[1] যারা মসিহ্ ইসার লগে যুক্ত অইয়্যে আল্লাহ্ য়িতারারে আর শাস্তির যোইগ্য বুলি মনে গইত্যো নঅ।
[2] জিবনদাতা ফাক-রুহ্র নিয়মই মসিহ্ ইসার মইধ্য দিয়েনে আঁরে গুনাহ্ আর মরনর নিয়মর ত্যুন মুক্ত গইজ্যে।
[3] মানুষর গুনাহ্-সভাবর হারনে শরিয়ত দুর্বল অইয়েনে ফরি আছিল্, আর য়িয়ানর লাই শরিয়ত যেগিন গরিত্ নঅঅ ফারে আল্লাহ্ নিজে য়েগিন গইজ্যে। তেঁই গুনাহ্ দুর গরিবার লাই নিজর বেগুনাহ্গার ফোয়ারে মানুষর সভাব দিয়েনে ফাটাই দিল্ আর তেঁইর ফোয়ার মরনর মইধ্য দিয়েনে গুনাহ্র বিচার গরি য়িয়ানর শক্তিরে বাতিল গরি দিল্।
[4] তেঁই য়িয়ান গরিল্ যেন্ গুনাহ্-সভাবর অধিনত নঅ চলিয়েনে ফাক-রুহ্র অধিনত চলিবার হারনে আঁরার মাঝে শরিয়তর দাবি-দাওয়া ফুরন অঅ।
[5] যারা গুনাহ্-সভাবর অধিন য়িতারার মন গুনাহ্-সভাব যিয়ান চাআ য়িয়ানত আগ্রয়ি; আর যারা ফাক-রুহ্র অধিন য়িতারার মন ফাক-রুহ্ যিয়ান চাআ য়িয়ানত আগ্রয়ি।
[6] গুনাহ্-সভাব যিয়ান চাআ য়িয়ানত আগ্রয়ি অইবার ফল অইল্ মরন, আর ফাক-রুহ্ যিয়ান চাআ য়িয়ানত আগ্রয়ি অইবার ফল অইল্ জিবন ও শান্তি।
[7] যে মন গুনাহ্-সভাব যিয়ান চাআ য়িয়ানত আগ্রয়ি, য়েই মন আল্লাহ্র বিরুদ্যে, হারন য়িয়ান আল্লাহ্র শরিয়ত মাইনতো নঅ চাআ, মানিত্ নঅ ফারেঅ।
[8] হাজেই যারা গুনাহ্-সভাবর অধিন য়িতারা আল্লাহ্রে খুশি গরিত্ নঅ ফারে।
[9] কিন্তু আল্লাহ্র রুহ্ যুদি তোঁয়ারার দিলত থাকে তইলে তোঁয়ারা তঅ গুনাহ্-সভাবর অধিন নঅঅ বরং ফাক-রুহ্র অধিন। যিবার দিলত মসিহ্র রুহ্ নাই য়িবা মসিহ্র নঅঅ।
[10] কিন্তু মসিহ্ যুদি তোঁয়ারার দিলত থাকে তইলে গুনাহ্র হারনে তোঁয়ারার শরিলর উঅর মরন হাম গইত্যো থাকিলেঅ তোঁয়ারার রুহ্ জিন্দা, হারন আল্লাহ্ তোঁয়ারারে ধার্মিক বুলি গ্রঅন গইজ্যে।
[11] যিবা ইসারে মরনর ত্যুন জিন্দা গইজ্যে য়েই আল্লাহ্র রুহ্ যুদি তোঁয়ারার দিলত্ থাকে, তইলে আল্লাহ্ তেঁইর য়েই রুহ্র মাইধ্যমে তোঁয়ারার মরনর অধিন শরিলরেঅ জিবন দান গরিবো।
[12] য়িয়ানর লাই ভাইঅক্যল, আঁরা রিনি, কিন্তু য়েই রিন গুনাহ্-সভাবর হাছে নঅঅ। গুনাহ্-সভাবর অধিন অইয়েনে আর আঁরার চলিবার দরহার নাই।
