[1] মসিহ্র লগে যুক্ত অইয়েনে আঁই হইর দে, দিলত্ আঁই গভির দুক্য আর অশেষ হষ্ট ফাইর্, আর এই হতা আঁসা, মিছা নঅঅ। আঁর বিবেকঅ ফাক-রুহ্র লগে যুক্ত থাকিয়েনে য়েই একই সাক্যি দেএর।
[3] আঁর ভাইঅক্যলর বদলে, মানি যারা আঁর জাতির মানুষ য়িতারার বদলে যুদি সম্ভব অইতো তইলে আঁই নিজেই মসিহ্র হাছর ত্যুন দুর অই যাইবার বদ্দোয়া গ্রঅন গইত্যাম।
[4] য়িতারা তঅ ইসরাইল জাতির মানুষ। আল্লাহ্ য়িতারারে ফোয়ার অধিকার দিয়্যে, নিজর মইমা দেহ্যাইয়্যে, য়িতারার লাই বেবস্তা এস্তাফন গইজ্যে, শরিয়ত দিয়্যে, তেঁইর এবাদতর উফাই গইজ্যে আর বউত ওয়াদাঅ গইজ্যে।
[5] আল্লাহ্র মআন ভক্তঅক্যল আছিল্ য়িতারারই ফুর্বফুরুষ আর মানুষ ইসাবে মসিহ্ য়িতারারই বংশত জন্মগ্রঅন গইজ্যেল্। তেঁইই আল্লাহ্, যিবা বেক কিছুরই উঅরদি; অক্যল ফশংসা চিরহাল তেঁইরই। আমিন।
[6] আল্লাহ্র কালাম দে মিছা অই গেইয়্যে য়িয়ান নঅঅ, হারন যারার জন্ম ইসরাইল জাতির মাঝে অইয়্যেল্ য়িতারা বেক্যিনে সত্যিহারর ইসরাইল নঅঅ।
[7] ইব্রাহিমর বংশর বুলিয়েনেই দে য়িতারা তেঁইর সত্যিহারর সন্তান য়িয়ান নঅঅ, বরং ফাক-কিতাবর হতামতন, “ইসহাকর বংশরেই তোঁয়ার বংশ বুলি ধরা অইবো।”
[8] ইয়ানর মানি অইল্, ইসরাইল জাতির মাঝে জন্ম অইয়্যে বুলিয়েনেই কেউ দে আল্লাহ্র সন্তান য়িয়ান নঅঅ, কিন্তু আল্লাহ্র ওয়াদা মতন যারার জন্ম অইয়্যে য়িতারারেই ইব্রাহিমর বংশর বুলিয়েনে ধরা অইবো।
[9] য়েই ওয়াদা এই — “ঠিগ সমত আঁই ফিরি আইস্যোম আর সারার উগ্যুয়া ফোয়া অইবো।”
[10] হ্যালি য়িয়ানই নঅঅ, রেবেকার জৈইক্যা ফোয়াঅক্যলে একই মরতফোয়ার সন্তান আছিল্। য়েই মরতফোয়া আছিল্ আঁরার ফুর্বফুরুষ ইসহাক। য়েই ফোয়া দুয়ার জন্মর আগদি যহন য়িতারা ভালা বা হ্যারাফ কিছুই নঅঅ গরে আল্লাহ্ তহনই রেবেকারে হইয়্যেল্, “ডঁরগুয়া ছোডউয়ার গোলাম অইবো।” ইয়ানত আল্লাহ্ দেহ্যাইয়্যেল্ দে, নিজর উদ্যেশ্য ফুরন গরিবার লাই তেঁইই বাছি লঅ; হনঅ হামর ফলে তেঁই য়িয়ান নঅ গরে বরং তেঁইর ইছ্যা মতনই তেঁই মানুষরে ডাকে।
[13] আর য়িয়ানর লাই ফাক-কিতাবত লেহ্যা আছে, “ইয়াকুবরে আঁই মহব্যত গজ্যি, কিন্তু ইসরে অগ্রাইয্য গজ্যি।”
[14] তইলে আঁরা কি হইয়্যোম না আল্লাহ্ অন্যায় গরে ? এক্যবারেই নঅ।
[15] তেঁই মুসারে হইয়্যেল্, “আঁর যিবারে ইছ্যা য়িবারে দয়া গইজ্যোম, যিবারে ইছ্যা য়িবারে মমতা গইজ্যোম।”
[16] ইয়ান তইলে কেউঅর চেষ্টা বা ইছ্যার উঅর ভরসা নঅ গরে, আল্লাহ্র দয়ার উঅরদিই ভরসা গরে।
[17] ফাক-কিতাবত আল্লাহ্ ফেরাউনরে এই হতা হইয়্যেল্, “আঁই তোঁয়ারে বাদশা বানাইয়্যি যেন্ তোঁয়ার লগে আঁর বেবারর মইধ্য দিয়েনে আঁর কুদরত দেহ্যাইত্ ফারি আর গোডা দুনিয়াত যেন্ আঁর নাম ফচার অঅ।”
[18] তইলে দেহ্যা যাআ, আল্লাহ্ নিজর ইছ্যা মতন কেউঅরে দয়া গরে আর কেউঅর দিল্ হোটিন গরে।
[19] অঅত তোঁয়ারার মাঝে কেউ আঁরে ফুছার গরিবো, “তইলে আল্লাহ্ মানুষর দোষ কিল্যাই ধরে? কেউ কি আল্লাহ্র উদ্যেশ্যরে বাধা দিত্ ফারে না?”
