Skip to content
Opens in a new window
Listen to this chapter • 7:51

[1] তইলে আঁরার ফুর্বফুরুষ ইব্রাহিমর বিষয়ে আঁরা কি হইয়্যোম? এই বেফারে তেঁই কি দেইক্যেল্?

[2] হামর লাইই যুদি ইব্রাহিমরে ধার্মিক বুলি গ্রঅন গরা অই থাকে তইলে তঅ তেঁইর গর্ব গরিবার কিছু আছেই। কিন্তু আল্লাহ্‌র সাম্‌নদি তেঁইর গর্ব গরিবার কিছুই নাই।

[3] ফাক-কিতাবত লেহ্যা আছে, “ইব্রাহিম আল্লাহ্‌র হতার উঅর ইমান আইন্যেল্ আর য়িয়ানর লাই আল্লাহ্ তেঁইরে ধার্মিক বুলি গ্রঅন গরিল্।”

[4] হাম গরিয়েনে যে বেতন ফাআ যাআ য়েগিন দান নঅঅ, ফাওনা।

[5] কিন্তু যিবা নিজর চেষ্টার উঅর ভরসা নঅ গরিয়েনে হ্যালি আল্লাহ্‌র উঅর ইমান আনে আল্লাহ্ য়িবার য়েই ইমানর লাই য়িবারে ধার্মিক বুলি ধরে, হারন তেঁইই গুনাহ্‌গাররে ধার্মিক বুলি গ্রঅন গরিত্ ফারে।

[6] দাউদঅ য়েই মানুষরে মোবারক হইয়্যে যিবারে আল্লাহ্ হনঅ হাম ছাড়াই ধার্মিক বুলি ধইজ্যে। দাউদ হইয়্যে,

[7] মোবারক য়েই মানুষঅক্যল, যারার আল্লাহ্‌র ফতি বিদ্রোও মাফ গরা অইয়্যে, যারার গুনাহ্‌ ঝাফাই দেয়া অইয়্যে।

[8] মোবারক য়েই মানুষ, যিবার অন্যায় মাবুদ মাফ গইজ্যে।

[9] এডে কি হ্যালি য়িতারারেই মোবারক হোয়া অইয়্যে না যারারে সুন্যত গরা অইয়্যে? সুন্যত-নঅ-গরাইন্যা মানুষঅক্যলরেঅ কি হোয়া নঅঅ অঅ না? জি, য়িতারারেঅ মোবারক হোয়া অইয়্যে, হারন আঁরা হইর, “ইব্রাহিমর ইমানর লাই তেঁইরে ধার্মিক বুলি ধরা অইয়্যেল্।”

[10] হঅন্‌ অবস্তাত্ ধরা অইয়্যেল্? সুন্যত গরিবার আগদি, না ফরদি? সুন্যত গরিবার আগদিই ধরা অইয়্যেল্, ফরদি নঅঅ।

[11] সুন্যত-নঅ-গরাইন্যা অবস্তাত্ ইমানর লাইই দে আল্লাহ্ তেঁইরে ধার্মিক বুলি ধইজ্যেল্ তেঁইর সুন্যত গরনগান আছিল্ য়িয়ানরই ফরমান আর চিন্য। তইলে দেহ্যা যাআর, সুন্যত গরা নঅ অইলেঅ হ্যালি ইমানর লাইই যারারে ধার্মিক বুলি গ্রঅন গরা অঅ, ইব্রাহিম য়িতারার বেক্যিনর বাবা।

[12] ইয়ান বাদে, সুন্যত গরিবার আগদি ইব্রাহিম যেন্ গরিয়েনে ইমানর ফথদি সইল্‌তো, যে সুন্যত গরাইন্যা মানুষঅক্যলে য়েন্ গরিয়েনে চলে ইব্রাহিম য়িতারারঅ বাবা।

[13] ইব্রাহিম আর তেঁইর বংশধরঅক্যলর হাছে আল্লাহ্ ওয়াদা গইজ্যেল্‌ দে, এই দুনিয়া ইব্রাহিমরই অইবো। শরিয়ত ফালন গরিবার হারনে এই ওয়াদা তেঁইর হাছে গরা নঅঅ অঅ, কিন্তু তেঁইর ইমানর মইধ্য দিয়েনেই তেঁইরে ধার্মিক বুলি গ্রঅন গরা অইয়্যেল্ আর য়িয়ানর লাইই য়েই ওয়াদা গরা অইয়্যেল্।

