; আমাকে সুস্থ কর, সদাপ্রভুু, কারণ আমার সমস্ত হাড় কম্পিত হচ্ছে।

[3] আমার প্রাণও খুব কষ্ট পাচ্ছে; কিন্তু তুমি, সদাপ্রভুু, আর কতদিন এটি চলবে?

[4] ফিরে এস, সদাপ্রভুু, আমার প্রাণ উদ্ধার কর। তোমার চুক্তির বিশ্বস্ততার জন্য আমাকে রক্ষা কর।

[5] কারণ মৃত্যুর মধ্যে তোমাকে কেউ স্মরণ করতে পারে না, পাতালের মধ্যে কে তোমাকে ধন্যবাদ দেবে?

[6] আমি আর্তনাদ করে ক্লান্ত হয়ে পড়েছি। প্রতি রাতে আমি চোখের জলে আমার বিছানা ভাসাই, আমি চোখের জলে খাট ভেজাই।

[7] দুঃখের কারণেই আমার চোখ অস্পষ্ট হয়ে যাচ্ছে; তারা আমার সমস্ত শত্রুর জন্য দুর্বল হয়ে পড়েছে।

[8] তোমরা যারা অন্যায় কাজ কর, আমার থেকে দূরে চলে যাও; কারণ সদাপ্রভুু আমার কান্নার শব্দ শুনেছেন।

[9] সদাপ্রভুু করুণা করে আমার অনুরোধ শুনেছেন; সদাপ্রভুু আমার প্রার্থনা শুনেছেন।

[10] আমার শত্রুরা লজ্জিত হবে এবং ভীষণ কষ্ট পাবে। তারা ফিরে আসবে এবং হঠাৎ অপমানিত হবে।

গীতসংহিতা — Chapters