[1] এইবার আঁই আঁরার বোইন ফৈবির বিষয় তোঁয়ারার হাছে শুয়ারিশ গরির্। তেঁই কিংক্রিয়া শঅরর জামাতর খেসমতহারিনি।
[2] আল্লাহ্র বান্দাঅক্যলরে যেন্ গরিয়েনে আফন গরি লঅন উচিত তেঁইরে তোঁয়ারা ফভুর নামে য়েন্ গরিয়েনেই আফন গরি লইয়্যো। হনঅ বেফারে যুদি ফৈবি তোঁয়ারার সাইয্য চাআ তইলে তেঁইরে সাইয্য গইজ্যো, হারন তেঁই বউত মানুষরে, এন্ কি, আঁরেঅ সাইয্য গইজ্যে।
[3] ফিষ্কিল্লা আর আকিলারে আঁর সালাম জানাইয়্যো। য়িতারা মসিহ্ ইসার হামত আঁর লগে মিন্যোত গইজ্যে।
[4] আঁর ফরান রক্যা গইত্যো যাইয়েনে য়িতারা নিজরারে মরনর মুকত ফেইল্যেল্। হ্যালি আঁই নঅঅ, কিন্তু বেক অ-ইহুদি জামাতগিনঅ য়িতারার হাছে কিতগ্য।
[5] য়িতারার বাড়িত যারা জামাত ইসাবে একলগে মিলিত অঅ য়িতারারেঅ সালাম জানাইয়্যো। এশিয়া ফদেশত ফইল্যা যিবা মসিহ্রে গ্রঅন গইজ্যেল্ আঁর য়েই ফ্রিয় বন্ধু ইফেনিতরে সালাম জানাইয়্যো।
[6] মরিয়াম, যিবা তোঁয়ারার লাই বউত মিন্যোত গইজ্যে, তেঁইরে সালাম জানাইয়্যো। আন্দ্রনিক্ আর যূনিয়রে সালাম জানাইয়্যো।
[7] য়িতারা আঁরই মতন ইহুদি আর আঁর লগে য়িতারাঅ জেলহ্যানাত বন্দি আছিল্। সাআবিঅক্যলর মাঝে য়িতারা বউত সম্যানিত মানুষ। য়িতারা আঁর আগদিই মসিহ্র উঅর ইমান আইন্যেল্।
[8] ফভুর লগে যুক্ত আঁর ফ্রিয় বন্ধু আম্ফ্লিয়াতরে সালাম জানাইয়্যো।
[9] উর্বান, যিবা আঁরার লগে মসিহ্র লাই হাম গরে, তেঁইরে আর আঁর ফ্রিয় বন্ধু স্তাখিস্রে সালাম জানাইয়্যো।
[10] আফিল্লিস্রে সালাম জানাইয়্যো। মসিহ্র মানুষ ইসাবে তেঁইরে যাচাই গরি দেহ্যা অইয়্যে। আরিষ্টবুলর বাড়ির মানুষঅক্যলরে সালাম জানাইয়্যো।
[11] হেরোদিয়োন, যিবা আঁর মতনই ইহুদি, তেঁইরে সালাম জানাইয়্যো। নার্কিসর বাড়ির মইধ্যে যারা ফভুর বান্দা য়িতারারে সালাম জানাইয়্যো।
[12] ত্রুফেনা আর ত্রুফোষারে সালাম জানাইয়্যো। এই মাইয়াফোয়াঅক্যলে ফভুর লাই মিন্যোত গরে। আদরর ফর্ষিসরেঅ সালাম জানাইয়্যো। এই মাইয়্যাফোয়াউয়াঅ ফভুর লাই বউত হাম গইজ্যে।
[13] মসিহ্র উঅর ভালা ইমানদার বুলি যিবার সুনাম আছে য়েই রুফরে আর তেঁইর মারে সালাম জানাইয়্যো। তেঁইর মা আঁর হাছে আঁর মাআর মতনই।
[14] অসুংক্রিত, ফ্লিগোন, হের্মেস, ফাত্রোবাস, হের্মাস্ আর য়িতারার লগে অইন্যাইন্য ইমানদার ভাইঅক্যলরেঅ সালাম জানাইয়্যো।
