Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:42

[1] য়িয়ানই যুদি অঅ তইলে ইহুদিঅক্যলর বিশেষ কি লাভ অইয়্যে? সুন্যত গরাইবারই বা মুইল্য কি?

[2] বেক মিক্যাদিই বউত লাভ অইয়্যে। ফথমত আল্লাহ্ তেঁইর কালাম ইহুদিঅক্যলরেই দিয়্যেল্।

[3] অবইশ্য য়িতারার মাঝে কিছু মানুষ বেইমানি গইজ্যে, কিন্তু য়িয়ানত কি? য়িতারা বেইমানি গইজ্যে বুলি কি আল্লাহ্‌অ বেইমানি গরিবো না?

[4] নিচ্যয়ই না। বেক মানুষ মিছাহ্যোর অইলেঅ আল্লাহ্ অক্যল সমত সইত্যবাদি। ফাক-কিতাবত লেহ্যা আছে, “হাজেই তোঁয়ার রায় ঠিগ, তোঁয়ার বিচার নিকুঁত।”

[5] কিন্তু আঁরার অন্যায় হামর ত্যুন আরো ফরিস্কার গরিয়েনে বুঝা যাআ দে, আল্লাহ্ অক্যল সমত নিয়াই হাম গরে। তইলে আঁরা কি হইয়্যোম দে, তেঁই যহন আঁরারে শাস্তি দেএ তহন অন্যায় গরে ? অবইশ্য হতাগান আঁই মানুষ ইসাবে হইর, আসলে তেঁই হনঅ দিনঅ অন্যায় নঅ গরে।

[6] আল্লাহ্ যুদি অন্যায় গরে তইলে তেঁই কেন্ গরিয়েনে মানুষর বিচার গরিবো?

[7] কেউ অঅত হইবো, “আঁর মিছা হতা হইবার হারনে আরো ভালাভাবে ফকাশ ফাআ দে, আল্লাহ্ সইত্যবাদি। ইয়ানত যহন আল্লাহ্ গোরব লাভ গরে তহন গুনাহ্‌গার বুলি আঁরে দুষি গরা অঅ কিল্যাই?”

[8] বউত ভালা, তইলে কি আঁরা এই হতাই হইয়্যোম না, “চল, আঁরা হ্যারাফ হাম গইত্যো থাকি যেন্ য়েই হ্যারাফির মইধ্য দিয়েনে ভালা আইত্ ফারে”? হনঅ হনঅ মানুষ আঁরারে নিন্দা গরিয়েনে হঅ দে, আঁরা এই ডইল্যা হতাই হই থাকি। য়িতারার ফাওনা শাস্তি য়িতারা ফাইবো।

[9] এহন আঁরা কি হইয়্যোম? ইহুদি ইসাবে আঁরার অবস্তা কি অ-ইহুদিঅক্যলর ত্যুন ভালা না? এক্যবারেই নঅ। আঁরা তঅ আগদিই হইয়্যি, ইহুদি-অ-ইহুদি বেক্যিনে গুনাহ্‌র অধিন।

[10] ফাক-কিতাবত লেহ্যা আছে: ধার্মিক কেউ নাই, একজনঅ নাই;

[11] কেউ সত্যিহারর গেয়ান লইয়েনে নঅ চলে, কেউ আল্লাহ্‌র ইছ্যামতন হাম নঅ গরে।

[12] বেক্যিনে ঠিগ ফথর ত্যুন সরি গেইয়্যে, বেক্যিনে একলগে হ্যারাফ অই গেইয়্যে। ভালা হাম গরে এন্ কেউ নাই, একজনঅ নাই।

[13] য়িতারার মুক যেন্ খোলা হব্যর, জিল্‌ফা দিয়েনে য়িতারা তোশামোদর হতা হঅ। য়িতারার ঠোঁডর নিচদি যেন্ আঁফর বিষ আছে।

[14] য়িতারার মুক বদ্‌দোয়া আর তিতা হতাত ভরা।

[15] খুন গরিবার লাই য়িতারার ঠেং তরাতরি দুঁরে,

[16] য়িতারার ফথদি তচনচ আর সর্বনাশ থাকে।

[17] শান্তির ফথ য়িতারা নঅ জানে,

[18] য়িতারা আল্লাহ্‌রে নঅ ডরাআ।

[19] আঁরা জানি মুসার শরিয়ত য়িতারারই লাই যারা য়েই শরিয়তর অধিন। এই হারনে ইহুদি কি অ-ইহুদি কেউঅর কিছু হইবার নাই, বেক মানুষই আল্লাহ্‌র হাছে দুষি অই আছে।