[14] শরিয়ত ফালন গরিয়েনেই যুদি কেউ দুনিয়ার অধিকার ফাই যাআ তইলে তঅ ইমান অকেজো অই ফরে আর আল্লাহ্‌র য়েই ওয়াদারঅ হনঅ মুইল্য নঅ থাকে,

[15] হারন শরিয়ত আল্লাহ্‌র গজবরে ডাকি আনে। আর আঁসা হইতে কি, যেডে শরিয়ত নাই য়েডে শরিয়ত অমাইন্য গরিবার ফশ্নঅ নাই।

[16] য়িয়ানর লাই মানুষর ইমানর মইধ্য দিয়েনে এই ওয়াদা ফুরন গরা অঅ, যেন্ ইয়ান আল্লাহ্‌র রহমতর দান অইত্ ফারে। আর য়িয়ানর লাই ইব্রাহিমর বংশধরঅক্যলর বেক্যিনর লাইই এই ওয়াদা নিচ্যয়ই ফুরন অইবো। শরিয়তর অধিন মানুষঅক্যলর লাইই দে হ্যালি এই ওয়াদা ফুরন অইবো য়িয়ান নঅঅ, যে মানুষ ইব্রাহিমর মতন একই ইমানত ইমানদার য়িতারার লাইঅ নিচ্যয়ই এই ওয়াদা ফুরন অইবো।

[17] ফাক-কিতাবত্ যেন্ লেহ্যা আছে, “আঁই তোঁয়ারে বউত জাতির আদিবাবা গরি রাক্যি,” য়েই মতন আল্লাহ্‌র চোগে ইব্রাহিম আঁরার বেক্যিনরই বাবা। যিবা মরারে জিবন দেএ আর যিয়ান নাই য়িয়ান আছে বুলি ঘোষনা গরে য়েই আল্লাহ্‌র উঅর ইব্রাহিম ইমান আইন্যেল্।

[18] যহন বাবা অইবার হনঅ আশাই নঅ আছিল্ তহনঅ ইব্রাহিম আল্লাহ্‌র উঅর আশা রাকিয়েনে ইমান আইন্যেল্। আল্লাহ্ তেঁইরে হইয়্যেল্, “তোঁয়ার বংশধরঅক্যলে আসমানর তারার মতন অসংইক্য অইবো।” আর য়েই হতা মতনই ইব্রাহিম বউত জাতির বাবা অইয়্যেল‌্।

[19] যুদিঅ অনুমান একশ বছরর বুরা ইব্রাহিম বুঝিত্ ফাইজ্যেল্ দে, তেঁইর শরিল অকেজো অই গেইয়্যে আর বিবি সারারঅ ফোয়াছা অইবার বয়স আর নাই, তঅঅ ইব্রাহিমর ইমান দুর্বল নঅ আছিল্।

[20] আল্লাহ্‌র ওয়াদা সম্যন্দে তেঁইর মনত হনঅ দিনঅ হনঅ সন্দঅ নঅঅ আইয়্যে, বরং তেঁই ইমানে আরো বলবান অই উঢিয়েনে আল্লাহ্‌র ফশংসা গইত্যো।

[21] ইব্রাহিম ফুরাফুরি গরিয়েনে এই বিশ্যাস গইত্যো দে, আল্লাহ্ যিয়ান ওয়াদা গইজ্যে য়িয়ান গরিবার হ্যমতাঅ তেঁইর আছে।

[22] ইয়ানর লাইই ইব্রাহিমর ইমানর হারনে তেঁইরে ধার্মিক বুলি ধরা অইয়্যেল্।

[23] “ধার্মিক বুলি ধরা অইয়্যেল্,” এই হতাগান হ্যালি ইব্রাহিমরেই লক্য গরিয়েনে লেহ্যা নঅঅ অঅ,

[24] আঁরারেঅ লক্য গরিয়েনে লেহ্যা অইয়্যে। আঁরার ইমানর লাই আল্লাহ্ আঁরারেঅ ধার্মিক বুলি ধরিবো, হারন যিবা আঁরার হযরত ইসারে মরনর ত্যুন জিন্দা গইজ্যেল্ আঁরা তেঁইরই উঅর ইমান আন্যি।

[25] আঁরার গুনাহ্‌র লাই ইসারে মরনর আতত্ তুলি দেয়া অইয়্যেল্ আর আঁরারে ধার্মিক বুলি গ্রঅন গরিবার লাই তেঁইরে মরনর ত্যুন জিন্দা গরা অইয়্যেল্।

ছঅ লম্বর সিফারা: রোমিয় — Chapters