Skip to content
Opens in a new window
Listen to this chapter • 8:33

[1] আল্লাহ্‌র ইছ্যাত তেঁইরই ডাকত আঁই ফোল মসিহ্‌ ইসার একজন সাআবি অইয়্যি। আঁই আর ভাই সোস্তিনি করিন্থ শঅরর আল্লাহ্‌র জামাতর মানুষঅক্যলর হাছে, মানি তোঁয়ারার হাছে লেকির। মসিহ্‌ ইসার লগে যুক্ত অইবার মইধ্য দিয়েনে আল্লাহ্ তোঁয়ারারে ফবিত্র গইজ্যে আর তেঁইর নিজর বান্দা অইবার লাই ডাইক্যে। তোঁয়ারার হাছে ও আর অইন্য বেক জাগাত যারা আঁরার হযরত ইসা মসিহ্‌‍রে ফভু বুলিয়েনে সিকার গরে য়িতারার হাছে আঁরা এই সিঢি লেকির। তেঁই য়িতারারঅ ফভু, আঁরারঅ ফভু।

[3] আঁরার বাবা আল্লাহ্ আর হযরত ইসা মসিহ্‌ তোঁয়ারারে রহমত ও শান্তি দান গরক।

[4] আঁই অক্যল সমত তোঁয়ারার লাই আঁর আল্লাহ্‌‍রে শুকরিয়া জানাই থাকি, হারন মসিহ্‌ ইসার লগে যুক্ত অইয়েনে তোঁয়ারা আল্লাহ্‌র রহমত ফাইয়্যো।

[5] য়েই রহমত এই দে, তোঁয়ারা মসিহ্‌র লগে যুক্ত অইয়েনে বেক মিক্যাদির ত্যুন, মানি বেক কিছু হইবার হ্যমতাত আর গেয়ানে বারি উইট্যো,

[6] হারন মসিহ্‌র সম্যন্দে আঁরার সাক্যি তোঁয়ারার দিলত্ গাঁতা অ্‌ই আছে।

[7] য়িয়ানর লাইই যহন তোঁয়ারা আঁরার হযরত ইসা মসিহ্‌র ফকাশিত অইবার লাই আগ্রঅর লগে অফেক্যা গরি আছ তহন আল্লাহ্‌র দেয়া হনঅ দানর অভাব তোঁয়ারার নঅ অঅর।

[8] আঁরার হযরত ইসা মসিহ্‌ই শেষ ফইয্যন্ত তোঁয়ারারে ইস্তির রাকিবো, যিয়ানর হারনে তেঁইর আইবার দিনত তোঁয়ারা বেক ডইল্যা নিন্দার বাইরে থাকিবা।

[9] আল্লাহ্ বিশ্যাসযোইগ্য; তেঁইই তোঁয়ারারে ডাইক্যে যেন্ তেঁইর ফোয়া আঁরার হযরত ইসা মসিহ্‌ আর তোঁয়ারার মাঝে যোগাযোগ-সম্যন্দ থাকে।

[10] ভাইঅক্যল, আঁরার হযরত ইসা মসিহ্‌র অইয়েনে আঁই তোঁয়ারারে বিশেষভাবে অনুরোধ গরির্ দে, তোঁয়ারা বেক্যিনে এক অঅ। তোঁয়ারার মাঝে হনঅ দলাদলি নঅ থক্, বরং তোঁয়ারা একমন আর একমত অঅ।

[11] আঁর ভাইঅক্যল, তোঁয়ারার সম্যন্দে ক্লোয়ির বাড়ির মানুষঅক্যলর হাছে এই হ্যবর ফাইলাম দে, তোঁয়ারার মাঝে হোইজ্যা-ফসাদ রইয়্যে।

[12] আঁই এই হতা হইতাম চাইর্ দে, তোঁয়ারার মাঝে কেউ হঅ, “আঁই ফোলর দলর”; কেউ হঅ, “আঁই আফল্যোর দলর”; কেউ হঅ, “আঁই ফিতরর দলর”; আবার কেউ হঅ, “আঁই মসিহ‌্‌‌‌র দলর।”

[13] কিন্তু মসিহ্‌‍রে কি ভাগ গরা অইয়্যে না? ফোলরে কি তোঁয়ারার লাই কুরুশর উঅর মারি ফেলা অইয়্যেল্ না? তোঁয়ারা কি ফোলর নামে তরিকাবন্দি লইয়্যো না?

[14] আঁই আল্লাহ্‌র হাছে কিতগ্য দে, ক্রিষ্ফ আর গাইয় বাদে তোঁয়ারার আর কেউরেই আঁই তরিকাবন্দি নঅঅ দিই,

[15] যেন্ কেউ হইত্ নঅ ফারে দে, তোঁয়ারা আঁর নামে তরিকাবন্দি লইয়্যো।

[16] অবইশ্য ইস্তিফানর ফরিবারর মানুষঅক্যলরেঅ আঁই তরিকাবন্দি দিয়্যি, কিন্তু য়িয়ান বাদে আর কেউঅরে তরিকাবন্দি দিয়্যি বুলি আঁর মনত নঅ ফরে।

