Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:37

[1] তোমরা সদাপ্রভুুর প্রশংসা কর, কারণ আমাদের ঈশ্বরের প্রশংসা গান করা ভালো; এটা মনোরম, প্রশংসা করা উপযুক্ত।

[2] সদাপ্রভুু যিরুশালেম পুননির্মাণ করেন, তিনি ইস্রায়েলের ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষদের একত্র করেন।

[3] তিনি ভাঙা হৃদয়ের মানুষদের সুস্থ করেন, তাদের ক্ষতস্থান বেঁধে দেন।

[4] তিনি তারাদের সংখ্যা গণনা করেন, তিনি সবার নাম দেন।

[5] আমাদের প্রভু মহান ও অত্যন্ত শক্তিমান; তাঁর বুদ্ধির পরিমাপ করা যায় না।

[6] সদাপ্রভুু নিপীড়িতদের ওপরে ওঠান; তিনি দুষ্টদেরকে মাটিতে নামান।

[7] ধন্যবাদ সহকারে সদাপ্রভুুর গান কর, বীণা বাজিয়ে আমাদের ঈশ্বরের প্রশংসা কর।

[8] তিনি আকাশমণ্ডলকে মেঘ দিয়ে ঢেকে দেন এবং তিনি পৃথিবীর জন্য বৃষ্টি প্রস্তুত করেন, তিনি পর্বতদের ওপরে ঘাস জন্মান।

[9] তিনি পশুদের খাদ্য দেন, দাঁড়কাকের বাচ্চাদেরকে দেন যখন তারা ডাকে।

[10] তিনি ঘোড়ার শক্তিতে আনন্দ করেন না, তিনি মানুষের শক্তিশালী পায়ের জন্য সন্তুষ্ট হন না।

[11] সদাপ্রভুু তাদের জন্য আনন্দ পান যারা তাঁকে সম্মান করে, যারা তাঁর চুক্তির বিশ্বস্ততায় আশা রাখে।

[12] সদাপ্রভুুর প্রশংসা কর, যিরুশালেম; প্রশংসা কর তোমার ঈশ্বরের, সিয়োন।

[13] কারণ তিনি তোমার দরজার খিল শক্তিশালী করে দিয়েছেন, তিনি তোমার মধ্যে তোমার শিশুদের আশীর্বাদ করেছেন।

[14] তিনি তোমার পরিসীমার মধ্যে উন্নয়ন করেন, তিনি তোমাকে তৃপ্ত করেন সুন্দর গম দিয়ে।

[15] তিনি পৃথিবীতে তার আজ্ঞা পাঠান, তাঁর আদেশ খুব দ্রুত পাঠান।

[16] তিনি মেষলোমের মত তুষার দেন, তিনি ছাইয়ের মত তুষারপাত করেন।

[17] তিনি টুকরো টুকরো করে হিম পাঠান; তাঁর শীতের সামনে কে দাঁড়াতে পারে?

[18] তিনি তাঁর আদেশ পাঠান এবং গলিয়ে দেন; তিনি বাতাস তৈরী করেন আঘাত করার জন্য এবং জল প্রবাহের জন্য।

[19] তিনি যাকোবের কাছে তাঁর বাক্য প্রচার করেন, তাঁর বিধি এবং তাঁর ধার্মিকতার আদেশ ইস্রায়েলকে পাঠান।

[20] তিনি অন্য কোন জাতির সঙ্গে এরকম করেন না এবং তাঁর আদেশের জন্য তারা তাদেরকে জানে না। সদাপ্রভুুর প্রশংসা কর।

গীতসংহিতা — Chapters