[1] আঁই তইলে ফুছার গরি, আল্লাহ্ কি তেঁইর বান্দাঅক্যলরে অগ্রাইয্য গইজ্যে না? হনঅ দিনঅ নঅ। আঁই নিজেই একজন ইসরাইলিয়, ইব্রাহিমর বংশর আর বিন্ইয়ামিন-গুষ্টির মানুষ।
[2] আল্লাহ্ তেঁইর যে বান্দাঅক্যলরে আগদিই বাছাই গইজ্যেল্ য়িতারারে অগ্রাইয্য নঅঅ গরে। নবি ইলিয়াসর বিষয় ফাক-কিতাব কি হঅ য়িয়ান কি তোঁয়ারা নঅ জান না? তেঁই বনি-ইসরাইলঅক্যলর বিরুদ্যে আল্লাহ্র হাছে হইয়্যেল্,
[3] “মাবুদ, ইতারা তোঁয়ার নবিঅক্যলরে মারি ফেইল্যে আর তোঁয়ার হোরবানগাহ্গিন ভাঁগি ফেইল্যে। হ্যালি আঁইই বাকি আছি, আর আঁরেঅ য়িতারা মারি ফেলিবার চেষ্টা গইজ্যে।”
[4] কিন্তু আল্লাহ্ নবি ইলিয়াসরে কি জোয়াব দিয়্যেল্? তেঁই হইয়্যেল্, “সাত আজার মানুষরে আঁই আঁর লাই রাকি দিয়্যি যারা বাল্ দেবতার হাছে আঁঢু নঅঅ গাঁরে।”
[5] আল্লাহ্ য়েই একইভাবে এহনঅ রহমত গরিয়েনে বনি-ইসরাইলঅক্যলর বিশেষ এক্যান অংশরে বাছি রাইক্যে।
[6] আল্লাহ্ যুদি রহমত গরিয়েনেই বাছি রাইক্যে তইলে তঅ য়িয়ান হনঅ হামর ফল নঅঅ। যুদি য়িয়ানই অইতো তইলে রহমত আর রহমত নঅ থাইকতো।
[7] তইলে বুঝা যাআ, বনি-ইসরাইলঅক্যলে যিয়ান ফাইবার চেষ্টা গইত্যো আছিল্ য়িয়ান য়িতারা নঅঅ ফাআ, কিন্তু আল্লাহ্ যারারে বাছি রাইক্যেল্ য়িতারাই য়িয়ান ফাইয়্যে, আর অইন্য বেক্যিনর মন ফাত্যোরর মতন শক্ত অই গেইয়্যে।
[8] ফাক-কিতাবত লেহ্যা আছে, “আল্লাহ্ য়িতারার মন এন্ অসার গরিল্ দে, য়িতারা আইজঅ ফইয্যন্ত য়িতারার চোগ দিই দেকিয়েনেঅ নঅ দেকে আর হান দিই উনিয়েনেঅ নঅ উনে।”
[9] নবি দাউদঅ হইয়্যেল্, য়িতারার বিরাট হ্যানার উত্সবগিন ফাঁদ আর জালর মতন অঅক; য়েগিন যেন্ য়িতারার উছুট হ্যাইবার হারন অঅ, আর য়িতারার যিয়ান ফাওনা য়িতারা যেন্ য়িয়ানই ফাআ।
[10] য়িতারার চোগ আঁধা অঅক যেন্ য়িতারা দেকিত্ নঅ ফাআ, আর অক্যল সমত য়িতারার হোঁঅরত খেঁসানি ধরি যঅক্।
[11] তইলে ইহুদিঅক্যলে উছুট হ্যাইয়েনে কি চিরহালর লাই ফরি গেল্ না? এক্যবারেই নঅ, বরং য়িতারার গুনাহ্র হারনেই অ-ইহুদিক্যলে নাজাত ফাইবার সুযোগ ফাইল্ যেন্ ইহুদিঅক্যলে আগ্রয়ে অঅজাগ অই উঢে।
[12] তইলে দেহ্যা যাআ, ইহুদিঅক্যলর গুনাহ্র হারনে দুনিয়ার মানুষঅক্যলর বউত লাভ অইল্। জি, য়িতারার হোতির হারনে অ-ইহুদিঅক্যলর বউত লাভ অইল্। য়িয়ানর লাই ইহুদিঅক্যলর উঅর আল্লাহ্র ফুরা রহমত যহন লামি আইবো তহন য়িয়ানর লগে অ-ইহুদিঅক্যলর লাই আরো হত না বেশি রহমত আইবো!