[13] যুদি তোঁয়ারা গুনাহ্-সভাবর অধিনে চল তইলে তোঁয়ারা চিরহালর লাই মরিবা। কিন্তু যুদি ফাক-রুহ্র মাইধ্যমে শরিলর বেক অন্যায় হাম তচনচ গরি ফেল তইলে চিরহাল জিন্দা থাকিবা,
[14] হারন যারা আল্লাহ্র রুহ্র ফরিচালানাত চলে য়িতারাই আল্লাহ্র সন্তান।
[15] তোঁয়ারা তঅ গোলামর মনোভাব নঅঅ ফঅ যিয়ানর লাই ডরাইবা; তোঁয়ারা আল্লাহ্র রুহ্রে ফাইয়্যো যিবা তোঁয়ারারে সন্তানর অধিকার দিয়্যে। য়িয়ানর লাইই আঁরা আল্লাহ্রে আব্বা, মানি বাবা বুলি ডাকি।
[16] ফাক-রুহ্অ নিজে আঁরার দিলত্ এই সাক্যি দেএর দে, আঁরা আল্লাহ্র সন্তান।
[17] আঁরা যুদি সন্তানই অই থাকি তইলে আল্লাহ্ তেঁইর ফোয়াছাঅক্যলরে যিয়ান দিবো বুলি ওয়াদা গইজ্যে আঁরা য়িয়ান ফাইয়্যোম। মসিহ্ই আল্লাহ্র হাছর ত্যুন য়িয়ান ফাইবো আর আঁরাঅ তেঁইর লগে য়িয়ান ফাইয়্যোম, হারন আঁরা যুদি মসিহ্র লগে হষ্টভোগ গরি তইলে তেঁইর লগে মইমারঅ ভাগি অইয়্যোম।
[18] আঁই জানি, আঁরা যে মইমা ফরদি ফাইয়্যোম য়িয়ানর তুলানায় আঁরার এই জিবনর হষ্টভোগ কিছুই নঅঅ।
[19] আল্লাহ্র ফোয়াছাঅক্যলে হঁত্যে য়েই মইমাত্ ফকাশিত অইবো য়িয়ানর লাই বেক সিষ্টি আগ্রঅর লগে অফেক্যা গরি আছে,
[20] হারন সিষ্টির উদ্যেশ্যগানই বিফল অই গেইয়্যে। অবইশ্য নিজর ইছ্যাত য়িয়ান নঅঅ অঅ, আল্লাহ্ তেঁইরে বিফলতার আতত্ ছারি দিয়্যে। তঅ য়িয়ানর লগে লগে এই আশ্যাসঅ দিয়্যে দে,
[21] তচনচর বাঁধনির ত্যুন মুক্ত অইয়েনে এই সিষ্টি একদিন আল্লাহ্র ফোয়াছাঅক্যলর গোরবময় সাধিনতার ভাগি অইত্ ফারিবো।
[22] আঁরা জানি দে, গোডা সিষ্টিগানই যেন্ ফোয়াছা অইবার এক্যান বঅর ডঁর হঁঅঁরিত এহনঅ হোঁহার্।
[23] হ্যালি য়িয়ানই নঅঅ, কিন্তু যে মইমা আঁরা ফরদি ফাইয়্যোম য়িয়ানর ফইল্যা ফল ইসাবে ফাক-রুহ্রে ফাইয়েনে আঁরা নিজেরাঅ দিলে হোঁহাইর্। আর য়েই লগে য়েই দিনর লাই অফেক্যা গরি আছি যহন আল্লাহ্র সন্তান ইসাবে আঁরারে ফকাশ গরা অইবো, মানি তচনচর আতর ত্যুন আঁরার শরিলরে মুক্ত গরা অইবো।
[24] নাজাত ফাইয়েনে আঁরা এই আশাই ফাইয়্যি। আঁরা যিয়ানর লাই আশা গরি আছি যুদি য়িয়ান ফঅঅন যাআ তইলে তঅ য়েই আশা আর আশাই নঅ থাকিল্। যিয়ান ফাআআ গেইয়্যে, য়িয়ানর লাই হনে আশা গরি থাকে?