[17] মসিহ্‌ আঁরে তরিকাবন্দি দিতো নঅঅ ফাটাআ বরং সুহ্যবর তবলিগ গরিবার লাইই ফাটাইয়্যে। য়েই সুহ্যবর তেঁই আঁরে গেয়ানিঅক্যলর ভাষাত তবলিগ গইত্যো নঅঅ ফাটাআ, যেন্ মসিহ্‌র কুরুশিয় মরন শক্তিহিন অই নঅ ফরে।

[18] যারা তচনচর ফথদি আগাই যাআর য়িতারার হাছে মসিহ্‌র য়েই কুরুশর উঅরদি মরনর হতা মুরুক্যতা বাদে আর কিছুই নঅঅ; কিন্তু আঁরা যারা নাজাতর ফথদি আগাই যাইর আঁরার হাছে য়িয়ান আল্লাহ্‌র শক্তি।

[19] ফাক-কিতাবত লেহ্যা আছে, “আঁই গেয়ানিঅক্যলর গেয়ান নষ্ট গইজ্যোম, বুদ্যিমানঅক্যলর বুদ্যি বিফল গইজ্যোম।”

[20] কিন্তু গেয়ানি মানুষ হডে? আলেমই বা হডে? আর যিবার হোইজ্যা গরিবার হ্যমতা আছে এই যুগর য়েই ডইল্যা মানুষই বা হডে? এই দুনিয়ার গেয়ান দে হ্যালি মুরুক্যতা য়িয়ান কি আল্লাহ্ নঅঅ দেহাআ না?

[21] আল্লাহ্ তেঁইর নিজর গেয়ানত ইস্তির গইজ্যে বুলিয়েনেই দুনিয়া য়িয়ানর নিজর গেয়ান দিয়েনে আল্লাহ্‌‍রে জানিত্ নঅঅ ফারে। ইয়ানর লাই সুহ্যবরর মুরুক্যতা দিয়েনে ইমানদারঅক্যলরে নাজাত দঅন আল্লাহ্ ভালা মনে গরিল্।

[22] ইহুদিঅক্যল চিন্য ইসাবে কেরামতি হাম চাইতো চাআ, গিরিকঅক্যলে গেয়ানর তালাইশ গরে,

[23] কিন্তু আঁরা কুরুশর উঅরদি মারি ফেলা মসিহ্‌র হতা তবলিগ গরি। য়েই হতা ইহুদিঅক্যলর হাছে উগ্যুয়া বাধা আর অ-ইহুদিঅক্যলর হাছে মুরুক্যতা,

[24] কিন্তু ইহুদি অঅক আর গিরিকই অঅক, আল্লাহ্ যারারে ডাইক্যে য়িতারার হাছে য়েই মসিহ্‌ই আল্লাহ্‌র শক্তি আর আল্লাহ্‌র গেয়ান।

[25] আল্লাহ্‌র মইধ্যে যিয়ান মুরুক্যতা বুলি মনে অঅ য়িয়ান মানুষর গেয়ানর ত্যুন বউত বেশি গেয়ানভরা, আর যিয়ান দুর্বলতা বুলি মনে অঅ য়িয়ান মানুষর শক্তির ত্যুন বউত বেশি শক্তিআলা।

[26] ভাইঅক্যল, তোঁয়ারারে যহন ডাকা অইয়্যেল্ তহন তোঁয়ারা কি ডইল্যা মানুষ আছিলা য়েই হতা ভাবি চঅ। মানুষর বিচারে তোঁয়ারার মাঝে বউতজনই দে গেয়ানি বা হ্যমতাশালি বা উচুল বংশর য়িয়ান নঅঅ।

[27] কিন্তু দুনিয়া যিয়ান মুরুক্যতা বুলি মনে গরে আল্লাহ্ য়িয়ানই বাছি লইয়্যে যেন্ গেয়ানিঅক্যলে শরম ফাআ। দুনিয়া যিয়ান দুর্বল বুলি মনে গরে আল্লাহ্ য়িয়ানই বাছি লইয়্যে যেন্ যিয়ান শক্তিশালি য়িয়ান শক্তিহিন অঅ।

[28] দুনিয়া যিয়ান নিচু আর তুচ্য বুলি মনে গরে, এন্ কি, দুনিয়ার চোগে যিয়ান কিছুই নঅঅ আল্লাহ্ য়িয়ানই বাছি লইয়্যে যেন্ দুনিয়ার চোগে যিয়ান মুইল্যবান য়িয়ান মুইল্যহিন অইত্ ফারে।

[29] তেঁই য়েগিন বাছি লইয়্যে যেন্ তেঁইর সাম্‌নদি হনঅ মানুষ গর্ব গরিত্ নঅ ফারে।

[30] মসিহ্‌ ইসার লগে তোঁয়ারা দে যুক্ত আছ য়িয়ান আল্লাহ্‌র ত্যুনই অইয়্যে। ইসা মসিহ্‌ই আঁরার হাছে আল্লাহ্‌র দেয়া গেয়ান; তেঁইই আঁরার ধার্মিকতা, ফবিত্রতা আর মুক্তি।

[31] ইয়ানর লাই ফাক-কিতাবর হতামতন, “যিবা গর্ব গরে য়িবা মাবুদরে লইয়েনেই গর্ব গরক।”

সাত লম্বর সিফারা: ১ করিন্থিয় — Chapters