[13] অ-ইহুদিক্যল, আঁই তোঁয়ারারে হইর, অ-ইহুদিঅক্যলর হাছে সাআবি ইসাবে আঁই আঁর হামরে বউত সম্যানর চোগে দেকির্।
[14] ইয়ানত যেন্ আঁই আঁর নিজর জাতির মানুষঅক্যলর আগ্রঅ জাগাই তুলিয়েনে য়িতারার মইধ্যর ত্যুন কিছু মানুষরে উদ্যার গরিত্ ফারি।
[15] আল্লাহ্ ইহুদিঅক্যলরে অগ্রাইয্য গইজ্যে বুলিয়েনে যুদি আল্লাহ্র লগে দুনিয়ার অইন্য মানুষঅক্যলর মিলন অইল্ তইলে তেঁই যহন ইহুদিঅক্যলরে গ্রঅন গরিবো তহন অবস্তাগান কি অইবো? য়িয়ান কি মরনর ত্যুন জিবন ফঅনর মতন অবস্তা নঅ অইবো না?
[16] রুটির মোইদার তালর ত্যুন বানাইন্যা ফইল্যা রুটিগান যুদি ফবিত্র অঅ তইলে তঅ গোডা তালগানই ফবিত্র। জলফই গাছর য়িঁওরগানই যুদি ফবিত্র অঅ তইলে য়িয়ানর ঢেইল-ফালাগিনঅ তঅ ফবিত্র।
[17] যুদি য়েই জলফই গাছর হতাক্যিন ঢেইল-ফালা ভাঁগি ফেলিয়েনে য়েই জাগাত তোঁয়ার মতন বইন্য জলফই গাছর ঢেইল লাগাই দেয়া অঅ আর তুঁই আসল জলফই গাছর য়িঁওরর ত্যুন রস টানি লঅ,
[18] তইলে ভাঁগি ফেলা ঢেইল-ফালাগিনর ত্যুন নিজরে ডঁর মনে নঅ গইজ্যো। যুদি গর তইলে মনত রাইক্যো, তুঁই য়িঁওররে ধরি নঅ রাইক্তা লাইগ্যো বরং য়িঁওরই তোঁয়ারে ধরি রাকের।
[19] তুঁই অঅত হইবা, “আঁরে জোরা দিবার লাইই ঢেইল-ফালাগিন ভাঁগি ফেলা অইয়্যেল্।”
[20] বঅর ভালা। কিন্তু য়িতারারে ভাঁগি ফেলা অইয়্যে হারন য়িতারা ইমান নঅঅ আনে, আর তুঁই য়েডে যুক্ত অই আছ তোঁয়ার ইমানর লাই। ইয়ানত অহংকার নঅ গইজ্যো বরং ডরঅ,
[21] হারন আল্লাহ্ যহন আসল ঢেইলগিনরে রেহাই নঅঅ দেএ তহন তোঁয়ারেঅ রেহাই দিতো নঅ ।
[22] য়িয়ানর লাই আল্লাহ্ দে হত দয়ালু আর হোটিন য়িয়ান একবার ভাবি চঅ। যারা ফরি গেইয়্যে য়িতারার ফতি তেঁই হোটিন, কিন্তু তোঁয়ার ফতি তেঁই দয়ালু — অবইশ্য যুদি তুঁই তেঁইর দয়ার মাঝে থাক। য়িয়ান নঅ অইলে তোঁয়ারেঅ হাডি ফেলা অইবো।
[23] আর যুদি য়িতারা ইমান আনে তইলে য়িতারারে নিজর গাছর লগে আবার জোরা লাগাই দেয়া অইবো, হারন এই জোরা লাগাই দিবার হাম আল্লাহ্ গরিত্ ফারে।
[24] আসলে তুঁই উগ্যুয়া বইন্য জলফই গাছর ঢেইল আছিলা, আর য়েই গাছর ত্যুন তোঁয়ারে হাডি লইয়েনে বাগানর জলফই গাছত অসাভাবিকভাবে জোরা লাগাই দেয়া অইয়্যে। তইলে যারা য়েই গাছর আসল ঢেইল-ফালা আছিল্, হত সঅজেই না য়িতারারে নিজর গাছর মাঝে আবার জোরা লাগাই দেয়া অইবো!
