Skip to content
Opens in a new window
Listen to this chapter • 0:58

[1] আমি পর্বতদের দিকে চোখ তুলবো। কোথা থেকে আমার সাহায্য আসবে?

[2] আমার সাহায্য সদাপ্রভুুর থেকে আসবে, যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন।

[3] তিনি তোমার পা পিছলে যেতে দেবেন না; যিনি তোমায় রক্ষা করবেন তিনি ঘুমিয়ে পড়বেন না।

[4] দেখ, ইস্রায়েলের পালক, কখনো ঢুলে পড়েন না, ঘুমান না।

[5] সদাপ্রভুুই তোমার পালক; সদাপ্রভুু তোমার ছায়া, তোমার ডান হাত।

[6] সূর্য্য তোমাকে দিনের ক্ষতি করবে না, রাতে চাঁদও না।

[7] সদাপ্রভুু তোমাকে সব মন্দ থেকে রক্ষা করবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করবেন।

[8] সদাপ্রভুু রক্ষা করবেন তোমাকে তোমার সব কাজেতে এখন থেকে চিরকাল পর্যন্ত।

গীতসংহিতা — Chapters