[15] ফিললগ আর যুলিয়া, নিরিয় আর তেঁইর বোইন, ওলুম্ফ আর য়িতারার লগে আল্লাহ্র যে বান্দাঅক্যল আছে য়িতারার বেক্যিনরে সালাম জানাইয়্যো।
[16] মহব্যতর মনোভাব লইয়েনে তোঁয়ারা একজন অইন্যজনরে সালাম জানাইয়্যো। মসিহ্র বেক জামাতগিন তোঁয়ারারে সালাম জানার।
[17] ভাইঅক্যল, তোঁয়ারা যে শিক্যা ফাইয়্যো য়িয়ানর বিরুদ্যে শিক্যা দিয়েনে যারা দলাদলি আর বাধার সিষ্টি গরে, য়িতারার মিক্যা খিয়াল রাকিবার লাই আঁই তোঁয়ারারে বিশেষভাবে অনুরোধ গরির্। তোঁয়ারা য়িতারার হাছর ত্যুন দুরে থাইক্যো,
[18] হারন এই মানুষঅক্যলে আঁরার হযরত ইসা মসিহ্র সেবা নঅ গরিয়েনে বরং নিজরার ফেডর সেবাই গরের্। মিঢা হতা আর তোশামোদর হতা হইয়েনে য়িতারা সরলমনা মানুষঅক্যলরে ঠগার।
[19] তোঁয়ারার বাইধ্যতার হতা বেক্যিনে উইন্যে, আর য়িয়ানর লাই আঁই তোঁয়ারার উঅর খুশি অইয়্যি। আঁই চাই যেন্ তোঁয়ারা ভালারে চিনিয়েনে গ্রঅন গর আর হ্যারাফির ত্যুন দুরে থাক।
[20] শান্তিদাতা আল্লাহ্ বউত তরাতরিই ইবিলিসরে তোঁয়ারার ঠেংগর নিচে ফেলিয়েনে গুরি গরি দিবো। আঁরার হযরত ইসার রহমত তোঁয়ারার উঅরদি থক্।
[21] আঁর লগে যিবা হাম গরে য়েই তিমথিয় তোঁয়ারারে সালাম জানার; লুকিয়, যাসোন আর সোষিফাত্রঅ তোঁয়ারারে সালাম জানার। য়িতারাঅ আঁর মতন ইহুদি জাতির মানুষ।
[22] আঁই, তর্তিয়, ফোলর এই সিঢিগান লেকির। ফভুর বান্দা ইসাবে আঁইঅ তোঁয়ারারে সালাম জানাইর।
[23] আঁই যিবার বাড়িত থাকি আর জামাতর মানুষঅক্যলে যিবার বাড়িত একলগে মিলিত অঅ য়েই গাইয় তোঁয়ারারে সালাম জানার। এই শঅরর টিঁয়া-ফুইসার হিসাব রাকিবার ভার যিবার উঅরদি আছে য়েই ইরাস্ত আর আঁরার ভাই কার্ত তোঁয়ারারে সালাম জানার।
[25] ইসা মসিহ্র বিষয়ে যে সুহ্যবর আঁই তবলিগ গরি য়েই সুহ্যবরর মইধ্য দিয়েনে তোঁয়ারারে ইস্তির রাকিবার হ্যমতা আল্লাহ্র আছে। বউত যুগ ধরিয়েনে আল্লাহ্ তেঁইর গোফন উদ্যেশ্যর বিষয় কেউঅরে নঅঅ হঅ,
[26] কিন্তু এহন সুহ্যবরর মইধ্য দিয়েনে য়িয়ান ফকাশিত অইয়্যে আর য়েই মতন আঁই তবলিগ গরির্। অনন্ত আল্লাহ্র উকুম মতন নবিঅক্যলর লেহ্যার মইধ্য দিয়েনে বেক জাতির মানুষঅক্যলর হাছে য়িয়ান জানাই দেয়া অইয়্যে, যেন্ য়িতারা মসিহ্র উঅর ইমান আনিয়েনে আল্লাহ্র বাইধ্য অইত্ ফারে।
[27] একমাত্র তেঁইই আল্লাহ্, তেঁইই গেয়ানি। ইসা মসিহ্র মইধ্য দিয়েনে চিরহাল তেঁইরই ফশংসা অঅক। আমিন।