[20] য়িয়ানর জোয়াবে আঁই হইয়্যোম দে, তুঁই মানুষ; আল্লাহ্র হতার উঅর হতা হইবার তুঁই হঅন? হনঅ মানুষ যুদি এক্যান জিনিস বানাআ তইলে য়েই বানাইন্যা জিনিস্যুয়া কি য়িবারে ফুছার গরিত্ ফারে না, “কিল্যাই আঁরে এই ডইল্যা বানাইলা?”
[21] একই মেডির ত্যুন কি কুঁয়ারর বিন্য বিন্য রহমর জিনিস বানাইবার অধিকার নাই না — হনঅগান সম্যানর হামর লাই বা হনঅগান নিচু হামর লাই?
[22] ঠিগ য়েন্ গরিয়েনে আল্লাহ্ তেঁইর গজব আর কুদরত দেহ্যাইতো চাইয়্যেল্; তঅঅ যে মানুষঅক্যলর উঅরদি তেঁইর গজব নাজিল গরিবো, বঅর ধৈয্যর লগে তেঁই য়িতারারে সইয্য গরিল্। এই মানুষঅক্যলর একমাত্র ফাওনা আছিল্ তচনচ।
[23] আবার তেঁই তেঁইর অশেষ মইমার হতাঅ জানাইতো চাইয়্যেল্। যারা তেঁইর দয়ার ফাত্র য়িতারারে তেঁই তেঁইর মইমা ফাইবার লাই আগদিই বানাই রাইক্যেল্।
[24] আঁরাই য়েই দয়ার ফাত্র। তেঁই আঁরারে হ্যালি ইহুদিঅক্যলর মইধ্যর ত্যুন নঅঅ ডাকে, অ-ইহুদিঅক্যলর মইধ্যর ত্যুনঅ ডাইক্যে।
[25] নবি হোসিয়ার কিতাবত আল্লাহ্ হইয়্যে, “যারা আঁর নঅঅ য়িতারারে আঁই আঁর বান্দা হইয়েনে ডাইক্যোম, আর যিবারে আঁই মহব্যত নঅঅ গরি য়িবারে আঁই আঁর মহব্যতর মাইয়্যা হইয়েনে ডাইক্যোম।
[26] যে জাগাত য়িতারারে হোয়া অইয়্যেল্, ‘তোঁয়ারা আঁর বান্দা নঅঅ,’ য়েডে য়িতারারে জিন্দা আল্লাহ্র সন্তান হইয়েনে ডাকা অইবো।”
[27] নবি ইশাইয়া ইসরাইল জাতির বিষয়ে হইয়্যেল্, “বনি-ইসরাইলঅক্যলে যুদিঅ সইংক্যাত সমুদ্র-ফারর বালুর মতন তঅঅ হ্যালি য়েগিনর বিশেষ এক্যান অংশই উদ্যার ফাইবো।
[28] মাবুদ তরাতরিই দুনিয়ারে য়িয়ানর ফাওনা শাস্তি ফুরাফুরি গরিয়েনেই দিবো।”
[29] নবি ইশাইয়া আরো হইয়্যেল্, “আল্লাহ্ রাব্যুল আলামিন যুদি কিছু বংশধর আঁরার লাই রাকি নঅ যাইতো তইলে আঁরার অবস্তা সাদুম আর আমুরা শঅরর মতন অইতো।”
[30] তইলে আঁরা এই হতাই হইয়্যোম দে, অ-ইহুদিক্যল যুদিঅ আল্লাহ্র গ্রঅনযোইগ্য অইবার চেষ্টাঅ নঅঅ গরে তঅঅ য়িতারার ইমানর মইধ্য দিয়েনেই য়িতারা আল্লাহ্র গ্রঅনযোইগ্য অইয়্যে।
[31] কিন্তু বনি-ইসরাইলঅক্যলে শরিয়ত ফালনর মইধ্য দিয়েনে আল্লাহ্র গ্রঅনযোইগ্য অইবার চেষ্টা গইজ্যেল, কিন্তু য়িতারা য়িয়ান অইত্ নঅঅ ফারে।
[32] কিল্যাই নঅঅ ফারে? হারন য়িতারা ইমানর উঅর ভরসা নঅ গরিয়েনে হামর উঅর ভরসা গইজ্যেল্। যে ফাত্যোরত মাইন্ষ্যে উছুট হ্যাআ য়িয়ানতই য়িতারা উছুট হাইয়্যেল্।
[33] এই বিষয়ে ফাক-কিতাবত লেহ্যা আছে, চঅ, আঁই সিয়োনত এন্ এক্যান ফাত্যোর রাক্যি যিয়ানত মানুষে উছুট হ্যাইবো আর যিয়ান মানুষর উছুট হ্যাইবার হারন অইয়েনে থিয়াইবো। কিন্তু যিবা তেঁইর উঅরদি ইমান আনে য়িবা নিরাশ অইতো নঅ ।