Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:07

[1] আমার সমস্ত হৃদয় দিয়ে আমি সদাপ্রভুুকে ধন্যবাদ দেব, আমি তোমার সমস্ত আশ্চর্য্য কাজের কথা বলব।

[2] আমি সর্বশক্তিমান ঈশ্বরের মধ্যে খুশি এবং আনন্দিত হব; আমি ঈশ্বরের নামের উদ্দেশ্যে প্রশংসাগান করব, হে মহান ঈশ্বর!

[3] যখন আমার শত্রুরা ফেরে, তারা তোমার সামনে বাধা পাবে ও বিনষ্ট হবে।

[4] কারণ তুমি আমার ন্যায়ের জন্যে রক্ষা করেছ; একজন ধার্মিক বিচারক হিসাবে তুমি তোমার সিংহাসনে বসেছ।

[5] তুমি যুদ্ধের শব্দে সেই জাতিকে আতঙ্কিত করেছ, তুমি দুষ্টদের ধ্বংস করেছ, তুমি তাদের স্মৃতি চিরদিনের জন্য মুছে ফেলেছ।

[6] শত্রুরা ধ্বংসাবশেষ মত ক্ষয়প্রাপ্ত হবে যখন তুমি তাদের শহরগুলো ধ্বংস করবে, তাদের বিষয়ে সমস্ত স্মৃতি লুপ্ত হয়ে গিয়েছে।

[7] কিন্তু সদাপ্রভুু চিরকাল থাকেন; তিনি ন্যায়বিচারের জন্য তাঁর সিংহাসন স্থাপন করেন।

[8] তিনি ন্যায্যভাবে পৃথিবীকে বিচার করবেন, তিনি জাতিদের বিচার করবেন।

[9] সদাপ্রভুু নিপীড়িতদের জন্য একটি উচ্চ দূর্গ, বিপদের দিন একটি দূর্গ।

[10] যারা তোমার নাম জানে তারা তোমাকে বিশ্বাস করে, তোমার জন্য, সদাপ্রভুু, যারা তোমার খোঁজ করে তাদের পরিত্যাগ কর না।

[11] সদাপ্রভুুর প্রশংসাগান করো; যিনি সিয়োনে বাস করেন তিনি যা করেছেন তা জাতিদের বল।

[12] কারণ তিনি রক্তের প্রতিশোধ নেন ও তা স্মরণ করেন অত্যাচারিত লোকদের কান্না ভুলে যান না।

[13] সদাপ্রভুু আমার উপর দয়া কর, দেখো আমি কেমন করে অত্যাচারিত হচ্ছি তাদের দ্বারা যারা আমাকে ঘৃণা করে তুমিই সেই যিনি মৃত্যুর দ্বার থেকে আমাকে কেড়ে নিতে পারেন।

[14] আহা, আমি যেন তোমার সমস্ত প্রশংসা প্রচার করতে পারি; সিয়োন কন্যার দ্বারগুলোর মধ্যে, আমি তোমার পরিত্রাণে আনন্দিত হব।

[15] জাতিরা খাতের মধ্যে ডুবে গেছে যা তারা তৈরী করেছিল তাদের লুকানো জালে তাদের পা আটকা পড়েছে।

[16] সদাপ্রভুু নিজেকে প্রকাশ করেছেন; তিনি বিচার নিষ্পন্ন করেন; দুষ্ট নিজের কাজের দ্বারা ফাঁদে পড়ে। সেলা

[17] দুষ্টেরা ফিরবে এবং পাতালে পাঠানো হবে, সমস্ত জাতিরা যারা ঈশ্বরকে ভুলে গেছে।

[18] কারণ অভাবগ্রস্তদের সবদিনের র জন্য ভুলে যাবেন না, আর নিপীড়িতদের আশা চিরকালের জন্য বিনষ্ট হবে না।

[19] ওঠ, সদাপ্রভুু, মানুষকে আমাদের জয় করতে দিও না, যেন সমস্ত জাতি তোমার চোখে বিচারিত হয়।

[20] সদাপ্রভুু তাদেরকে আতঙ্কিত কর; জাতিরা জানতে পারে যে তারা মানুষ মাত্র। সেলা

গীতসংহিতা — Chapters