Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:12

[1] ধন্য সেই যে দুর্বলদের জন্য চিন্তা করে; বিপদের দিনের সদাপ্রভুু তাকে উদ্ধার কর।

[2] সদাপ্রভুু, তাকে রক্ষা করবেন এবং জীবিত রাখবেন ও সে দেশেতে আশীর্বাদ পাবে; সদাপ্রভুু তাঁর শত্রুদের ইচ্ছার ওপরে তাদের ফিরিয়ে দেবেন না।

[3] সদাপ্রভুু তাকে কষ্টভোগের বিছানাতে সমর্থন করেন; তার অসুস্থতার বিছানা থেকে তাকে পুনরুদ্ধার করে।

[4] আমি বলেছিলাম, “সদাপ্রভুু, আমার উপর করুণা করো: আমার প্রাণ সুস্থ কর, কারণ আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি।”

[5] আমার শত্রুরা আমার বিরুদ্ধে মন্দ কথা বলে, কখন সে মারা যাবে এবং তার নাম শেষ হবে?

[6] যদি আমার শত্রু আমাকে দেখতে আসে, তিনি অর্থহীন কথা বলে; তার হৃদয় নিজের জন্য আমার দূর্যোগ তুলে ধরে, যখন সে আমার কাছ থেকে চলে যায় ও অন্যদের বলে এটির সম্পর্কে।

[7] যে সমস্তরা আমাকে ঘৃণা করে তারা আমার বিরুদ্ধে ফিসফিস করে কথা বলে; তারা আমার বিরুদ্ধে একে অপরের সাথে আলোচনা করে।

[8] তারা বলে, “একটি খারাপ রোগ,” “তাকে শক্তভাবে ধরে রাখে, এখন সে শুয়ে আছে সে আর উঠবে না।”

[9] প্রকৃত পক্ষে, এমন কি আমার ঘনিষ্ঠ বন্ধু যাকে আমি বিশ্বাস করি যিনি আমার রুটি খেয়েছেন, আমার বিরুদ্ধে তার গোড়ালি তোলে।

[10] কিন্তু তুমি, সদাপ্রভুু, আমার প্রতি করুণা কর এবং আমাকে ওঠাও, যাতে আমি প্রতিশোধ নিতে পারি।

[11] আমি এটা জানি যে, তুমি আমার মধ্যে আনন্দিত, কারণ আমার শত্রু আমার উপরে জয়ী হবে না।

[12] আমার জন্য, তুমি আমার সততায় আমাকে সমর্থন কর এবং চিরকালের জন্য আমার সামনে তোমার মুখ রাখবে।

[13] হে সদাপ্রভুু, ইস্রায়েলের ঈশ্বর, চিরকাল থেকে অনন্তকাল পর্যন্ত প্রশংসিত হও। আমেন এবং আমেন।

গীতসংহিতা — Chapters