Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:06

[1] “যদি সদাপ্রভুু আমাদের পক্ষে না থাকতেন,” ইস্রায়েলকে তা বলতে দাও,

[2] যদি সদাপ্রভুু আমাদের পক্ষে না থাকতেন, যখন লোকেরা আমাদের বিরুদ্ধে উঠেছিল,

[3] তখন তারা আমাদেরকে জীবন্ত গিলে নিত, তখন তারা আমাদের বিরুদ্ধে প্রচন্ড রাগে ফেটে পড়তো।

[4] জল আমাদেরকে ভাসিয়ে নিয়ে যেত, তীব্র জলস্রোত আমাদের ওপর দিয়ে বয়ে যায়।

[5] তখন গর্জন করা জল আমাদের ডুবিয়ে দিত।

[6] ধন্য সদাপ্রভুু, তিনি আমাদেরকে তাদের দাঁত দিয়ে ছিঁড়তে দিতেন না।

[7] আমাদের প্রাণ ব্যাধের ফাঁদ থেকে পাখির মত রক্ষা পেয়েছে; ফাঁদ ছিঁড়েছে আর আমরা রক্ষা পেয়েছি।

[8] আমাদের সাহায্য সদাপ্রভুু থেকে আসে, যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্ত্তা।

গীতসংহিতা — Chapters