Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:09

[1] কেউ যুদি ইয়ানত অইন্যতারারে দোষ দেএ তইলে আঁই য়িবারে হইয়্যোম, তোঁয়ার নিজর অজুআতগান হডে? যহন তুঁই অইন্যতারারে দোষ দঅ তহন কি তুঁই নিজেরেই দুষি বুলি ফরমান নঅ গর না? তুঁই অইন্যতারারে দোষ দঅ অথচ তুঁই য়েই একই হাম গরি থাক।

[2] আঁরা জানি যারা এই ডইল্যা হাম গরে আল্লাহ্ য়িতারার নিয়াইজ্য বিচারই গরে।

[3] যে হামর লাই তুঁই অইন্যতারার দোষ দিতা লাইগ্যো য়েই একই হাম যহন তুঁই নিজেঅ গর তহন কি আল্লাহ্‌র শাস্তির আতর ত্যুন রেহাই ফাইবা বুলি মনে গর না?

[4] তুঁই তঅ আল্লাহ্‌র অশেষ দয়া, সইয্যগুন আর ধৈয্যরে তুচ্য গইত্যা লাইগ্যো। তুঁই ফঅরি গেইয়্যো আল্লাহ্‌র এই দয়ার উদ্যেশ্য অইল্ তোঁয়ারে তঅবা গরিবার ফথদি লই আ‌ইয়্যোন।

[5] কিন্তু তোঁয়ার মন হোটিন; তুঁই তঅ তঅবা গইত্যা নঅ চঅ। য়িয়ানর লাই যেদিন্যা আল্লাহ্‌র গজব ফকাশ ফাইবো য়েই দিনর লাই তুঁই তোঁয়ার ফাওনা শাস্তি জমা গরি রাইক্‌তা লাইগ্যো। য়েই সমতই আল্লাহ্‌র নিয়াইবিচার ফকাশ ফাইবো।

[6] তেঁই ফত্যিজনরে য়িবার হাম ইসাবে ফল দিবো।

[7] যারা ধৈয্যর লগে ভালা হাম গরে আল্লাহ্‌র হাছর ত্যুন ফশংসা, সম্যান আর তচনচহিন জিবন ফাইতো চাআ, আল্লাহ্ য়িতারারেই আখেরি জিবন দিবো।

[8] কিন্তু যারা নিজরার ইছ্যামতন চলে আর আঁসারে নঅ মানিয়েনে অন্যায়রে মানি চলে আল্লাহ্ য়িতারারে বঅর ডঁর শাস্তি দিবো।

[9] যারা গুনাহ্‌ গরি বেরাআ য়িতারার ফত্যিকর দুক্য-হষ্ট আর দুদ্যশা অইবো — ফইল্যাদি ইহুদিঅক্যলর, তারফরদি অ-ইহুদিঅক্যলর।

[10] কিন্তু যারা ভালা হাম গরে য়িতারা ফশংসা, সম্যান আর শান্তি লাভ গরিবো — ফইল্যাদি ইহুদিঅক্যলে, তারফর অ-ইহুদিঅক্যলে।

[11] ইয়ানত দেহ্যা যাআ, আল্লাহ্‌র চোগে বেক্যিনে সমান।

[12] মুসার শরিয়তর বাইরে থাকা অবস্তাত যারা গুনাহ্‌ গরে য়িতারা শরিয়ত ছাড়াই তচনচ অইবো। কিন্তু যারা শরিয়তর ভিতরে থাকা অবস্তাত গুনাহ্‌ গরে য়িতারার বিচার শরিয়তর মইধ্য দিয়েনেই অইবো।

[13] যারা হ্যালি শরিয়তর হতা উনে য়িতারা আল্লাহ্‌র চোগে ধার্মিক নঅঅ, কিন্তু যারা শরিয়ত ফালন গরে আল্লাহ্ য়িতারারেই ধার্মিক বুলি গ্রঅন গরিবো।

[14] অ-ইহুদিক্যলে মুসার শরিয়ত নঅঅ ফাআ, কিন্তু তঅঅ য়িতারা যহন নিজর ত্যুনই শরিয়ত মতন হাম গরে তহন শরিয়ত নঅ ফাইয়েনেঅ য়িতারা নিজরাই নিজরার শরিয়ত অই উঢে।

[15] ইয়ানত দেহ্যা যাআ দে, শরিয়ত মতে যিয়ান গরন উচিত য়িয়ান য়িতারার দিলতই লেহ্যা আছে। য়িতারার বিবেকঅ য়েই একই সাক্যি দেএ। য়িতারার চিন্তা হনঅ হনঅ সমত য়িতারারে দুষি গরে, আবার হনঅ হনঅ সমত য়িতারার ফক্যেঅ থাকে।

