[1] তইলে ভাইঅক্যল, আল্লাহ্র এই দয়াগিনর লাইই আঁই তোঁয়ারারে বিশেষভাবে অনুরোধ গরির্, তোঁয়ারা তোঁয়ারার শরিলরে জিন্দা, ফবিত্র আর আল্লাহ্র গ্রঅনযোইগ্য হোরবানি ইসাবে আল্লাহ্র আতত্ তুলি দঅ। য়িয়ানই অইবো তোঁয়ারার উফযুক্ত এবাদত।
[2] এহনর হ্যারাফ দুনিয়ার সাইলচলনর মাঝে তোঁয়ারা নিজরারে ডুফাই নঅ দিয়্যো, বরং আল্লাহ্রে তোঁয়ারার মনরে নয়া গরিয়েনে গরি তুইল্তো দিয়েনে ফুরাফুরি নয়া অই উইট্যো, যেন্ তোঁয়ারা আল্লাহ্র ইছ্যা জানিত্ ফার। আল্লাহ্র ইছ্যা ভালা, এক্যবারে নির্ভুল আর য়িয়ানত আল্লাহ্ খুশি অঅ।
[3] আঁই আল্লাহ্র হাছর ত্যুন যে বিশেষ রহমত ফাইয়্যি য়িয়ানর মইধ্য দিয়েনে আঁই তোঁয়ারার ফত্যিকরে হইর, নিজরে যেদ্যুর ডঁর মনে গরন উচিত তার ত্যুন বেশি ডঁর তোঁয়ারা নিজরে মনে নঅ গইজ্যো, বরং যেদ্যুর উফযুক্ত য়েদ্যুরই মনে গইজ্যো। আল্লাহ্ যিবারে যেতাক্যিন ইমানর শক্তি দিয়্যে য়িতার ত্যুন বেশি কেউ যেন্ নিজরে মনে নঅ গরে।
[4] আঁরার ফত্যিকর শরিলর বউত অংশ আছে, কিন্তু বেক অংশগিন একই হাম নঅ গরে;
[5] ঠিগ য়েই ডইল্যা আঁরা সইংক্যাত বউত অইলেঅ মসিহ্র লগে যুক্ত অইয়েনে উগ্যুয়া শরিলই অইয়্যি। আঁরার বেক্যিনর একজন অইন্য জনর লগে যোগ আছে।
[6] আল্লাহ্র রহমত অনুযায়ি আঁরা বিন্য বিন্য দান ফাইয়্যি। য়েই দান যুদি নবি ইসাবে আল্লাহ্র কালাম হইবার হ্যমতা অঅ তইলে বিশ্যাস অনুযায়ি য়িবা আল্লাহ্র কালাম হঅক।
[7] যুদি য়িয়ান সেবা গরিবার হ্যমতা অঅ তইলে য়িবা সেবা গরক। যিবা শিক্যা দিবার হ্যমতা ফাইয়্যে য়িবা শিক্যা দঅক;
[8] যিবা উত্সায়িত গরিবার হ্যমতা ফাইয়্যে য়িবা উত্সায়িত গরক; যিবা অইন্যজনরে দান গরিবার হ্যমতা ফাইয়্যে য়িবা সরল মনে দঅক; যিবা নেতা অইবার হ্যমতা ফাইয়্যে য়িবা আগ্রঅর লগে ফরিচালানা গরক; যিবা অইন্যতারারে সাইয্য গরিবার হ্যমতা ফাইয়্যে য়িবা খুশি মনে য়িয়ান গরক।
[9] মহব্যতর মাঝে ভন্ডামি নঅ থক্। যিয়ান হ্যারাফ য়িয়ান ঘিনা গর; যিয়ান ভালা য়িয়ান শক্ত গরিয়েনে ধরি রাক।
[10] একজন অইন্যজনরে ভাইঅর মতন গভিরভাবে মহব্যত গর। নিজর ত্যুন অইন্যজনরে বেশি সম্যান গর।
[11] আল্লাহ্র লাই অক্যল সমত তোঁয়ারার আগ্রঅ থক্। তোঁয়ারার দিল্ ডরে ভরা থক্। তোঁয়ারা ফভুর হামত লাগি থাক।
[12] তোঁয়ারার সাম্নদি যে আশা রইয়্যে য়িয়ানর লাই আনন্দ গর। দুক্য-হষ্টত ধৈয্য ধর। অনবরত মুনাজাত গর।
[13] আল্লাহ্র বান্দাঅক্যলর অভাবর সমত সাইয্য গর। মেঅমানঅক্যলরে সেবা গইত্যে আগ্রয়ি অঅ।
[14] যারা তোঁয়ারারে জুলুম গরে য়িতারার হোতি নঅ চাইয়্যো বরং ভালা চাইয়্যো।
[15] যারা আনন্দ গরে য়িতারার লগে খুশি অঅ; যারা হাঁদে য়িতারার লগে হাঁদ।
[16] তোঁয়ারার একজনর লগে অইন্যজনর মনভাব যেন্ একই ডইল্যা অঅ। ডঁরমাইন্ষ্যর ভাব নঅ দেহ্যাইয়েনে বরং যারা ডঁরমানুষ নঅঅ য়িতারার লগে মিলামিশা গর। নিজরে গেয়ানি মনে নঅ গইজ্যো।
[17] হ্যারাফির বদলে কেউঅর হ্যারাফ নঅ গইজ্যো। অক্যল মানুষর চোগে যিয়ান ভালা য়েই বিষয়ে মনযোগ দঅ।
[18] তোঁয়ারার মিক্যাদির ত্যুন যেদ্যুর সম্ভব বেক মানুষর লগে শান্তিত থাক।
[19] মহব্যতর ভাইঅক্যল, তোঁয়ারা নিজরা ফতিশোধ নঅ নিয়ো, বরং আল্লাহ্রেই শাস্তি দিতো দঅ। ফাক-কিতাবত মাবুদ হঅ, “অন্যায়র শাস্তি দিবার অধিকার হ্যালি আঁরই আছে; যিবার যিয়ান ফাইবার আঁই য়িবারে য়িয়ানই দিয়োম।”
[20] কিতাবর হতামতন বরং “তোঁয়ার শত্রুর যুদি ভুগ লাগে য়িবারে হ্যাইতো দঅ; যুদি য়িবার তিরাশ লাগে য়িবারে ফানি দঅ। এই ডইল্যা গইল্যে তুঁই য়িবার মাথাত জলন্ত হোইলা টাল্ দিয়েনে রাকিবা।”
[21] হ্যারাফির হাছে আআরি নঅ যাইয়্যো, বরং ভালা দিয়েনে হ্যারাফিরে জয় গর।