[25] ভাইঅক্যল, তোঁয়ারা যেন্ নিজরারে গেয়ানি মনে নঅ গর য়িয়ানর লাই আঁই এক্যান গোফন আঁসা তোঁয়ারারে জানাই রাইক্তাম চাই। য়েই আঁসা এই — অ-ইহুদিঅক্যলর সইংক্যা ফুরন নঅ অঅন ফইয্যন্ত বেশির ভাগ বনি-ইসরাইলঅক্যলর দিল্ হোটিন অইয়েনেই থাকিবো।
[26] আর এন্ গরিয়েনেই গোডা ইসরাইল জাতি নাজাত ফাইবো। ফাক-কিতাবত লেহ্যা আছে, সিয়োনর ত্যুন নাজাতদাতা আইবো; তেঁই ইয়াকুবর বংশর মানুষঅক্যলর মইধ্যর ত্যুন আঁর লাই ডরহিনতা দুর গরিবো।
[27] আঁই যহন য়িতারার গুনাহ্ দুর গইজ্যোম তহন ইয়ানই অইবো য়িতারার লাই আঁর রহমতযুক্ত বেবস্তা।
[28] সুহ্যবরর মিক্যাদির ত্যুন তোঁয়ারার ভালার লাইই য়িতারা এহন আল্লাহ্র শত্রু। কিন্তু আল্লাহ্র বাছি লইবার মিক্যাদির ত্যুন ফুর্বফুরুষঅক্যলর লাই য়িতারা আল্লাহ্র মহব্যতর ফাত্র।
[29] আল্লাহ্ যিয়ান দান গরে আর যিবারে ডাকে য়েই বিষয়ে তেঁইর মন তেঁই নঅ বদলা।
[30] যেন্ তোঁয়ারা এক সমত আল্লাহ্র অবাইধ্য আছিলা কিন্তু ইহুদিঅক্যলর অবাইধ্যতার লাই এহন আল্লাহ্র দয়া ফাইয়্যো,
[31] ঠিগ য়েইল্যা গরিয়েনে তোঁয়ারা দয়া ফাইয়্যো বুলি য়িতারাঅ এহন অবাইধ্য অইয়্যে যেন্ য়িতারাঅ এহন দয়া ফাইত্ ফারে।
[32] আল্লাহ্ যেন্ বেক্যিনরে দয়া দেহ্যাইত্ ফারে য়িয়ানর লাই তেঁই বেক্যিনরে অবাইধ্যতার মাঝে বন্দি গরি রাইক্যে।
[33] আল্লাহ্র ধন অসিম। তেঁইর গেয়ান আর বুদ্যি হত গভির! তেঁইর বিচার আর তেঁইর অক্যল হাম বুঝন অসম্ভব।
[34] হনে মাবুদর মন বুঝিত্ ফাইজ্যে? আর হনে-ই বা তেঁইর ফরামশ্যদাতা অইয়্যে?
[35] আল্লাহ্র বিরুদ্যে হার দাবি আছে দে, য়িবার দাবি তেঁইর ত্যুন মানন ফরিবো?
[36] বেক কিছু তঅ তেঁইরই হাছর ত্যুন আর তেঁইরই মইধ্য দিয়েনে আইয়্যে আর বেক কিছু তেঁইরই উদ্যেশ্যে। চিরহাল তেঁইরই ফশংসা অঅক। আমিন।