[1] ফত্যিকেই দেশর শাসনহত্যাঅক্যলরে মানি চলক, হারন আল্লাহ্ যিবারে শাসনহত্যা বানাআ য়িবা বাদে আর কেউই শাসনহত্যা অইত্ নঅ ফারে। আল্লাহ্ শাসনহত্যাঅক্যলরে নিযুক্ত গইজ্যে;
[2] ইয়ানর লাই শাসনহত্যার বিরুদ্যে যিবা থিয়াআ য়িবা আল্লাহ্র শাসন-বেবস্তার বিরুদ্যেই থিয়াআ। যারা এই ডইল্যা গরে য়িতারা নিজরার উঅরদি শাস্তি ডাকি আনে।
[3] যারা ভালা হাম গরে শাসনহত্যাঅক্যলরে ডরাইবার হনঅ হারন য়িতারার নঅ থাকে, কিন্তু যারা অন্যায় গরে য়িতারাই ডঁরাআ। শাসনহত্যারে নঅ ডরাইয়েনে কি তোঁয়ারা সইলতো চঅ না? তইলে যিয়ান ভালা য়িয়ানই গইত্যো থাক। য়িয়ানত তোঁয়ারা য়িবার হাছর ত্যুন ফশংসা ফাইবা।
[4] তোঁয়ারার ভালার লাইই তেঁই আল্লাহ্র সেবাহারি ইসাবে হাম গরে। তোঁয়ারা যুদি অন্যায় গর তইলে ডরঅ, হারন অন্যায়হারিঅক্যলরে শাস্তি দিবার অধিকার য়িবার আছে। য়িবা তঅ আল্লাহ্র সেবাহারি; যারা অন্যায় হাম গরে য়িতারারে য়িবা আল্লাহ্র অইয়েনে শাস্তি দেএ।
[5] ইয়ানর লাই তোঁয়ারা শাসনহত্যাঅক্যলর অধিনতা সিকার গইত্যে বাইধ্য। আল্লাহ্র শাস্তির ডরেই দে হ্যালি য়িতারার অধিনতা সিকার গরিবা য়িয়ান নঅঅ, তোঁয়ারার বিবেক পরিষ্কার রাকিবার লাইঅ য়িয়ান গরিবা।
[6] আর য়িয়ানর লাইই তঅ তোঁয়ারা হ্যাজানা দিই থাক, হারন হ্যাজানা-আদায়হারিঅক্যলে য়িতারার হামর মইধ্য দিয়েনে আল্লাহ্র সেবা গরের্।
[7] যিবার যিয়ান ফাওনা য়িবারে য়িয়ান দঅ। যিবা হ্যাজানা আদায় গরে য়িবারে হ্যাজানা দঅ; যিবা শুল্ক আদায় গরে য়িবারে শুল্ক দঅ; যিবারে শ্রদ্ধা গরন উচিত য়িবারে শ্রদ্ধা গর; যিবারে সম্যান গরন উচিত য়িবারে সম্যান গর।
[8] অইন্যর হাছে এক মহব্যতর রিন বাদে আর অইন্য হনঅ রিন যেন্ তোঁয়ারার নঅ থাকে। যারা অইন্যজনরে মহব্যত গরে য়িতারা মুসার শরিয়ত মানি সইল্যে।
[9] উকুম আছে, “জেনা নঅ গইজ্যো, খুন নঅ গইজ্যো, চুরি নঅ গইজ্যো, লোভ নঅ গইজ্যো।” এগিন আর এই ডইল্যা আরো অইন্যাইন্য উকুম মিলিয়েনে এক হতাত হোয়া অইয়্যে, “তোঁয়ার ফতিবাশিরে নিজর মতন মহব্যত গইজ্যো।”
[10] মহব্যত গইল্যে কেউ কেউঅর হোতি নঅ গরে। তইলে দেহ্যা যাআ, মহব্যতর মইধ্য দিয়েনেই বেক শরিয়ত ফালন গরা অঅ।
[11] এতক্যন যেগিন হইলাম, এহনর সময় বুঝিয়েনে য়েন্ গরিয়েনেই চল। ঘুমর ত্যুন অঅজাগ অইবার সময় অইয়্যে, হারন যহন আঁরা ইমান আন্যিলাম য়েই সময়র ত্যুন বরং এহনই নাজাত ফাইবার সময় হাছে আই গেইয়্যে।
[12] রাইত্ ফ্রায় শেষ, ফজর অই আইয়্যের; ইয়ানর লাই আইয়্যো, আঁরা আঁধারর হাম ছারি দিয়েনে নুরর অস্ত্রশস্ত্র তুলি লই।
[13] অই-চই গরিয়েনে মদ হ্যঅন আর মাতলামিত্ নঅঅ, জেনা ও বিশৃংকল জিবনত নঅঅ, হইজ্যাফসাদ আর ইংসাত নঅঅ, কিন্তু যারা দিনর ফঅরত্ চলাফিরা গরে, আইয়্যো, আঁরা য়িতারার মতন উফযুক্ত ভাবে জিবন হাডাই।
[14] তোঁয়ারা হঅরর মতন গরি হযরত ইসা মসিহ্রে দিয়েনে নিজরারে ঝাফাই ফেল; গুনাহ্-সভাবর ইছ্যা ফুরন গরিবার মিক্যাদি মন নঅ দিয়্যো।