Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:18

[1] তালি দাও তোমরা হাতে, তোমার সব লোকেরা; আনন্দস্বরে ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি কর।

[2] কারণ সর্বশক্তিমান সদাপ্রভুু ভয়ঙ্কর; তিনি সমস্ত পৃথিবীর উপরে মহান রাজা।

[3] তিনি লোকেদেরকে আমাদের অধীনে করেন এবং জাতিদেরকে আমাদের পায়ের অধীনে করেন।

[4] তিনি আমাদের জন্য আমাদের উত্তরাধিকার মনোনীত করেন; তা যাকোবের মহিমা যাকে তিনি ভালবাসতেন। সেলা

[5] ঈশ্বরের আনন্দে জয়ধ্বনি কর, সদাপ্রভুুর তূরীর শব্দের সঙ্গে।

[6] ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা গান গাও, স্তব কর; আমাদের রাজার উদ্দেশ্যে প্রশংসা গান কর, স্তব কর।

[7] কারণ ঈশ্বরই সমস্ত পৃথিবীর উপরের রাজা; বুদ্ধির সাথে স্তব কর।

[8] ঈশ্বর জাতিদের উপরে রাজত্ব করেন; ঈশ্বর তাঁর পবিত্র সিংহাসনে বসেন।

[9] জাতিদের নেতারা একত্রিত হল, আব্রাহামের ঈশ্বরের জাতির উদ্দেশ্যে; কারণ পৃথিবীর ঢালগুলো ঈশ্বরের; তিনি অতিশয় উন্নত হয়।

গীতসংহিতা — Chapters