Skip to content
Opens in a new window
Listen to this chapter • 0:58

[1] আমার চরম দূর্দশায় আমি সদাপ্রভুুকে ডাকলাম এবং তিনি আমাকে উত্তর দিলেন।

[2] আমার প্রাণকে সদাপ্রভুু, মিথ্যাবাদীদের মুখ থেকে এবং প্রতারকদের জিভ থেকে উদ্ধার কর।

[3] প্রতারণা পূর্ণ জিভ তিনি তোমাকে কি দেবেন এবং এর থেক বেশী আর কি দেবেন?

[4] তিনি তোমাকে শিকার করবেন সৈনিকেরর ধারালো বান দিয়ে, তীরের মাথা গরম কয়লার ওপর গরম করে।

[5] দূর্ভাগ্য আমার কারণ আমি অস্থায়ীভাবে মেশকে থাকছি; আমি আগে কেদরের তাঁবুতে বাস করতাম।

[6] অনেক দিন ধরে আমি এমন লোকেদের সঙ্গে থাকতাম, যারা শান্তি ঘৃণা করে।

[7] আমি শান্তির জন্য যখন কথা বলি, কিন্তু তারা যুদ্ধ চায়।

গীতসংহিতা — Chapters