Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:21

[1] বোকা তার মনে মনে বলে, “কোন ঈশ্বর নেই।” তারা অসৎ এবং তারা ঘৃণ্য পাপ করেছে; এমন কেউ নেই যে ভাল কাজ করে।

[2] ঈশ্বর স্বর্গ থেকে মানবজাতির সন্তানদের প্রতি দেখলেন কেউ আছে কি না যে বুঝতে পারে ও যারা তাঁর খোঁজ করে।

[3] সবাই বিপথে গেছে, সবাই নিষ্ঠুর হয়ে উঠেছে; ভালো কাজ করে এমন কেউ নেই, একজনও নেই।

[4] যারা পাপ করে, তারা কি কিছুই জানে না? তারা আমার লোকেদেরকে গ্রাস করে এবং বাস করে, কিন্তু তারা ঈশ্বরের প্রার্থনা করে না।

[5] তারা ভীষণ ভয় পেয়েছিল, যদিও ভয় করার কোন কারণ ছিল; কারণ তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে সেই অধার্মিকদের হাড়গুলো ঈশ্বর ছড়িয়ে দেবেন; সেই লোকদেরকে লজ্জিত করা হবে কারণ তারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছেন।

[6] আহা! ইস্রায়েলের পরিত্রান সিয়োন থেকে আসবে; ঈশ্বর যখন তাঁর লোকেদের বন্দিদশা থেকে ফিরিয়ে আনবেন, তখন যাকোব উল্লাসিত হবে, ইস্রায়েল আনন্দ করবে।

গীতসংহিতা — Chapters