[1] ভাইঅক্যল, বনি-ইসরাইলঅক্যলর লাই আঁর দিলর গভির ইছ্যা আর আল্লাহ্র হাছে আঁর মুনাজাত এই দে, য়িতারা যেন্ নাজাত ফাআ। ।
[2] য়িতারার সম্যন্দে আঁই এই সাক্যি দিইর্ দে, আল্লাহ্র লাই য়িতারার গভির আগ্রঅ আছে, কিন্তু কেন্ গরিয়েনে আল্লাহ্র গ্রঅনযোইগ্য ওয়া যাআ য়িয়ান য়িতারা নঅ জানে।
[3] আল্লাহ্ মানুষরে কেন্ গরিয়েনে ধার্মিক বুলি গ্রঅন গরে য়েই হতাত মনযোগ নঅ দিয়েনে নিজরার চেষ্টাত য়িতারা তেঁইর গ্রঅনযোইগ্য অইতো চাইয়্যেল্। য়িয়ানর লাইই আল্লাহ্ যে উফায়ে মানুষরে ধার্মিক বুলি গ্রঅন গরে য়িয়ান য়িতারা মানি নঅঅ লঅ।
[4] মসিহ্ই শরিয়ত ফুরন গরিয়েনে য়িয়ানর শক্তি বাতিল গইজ্যে, যেন্ তেঁইর উঅর যারা ইমান আনে য়িতারা আল্লাহ্র গ্রঅনযোইগ্য অঅ।
[5] শরিয়ত ফালন গরিয়েনে আল্লাহ্র গ্রঅনযোইগ্য অইবার বিষয়ে মুসা লেইক্যে, “যিবা শরিয়ত মতন চলে য়িবা য়িয়ানর মইধ্য দিয়েনেই জিবন ফাইবো।”
[6] কিন্তু ইমানর মইধ্য দিয়েনে কেন্ গরি মানুষ আল্লাহ্র গ্রঅনযোইগ্য অঅ য়েই বিষয়ে ফাক-কিতাবত হোয়া অইয়্যে, “মনে মনে এই হতা নঅ হইয়্যো, ‘হনে বেহেস্তত যাইবো?’ ” ইয়ানর মানি অইল্, বেহেস্তর ত্যুন মসিহ্রে লামাই আনিবার লাই হনে বেহেস্তত যাইবো?
[7] “বা নঅ হইয়্যো দে, ‘হনে নিচে মরাঅক্যলর জাগাত যাইবো?’ ” মানি মরনর ত্যুন মসিহ্রে উঢাই আনিবার লাই হনে মরাঅক্যলর জাগাত যাইবো?
[8] আল্লাহ্র গ্রঅনযোইগ্য অইবার বিষয়ে কিতাব আরো হঅ, “আল্লাহ্ যিয়ান হইয়্যে য়িয়ান তোঁয়ার লগেই রইয়্যে, মানি তোঁয়ার মুকত আর তোঁয়ার দিলত্ রইয়্যে।” যে ইমানর হতা আঁরা তবলিগ গরির্ য়িয়ান অইল্ আল্লাহ্র য়েই হতা।
[9] য়েই হতা অইল্, যুদি তুঁই ইসারে ফভু বুলি মুকে সিকার গর আর দিলে ইমান আন দে, আল্লাহ্ তেঁইরে মরনর ত্যুন জিন্দা গরি তুইল্যে তইলেই তুঁই নাজাত ফাইবা;
[10] হারন দিলত্ ইমান আনিবার হারনে আল্লাহ্ মানুষরে ধার্মিক বুলি গ্রঅন গরে আর মুকে সিকার গরিবার হারনে নাজাত দেএ।
[11] ফাক-কিতাব হঅ, “যে কেউ তেঁইর উঅর ইমান আনে য়িবা নিরাশ অইতো নঅ।”
[12] ইহুদি আর অ-ইহুদির মাঝে হনঅ ফাত্যইক্য নাই, হারন বেক্যিনর একই ফভু। যারা তেঁইরে ডাকে তেঁই য়িতারার উঅর বউত রহমত ঢালি দেএ।
[13] ফাক-কিতাবত আছে, “উদ্যার ফাইবার লাই যে কেউ ফভুরে ডাকে য়িবা নাজাত ফাইবো।”
[14] কিন্তু যিবার উঅর য়িতারা ইমান নঅঅ আনে তেঁইরে কেন্ গরিয়েনে ডাকিবো? যিবার বিষয় য়িতারা নঅঅ উনে তেঁইর উঅর কেন্ গরিয়েনে ইমান আনিবো? তবলিগহারি নঅ থাকিলে য়িতারা কেন্ গরিয়েনে বা উনিবো?
[15] য়িয়ান বাদে কেউ নঅ ফাটাইলে কেন্ গরিয়েনে তবলিগহারিঅক্যলে তবলিগ গরিবো? ফাক-কিতাবত লেহ্যা আছে, “মোবারক য়িতারার ঠেং যারা উফহারর সুহ্যবর তবলিগ গইত্যো আইয়্যে।”
[16] কিন্তু বেক্যিনে য়েই সুহ্যবরত সাড়া নঅঅ দেএ। নবি ইশাইয়া হইয়্যে, “মাবুদ, আঁরার দেয়া সুহ্যবরর উঅর হনে ইমান আইন্যে?”
[17] তইলে দেহ্যা যাআ, আল্লাহ্র কালাম উনিবার ফলেই ইমান আইয়্যে, আর মসিহ্র বিষয় তবলিগর মইধ্য দিয়েনে য়েই কালাম উনিত্ ফঅন যাআ।
[18] কিন্তু আঁই হইর, বনি-ইসরাইলঅক্যলে কি য়েই কালাম উনিত্ নঅঅ ফাআ না? নিচ্যয়ই উইন্যে। ফাক-কিতাব হঅ, য়িতারার ডাক গোডা দুনিয়াত ছরাই-ছিঁডাই ফইজ্যে, ছরাই-ছিঁডাই ফইজ্যে য়িতারার হতা দুনিয়ার শেষ সিমানা ফইয্যন্ত।
[19] আঁই আবার হইর, বনি-ইসরাইলঅক্যলে কি য়েই কালাম বুঝিত্ নঅঅ ফারে না? ফইল্যাদি নবি মুসার মইধ্য দিয়েনে আল্লাহ্ হইয়্যে, যে জাতি হনঅ জাতিই নঅঅ, য়েই জাতিরে দিয়েনেই আঁই তোঁয়ার আগ্রঅ জাগাই তুইল্যোম; উগ্যুয়া অবুঝ জাতিরে দিয়েনে তোঁয়ার গোস্যা তুইল্যোম।
[20] তারফর নবি ইশাইয়ার মইধ্য দিয়েনে আল্লাহ্ আরো জোর দিয়েনে হইয়্যে, “আঁই য়িতারার হাছেই আছিলাম, কিন্তু য়িতারা হনঅ সাইয্যর লাই আঁর হাছে নঅঅ আইয়্যে। আঁই এই মানুষঅক্যলরে আঁর হাছে অনুরোধ জানাইবার সুযোগ দিয়্যি, কিন্তু য়িতারা আঁর হাছে হনঅ অনুরোধ নঅঅ জানাআ।”
[21] কিন্তু বনি-ইসরাইলঅক্যলর বিষয়ে তেঁই হইয়্যে, “অবাইধ্য আর একগুঁইয়্যা মানুষঅক্যলর মিক্যাদি আঁই সারা দিন আঁর আত্ বারাইই রইয়্যি।”