[16] আল্লাহ্ যেদিন্যা ইসা মসিহ্‌র মইধ্য দিয়েনে মানুষর গোফন বেক কিছুর বিচার গরিবো য়েই দিনই য়েগিন ফকাশ ফাইবো। আঁই যে সুহ্যবর তবলিগ গরি য়েই মতনই এই বিচার অইবো।

[17] তুঁই নিজরে ইহুদি হই থাক, নঅঅ না? তুঁই মুসার শরিয়তর উঅর ভরসা গর আর নিজে আল্লাহ্‌র বান্দা বুলি গর্ববোধ গর।

[18] আল্লাহ্ কি চাআ য়িয়ান তুঁই জান আর যিয়ান ভালা য়িয়ান মানি লঅ, হারন শরিয়তর ত্যুন তুঁই য়েই শিক্যাই লাভ গইজ্যো।

[19] তুঁই মনে গর তুঁই আঁধাঅক্যলরে ফথ দেহ্যাইতা লাইগ্যো। তুঁই ভাব, যারা আঁধারত্ আছে য়িতারার হাছে তুঁই নুরর মতন।

[20] তোঁয়ার ধারনা, যারা বিবেচানাহিন য়িতারারে তুঁই সংশোধন গরি থাক আর যারা শরিয়তর বিষয়ে শিক্যা নঅঅ ফাআ য়িতারারে তুঁই শিক্যা দিই থাক। শরিয়তর মইধ্যে গেয়ান আর আঁসা আছে বুলিয়েনে তোঁয়ার এই ধারনা আছে।

[21] বঅর ভালা, তুঁই যহন অইন্য তারারে শিক্যা দিই থাক তহন নিজরেঅ শিক্যা নঅ দঅ কিল্যাই? তুঁই তবলিগ গইত্যা লাইগ্যো, “চুরি নঅ গইজ্যো,” কিন্তু তুঁই নিজেই কি চুরি নঅ গইত্যা লাইগ্যো না?

[22] তুঁই হই থাক, “জেনা নঅ গইজ্যো,” কিন্তু তুঁই নিজেই কি জেনা নঅ গইত্যা লাইগ্যো না? তুঁই তঅ মুত্যি ঘিনা গর, কিন্তু তুঁই কি নিজেই মুত্যির মন্দিরত যাইয়েনে চুরি নঅ গইত্যা লাইগ্যো না?

[23] শরিয়ত লই তুঁই গর্ববোধ গর, কিন্তু তুঁই নিজেই কি শরিয়ত অমাইন্য গরিয়েনে আল্লাহ্‌রে অসম্যান নঅ গইত্যা লাইগ্যো না?

[24] ফাক-কিতাবত এই হতা লেহ্যা আছে, “তোঁয়ারারই লাই অ-ইহুদিক্যলে আল্লাহ্‌র নামর বিরুদ্যে কুফরি গরে।”

[25] তুঁই যুদি শরিয়ত মানি চল তইলে সুন্যত গরাইবার মুইল্য আছে, কিন্তু যুদি শরিয়ত অমাইন্য গর তইলে সুন্যত গরা অইলেঅ আল্লাহ্‌র হাছে তুঁই সুন্যত-নঅ-গরাইন্যা মানুষরই মতন।

[26] ইয়ানর লাই হনঅ সুন্যত-নঅ-গরাইন্যা মানুষ যুদি শরিয়তর দাবি-দাওয়া মানি চলে তইলে আল্লাহ্ কি য়িবারে সুন্যত গরা অইয়্যে বুলিই নঅ ধরিবো না?

[27] তোঁয়ার হাছে তঅ লেহ্যা শরিয়ত আছে আর তোঁয়ার সুন্যত গরাঅ অইয়্যে। কিন্তু তুঁই যুদি শরিয়ত অমাইন্য গর তইলে যিবার সুন্যত গরা নঅঅ অঅ অথচ শরিয়ত ফালন গরের, য়িবা কি আইন অমাইন্য গরিবার লাই তোঁয়ারে দুষি নঅ গরিবো না?

[28] হ্যালি বাইরর মিক্যাদির ত্যুন যিবা ইহুদি য়িবা আসল ইহুদি নঅঅ। শরিলর বাইরে সুন্যত গরাআ অইলেই দে আসল্ সুন্যত গরা অইল্ য়িয়ানঅ নঅঅ।

[29] কিন্তু দিলে যিবা ইহুদি য়িবাই আসল ইহুদি। আসল সুন্যত গরার হাম দিলর মাঝেই অঅ। য়িয়ান রুহানিক বেফার, লেহ্যা আইন মানার বেফার নঅঅ। এই ডইল্যা মানুষ মানুষর ফশংসা নঅ ফাআ আঁসা, কিন্তু আল্লাহ্‌র ফশংসা ফাআ।

ছঅ লম্বর সিফারা: রোমিয় — Chapters