Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:29

[1] ইমানে যিবা দুর্বল য়িবারে আফন গরি লঅ; য়িবার মতামত লইয়েনে য়িবার লগে বারাবারি নঅ গইজ্যো।

[2] কেউ মনে গরে য়িবা বেক কিছুই হ্যাইত্ ফারে, কিন্তু যিবা ইমানে দুর্বল য়িবা হ্যালি শাক-সবজিই হ্যাআ।

[3] আমিষ হ্যঅইন্যা যেন্ নিরামিষ হ্যঅইন্যারে তুচ্য নঅ গরে আর নিরামিষ হ্যঅইন্যা যেন্ আমিষ হ্যঅইন্যার দোষ নঅ ধরে, হারন আল্লাহ্ তঅ য়েই দুই জনরেই আফন গরি নিইয়্যে।

[4] তুঁই হঅন, যিবা অইন্যর সঅরর বিচার গর? য়িবা থিয়াই আছে, নাকি ফরি গেইয়্যে, য়িয়ান য়িবার মালিকই বুঝিবো। কিন্তু য়িবা থিয়াইই থাকিবো, হারন ফভুই য়িবারে থিয়া গরাইয়েনে রাকিত্ ফারে।

[5] কেউঅর হাছে হনঅ এক্যান দিন অইন্য এক্যান দিনর ত্যুন গুরুত্যফুন্য। আবার কেউ অক্যল দিনরেই সমান মনে গরে। এই বেফারে হনে কি গরিবো নঅ গরিবো, য়িয়ানত যেন্ য়িবার মন ফুরাফুরিভাবে সাই দেএ।

[6] বিশেষ হনঅ এক্যান দিন যিবা ফালন গরে য়িবা তঅ ফভুরে খুশি গরিবার লাইই য়িয়ান গরে। যিবা বেক কিছু হ্যাআ য়িবা ফভুরে খুশি গরিবার লাইই হ্যাআ, হারন য়িবা আল্লাহ্‌‍রে শুকরিয়া জানাআ। যিবা বেক কিছু নঅ হ্যাআ য়িবা ফভুরে খুশি গরিবার লাইই নঅ হ্যাআ, আর য়িবাঅ আল্লাহ্‌‍রে শুকরিয়া জানাআ।

[7] আঁরার মাঝে কেউই নিজর লাই বাঁচি নঅ থাকে আর কেউই নিজর লাই নঅ মরে।

[8] আঁরা যুদি বাঁচি তইলে ফভুর লাইই বাঁচি থাকি, আর যুদি মরি তইলে ফভুর লাইই মরি। তইলে আঁরা বাঁচি বা মরি আঁরা ফভুরই।

[9] মসিহ্‌ মইজ্যেল্ আর আবার জিন্দাঅ অইয়্যেল্ যেন্ তেঁই জিন্দা আর মরা এই দুইঅরই ফভু অইত্ ফারে।

[10] তইলে কিল্যাই তুঁই তোঁয়ার ভাইঅর দোষ ধইত্যা লাইগ্যো? আর কিল্যাই বা তোঁয়ার ভাইঅরে তুচ্য গইত্যা লাইগ্যো? বিচারর লাই আঁরা বেক্যিনে তঅ আল্লাহ্‌র সাম্‌নদি থিয়াইয়্যোম।

[11] ফাক-কিতাবত লেহ্যা আছে, “মাবুদ হঅ, ‘আঁই আঁর নাম গরিয়েনে হইর, আঁর সাম্‌নদি ফত্যিকেই আঁঢু গাঁরিবো আর আঁরে আল্লাহ্ বুলিয়েনে সিকার গরিবো।’”

[12] তইলে দেহ্যা যাআ, আঁরার ফত্যিজনর ত্যুনই নিজর বিষয়ে আল্লাহ্‌র হাছে ইসাব দঅন ফরিবো।

[13] ইয়ানর লাই আঁরা যেন্ আর একজন অইন্যজনর দোষ নঅ ধরি, বরং এন্ হনঅ হাম নঅ গইজ্যোম বুলিয়েনে ঠিগ গরি, যিয়ান দেকিয়েনে হনঅ ভাই মনত বাধা ফাইত্ ফারে বা গুনাহ্‌ত ফরিত্ ফারে।

[14] হযরত ইসার লগে যুক্ত অইয়্যি বুলিয়েনে আঁই ভালা গরিই জানি দে, আসলে হনঅ হ্যানাই আআরাম নঅঅ, কিন্তু কেউ যুদি হনঅ হ্যানারে আআরাম মনে গরে তইলে য়িয়ান য়িবারই হাছে আআরাম।

[15] হনঅ হ্যানার লাই যুদি তুঁই তোঁয়ার ভাইঅর মনত দুক্য দঅ তইলে তঅ তুঁই আর মহব্যতর মনভাব লইয়েনে নঅ সইল্‌তা লাইগ্যো। যে ভাইঅর লাই মসিহ্‌ মইজ্যেল্, হ্যানার লাই য়িবার সর্বনাশ নঅ গইজ্যো।

[16] তোঁয়ারার হাছে যিয়ান ভালা, কেউ যেন্ য়িয়ানর নিন্দা গরিত্ নঅ ফারে।

[17] আল্লাহ্‌র রাইজ্যত হ্যানা-দানা ডঁর হতা নঅঅ; ডঁর হতা অইল্, ফাক-রুহ্‌র মইধ্য দিয়েনে সত্ ফথদি চলন আর শান্তি ও আনন্দ।

[18] যিবা এন্ গরিয়েনে মসিহ্‌র সেবা গরে আল্লাহ্ য়িবার উঅর খুশি অঅ আর মানুষেঅ য়িবারে ভালা মনে গরে।

[19] ইয়ানর লাই যিয়ান গইল্যে শান্তি অঅ আর যিয়ান দিয়েনে আঁরা একজন অইন্যজনরে গরি তুলিত্ ফারি, আইয়্যো, আঁরা য়িয়ানরই চেষ্টা গরি।

[20] হনঅ হ্যানার লাই আল্লাহ্‌র হাম নষ্ট নঅ গইজ্যো। বেক হ্যানাই আআলাল, কিন্তু কেউ কিছু হ্যাইয়েনে যুদি অইন্যজনর মনত বাধা সিষ্টি গরে তইলে য়িয়ান হ্যঅন য়িবার ফক্যে অন্যায়।

[21] গোস্ত হ্যঅন্, আংগুর-রস হ্যঅন বা এন্ কিছু গরন উচিত নঅঅ যিয়ানত তোঁয়ার হনঅ ভাই মনত বাধা ফাআ।

[22] এই বিষয়ে তুঁই যিয়ান ভালা বুলিয়েনে বিশ্যাস গর য়িয়ান আল্লাহ্ আর তোঁয়ার মাঝেই রাক। ভালা মনত গরিয়েনে কিছু গরিবার সমত যুদি কেউঅর বিবেক য়িবারে দুষি নঅ গরে তইলে য়িবা মোবারক।

[23] কিন্তু যুদি কেউ সন্দঅ গরিয়েনে হনঅ কিছু হ্যাআ তইলে য়িবা দুষি, হারন য়িবা য়িবার ইমান মতন হাম নঅ গরের্। ইমানর বিরুদ্যে হনঅ কিছু গরনই গুনাহ্‌।

ছঅ লম্বর সিফারা: রোমিয় — Chapters