[25] কিন্তু যিয়ান ফাআ নঅঅ যাআ য়িয়ানর লাই যুদি আঁরার আশা থাকে তইলে য়িয়ানর লাই আঁরা ধৈয্য ধরিয়েনে অফেক্যাঅ গরি।
[26] ইয়ান বাদে আঁরার দুর্বলতাত ফাক-রুহ্ আঁরারে সাইয্য গরে। কি হইয়্যেনে মুনাজাত গরন উচিত য়িয়ান আঁরা নঅ জানি, কিন্তু যিয়ান ভাষাত ফকাশ গরন নঅ যাআ য়েই ডইল্যা আকুলতার লগে ফাক-রুহ্ নিজেই আঁরার অইয়েনে অনুরোধ গরে।
[27] যিবা মানুষর দিল্ তালাইশ গরি চাআ তেঁই ফাক-রুহ্র মনর হতাঅ জানে, হারন ফাক-রুহ্ আল্লাহ্র ইছ্যা মতনই আল্লাহ্র বান্দাঅক্যলর লাই অনুরোধ গরে।
[28] আঁরা জানি যারা আল্লাহ্রে মহব্যত গরে, মানি আল্লাহ্ নিজর উদ্যেশ্য মতন যারারে ডাইক্যে য়িতারার ভালার লাই বেক কিছুই একলগে হাম গরি যাআর।
[29] আল্লাহ্ যারারে আগদিই বাছাই গইজ্যেল্ য়িতারারে তেঁই তেঁইর ফোয়ার মতন অইবার লাই আগদিই ঠিগ গরিয়েনেঅ রাইক্যেল্, যেন্ য়েই ফোয়া বউত ভাইঅক্যলর মাঝে মেইন অঅ।
[30] যারারে তেঁই আগদিই ঠিগ গরিয়েনে রাইক্যেল্ য়িতারারে তেঁই ডাকঅ দিল্; যারারে ডাক দিল্ য়িতারারে তেঁই ধার্মিক বুলিয়েনে গ্রঅনঅ গরিল্; যারারে ধার্মিক বুলিয়েনে গ্রঅন গরিল্ য়িতারারে তেঁই নিজর মইমাঅ দান গরিল্।
[31] তইলে এই বেফারে আঁরা কি হইয়্যোম? আল্লাহ্ যহন আঁরার ফক্যে আছে তহন আঁরার হোতি গরিবার আছে হঅন?
[32] আল্লাহ্ নিজর ফোয়ারে ফইয্যন্ত রেহাই নঅ দিল্ বরং আঁরার বেক্যিনর লাই তেঁইরে মরনর আতত্ তুলি দিল্। তইলে তেঁই কি ফোয়ার লগে আর বেক কিছুঅ আঁরারে দান নঅ গরিবো না?
[33] আল্লাহ্ যারারে বাছি নিয়্যে হনে য়িতারার বিরুদ্যে নালিশ গরিবো? আল্লাহ্ নিজেই তঅ য়িতারারে নিদ্যোষ বুলিয়েনে গ্রঅন গইজ্যে।
[34] হনে য়িতারারে দুষি বুলিয়েনে ইস্তির গরিবো? যিবা মরি গেইয়্যেল্ আর যিবারে মরনর ত্যুন জিন্দা গরাঅ অইয়্যে য়েই মসিহ্ ইসা এহন আল্লাহ্র ডাইন ফাশদি আছে আর আঁরার লাই অনুরোধ গরের।
[35] হাজেই এন্ কি আছে যিয়ান মসিহ্র মহব্যতর ত্যুন আঁরারে দুঁরে সরাই দিবো? যন্ত্রনা? মনর হষ্ট? জুলুম? ফেডর ভুগ? হঅর-সোঅরর অভাব? বিফদ? মরন?
[36] ফাক-কিতাবত লেহ্যা আছে, তোঁয়ার লাই অক্যল সমত আঁরার কেউঅরে নঅ কেউঅরে মারি ফেলা অঅর; জবাই গরিবার ভেরার মতনই মাইন্ষ্যে আঁরারে মনে গরে।
[37] কিন্তু যিবা তোঁয়ারারে মহব্যত গরে তেঁইর মইধ্য দিয়েনে এগিন বেক্যিনর মাঝেঅ আঁরা ফুরাফুরি গরিয়েনে জিতির্।
[38] আঁই এই হতা ভালা গরিয়েনেই জানি, মরন বা জিবন, ফেরেস্তা বা ইবিলিসর দূত, বত্যমান বা ভবিষ্যতর হনঅ কিছু বা অইন্য হনঅ ডইল্যা শক্তি,
[39] অথবা আসমানর উঅরর বা দুনিয়ার নিচর হনঅ কিছু, এন্ কি, বেক সিষ্টির মাঝে হনঅ বেফারই আল্লাহ্র মহব্যতর ত্যুন আঁরারে দুঁরে সরাই দিত্ ফাইত্যো নঅ। আল্লাহ্র এই মহব্যত আঁরার হযরত ইসা মসিহ্র মাঝে রইয়্যে।