Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:04

[1] সদাপ্রভুু আমার পালক; আমার অভাব হবে না।

[2] তিনি আমাকে সবুজ চারণভূমিতে শোয়ান; তিনি শান্ত জলের পাশে আমাকে পরিচালনা করেন।

[3] তিনি আমার প্রাণ ফিরিয়ে আনেন, তিনি তাঁর নামের জন্য আমাকে সঠিক পথে পরিচালনা করেন।

[4] যদি আমি মৃত্যু ছায়ার উপত্যকার মধ্যে দিয়ে যাই, আমি অমঙ্গলের ভয় করব না কারণ তুমি আমার সঙ্গে আছ; তোমার লাঠি এবং ছড়ি আমাকে সান্ত্বনা করে।

[5] তুমি আমার শত্রুদের সাক্ষাৎে আমার সামনে একটি টেবিল প্রস্তুত করে থাক; তুমি আমার মাথা তেল দিয়ে অভিষিক্ত করেছ; আমার পানপাত্র উথলিয়ে পড়ছে।

[6] নিশ্চয়ই ধার্ম্মিকতা ও ব্যবস্থার বিশ্বস্ততা আমার জীবনের সমস্ত দিন আমাকে অনুসরণ করবে এবং আমি চিরকাল সদাপ্রভুুর গৃহে বাস করব!

গীতসংহিতা — Chapters