[20] শরিয়ত ফালন গইল্যেই দে আল্লাহ্ মানুষরে ধার্মিক বুলি গ্রঅন গরিবো য়িয়ান নঅঅ, কিন্তু শরিয়তর মইধ্য দিয়েনেই মানুষ নিজর গুনাহ্‌র বিষয়ে চেতনা লাভ গরে।

[21] আল্লাহ্ মানুষরে এহন শরিয়ত ছাড়াই কেন্ গরিয়েনে ধার্মিক বুলি গ্রঅন গরে য়িয়ান ফকাশিত অইয়্যে। তোরাত শরিফ আর নবিঅক্যলর কিতাব য়েই বিষয়ে সাক্যি দিই গেইয়্যে।

[22] যারা ইসা মসিহ্‌র উঅর ইমান আনে য়িতারার য়েই ‌ইমানর মইধ্য দিয়েনেই আল্লাহ্ য়িতারারে ধার্মিক বুলি গ্রঅন গরে। ইহুদি আর অ-ইহুদি বেক্যিনে সমান,

[23] হারন বেক্যিনে গুনাহ্‌ গইজ্যে আর আল্লাহ্‌র ফশংসা ফাইবার অযোইগ্য অই ফইজ্যে।

[24] কিন্তু মসিহ্‌ ইসা মানুষরে গুনাহ্‌র আতর ত্যুন মুক্ত গরিবার বেবস্তা গইজ্যে আর য়েই মুক্তির মইধ্য দিয়েনেই রহমতর দান ইসাবে ইমানদারঅক্যলরে ধার্মিক বুলি গ্রঅন গরা অঅ।

[25] আল্লাহ্ ফকাশ গইজ্যেল্‌ দে, যারা ইমান আনে য়িতারার লাই ইসা মসিহ্‌ তেঁইর রক্তর মইধ্য দিয়েনে, মানি তেঁইর জিবন-হোরবানির মইধ্য দিয়েনে আল্লাহ্‌রে খুশি গইজ্যে। এন্ গরিয়েনেই আল্লাহ্ দেহ্যাইয়্যে, যুদিঅ তেঁই তেঁইর সইয্যগুনর লাই মানুষর আগরদিনর গুনাহ্‌র শাস্তি নঅঅ দেএ তঅঅ তেঁই নিয়াইবান।

[26] তেঁই দে নিয়াইবান য়িয়ান তেঁই এহন দেহ্যাইয়্যে যেন্ ফরমান অঅ দে, তেঁই নিজে নিয়াইবান আর যে কেউ ইসার উঅর ইমান আনে য়িবারেঅ তেঁই ধার্মিক বুলি গ্রঅন গরে।

[27] ইয়ার ফর মানুষর অহংকার গরিবার আর কি আছে? কিছুই নাই। কিন্তু কিল্যাই নাই? মানুষ শরিয়ত ফালন গরে বুলি কি য়িবার অহংকার গরিবার কিছু নাই না? য়িয়ান নঅঅ। আসল হতা অইল্, ইমানর মাঝে অহংকারর জাগা নাই,

[28] হারন আঁরা জানি, আল্লাহ্ মানুষরে য়িবার ইমানর লাই ধার্মিক বুলি গ্রঅন গরে, শরিয়ত ফালন গরিবার লাই নঅঅ।

[29] আল্লাহ্ কি তইলে হ্যালি ইহুদিঅক্যলরই, অ-ইহুদিঅক্যলর নঅঅ? জি, নিচ্যয়ই তেঁই অ-ইহুদিঅক্যলরঅ আল্লাহ্,

[30] হারন আল্লাহ্ তঅ মাত্র একজন। তেঁই ইহুদিঅক্যলরে যে‌ইল্যা ইমানর মইধ্য দিয়েনে ধার্মিক বুলি গ্রঅন গরিবো য়েইল্যা অ-ইহুদিঅক্যলরেঅ গরিবো।

[31] এই ইমানর লাই কি আঁরা তইলে শরিয়ত বাতিল গরি দিইর না? হনঅ সমতঅ নঅঅ, বরং শরিয়তর হতা দে আঁসা য়িয়ানই আঁরা ফরমান গরির্।

ছঅ লম্বর সিফারা: রোমিয় — Chapters