Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:54

[1] ইমানর মইধ্য দিয়েনেই আঁরারে ধার্মিক বুলি গ্রঅন গরা অইয়্যে আর য়িয়ানর হারনেই হযরত ইসা মসিহ্‌র মইধ্য দিয়েনে আল্লাহ্ আর আঁরার মইধ্যে শান্তি অইয়্যে।

[2] আল্লাহ্‌র এই দে রহমতর ফথদি এহন আঁরা চলির য়েডে আঁরা মসিহ্‌র মইধ্য দিই ইমানর মাইধ্যমেই ফোঁছ্যি। আল্লাহ্‌র মইমা ফাইবার আশাত আঁরা আনন্দ বোধ গরির।

[3] হ্যালি য়িয়ানই নঅঅ, দুক্য-হষ্টর মাঝেঅ আঁরা আনন্দ বোধ গরির, হারন আঁরা জানি দুক্য-হষ্টর ফল ধৈয্য,

[4] ধৈয্যর ফল হ্যাঁটি সভাব আর হ্যাঁটি সভাবর ফল আশা।

[5] এই আশা আঁরারে শরমত নঅঅ ফেলাআ, হারন আল্লাহ্ তেঁইর দেয়া ফাক-রুহ্‌র মাইধ্যমে আঁরার দিল্ তেঁইরই মহব্যত দিয়েনে ফুরন গইজ্যে।

[6] যহন আঁরার হনঅ শক্তিই নঅ আছিল্ তহন ঠিগ সমতই মসিহ্‌ আল্লাহ্‌র ফতি ডরহিন মানুষর লাই, মানি আঁরার লাই ফরান দিল্।

[7] হনঅ সত্ মানুষর লাই কেউ ফরান নঅ দেএ হইলেই চলে। যিবা অইন্য তারার উফহার গরে য়েই ডইল্যা মানুষর লাই অঅত বা কেউ সঅস গরিয়েনে ফরান দিলেঅ দিত্ ফারে।

[8] কিন্তু আল্লাহ্ দে আঁরারে মহব্যত গরে য়িয়ানর ফরমান এই দে, আঁরা গুনাহ্‌গার থাইক্‌তেই মসিহ্‌ আঁরার লাই ফরান দিয়্যেল্।

[9] তইলে মসিহ্‌র রক্ত দিয়েনে যহন আঁরারে ধার্মিক বুলি গ্রঅন গরা অইয়্যে তহন আঁরা মসিহ্‌র মইধ্য দিয়েনেই আল্লাহ্‌র শাস্তির ত্যুন নিচ্যয়ই রেহাই ফাইয়্যোম।

[10] আঁরা যহন আল্লাহ্‌র শত্রু আছিলাম তহন তেঁইরই ফোয়ার মরনর মইধ্য দিয়েনে তেঁইর লগে আঁরার মিলন অইয়্যে। এন্ গরিয়েনে মিলন অইয়্যে বুলি মসিহ্‌র জিবন দিয়েনে আঁরা নিচ্যয়ই নাজাত ফাইয়্যোম।

[11] হ্যালি য়িয়ানই নঅঅ, যিবারে দিয়েনে আল্লাহ্‌র লগে আঁরার মিলন অইয়্যে য়েই হযরত ইসা মসিহ্‌র মইধ্য দিই আল্লাহ্‌‍রে লইয়েনে আঁরা আনন্দঅ বোধ গরির।

[12] একজন মানুষর মইধ্য দিয়েনে গুনাহ্‌ দুনিয়াত আইস্যেল্ আর য়েই গুনাহ্‌র মইধ্য দিয়েনে মরনঅ আইস্যেল্। বেক মানুষ গুনাহ্‌ গইজ্যে বুলি এন্ গরিয়েনে বেক্যিনর হাছেই মরন আজির অইয়্যে।

[13] মুসার শরিয়ত দিবার আগদিই দুনিয়াত গুনাহ্‌ আছিল্, কিন্তু শরিয়ত নঅ থাকিলে তঅ গুনাহ্‌রে গুনাহ্‌ বুলি ধরা নঅ অঅ

[14] তঅঅ আদমর সময়র ত্যুন শুরু গরিয়েনে মুসার সময় ফইয্যন্ত বেক্যিনর উঅরদিই মরন রাজত্য গইত্যো আছিল্। এন্ কি, আল্লাহ্‌র উকুম অমাইন্য গরি যারা আদমর মতন গুনাহ্‌ নঅঅ গরে য়িতারার উঅরিদঅ মরন রাজত্য গইত্যো আছিল্। যিবার আইবার হতা আছিল্ আদম আছিল্ একমিক্যাদির ত্যুন য়েই ইসা মসিহ্‌রই ছবি।

[15] কিন্তু আদমর গুনাহ্‌ যে রহম, আল্লাহ্‌র বিনামূইল্যর দান য়েই রহম নঅঅ। যহন একজন মানুষর গুনাহ্‌র হারনে বউতজনে মরিল্ তহন আল্লাহ্‌র রহমতর ও আর একজন মানুষর দয়ার মইধ্য দিয়েনে যে দান আইল্, য়িয়ান য়েই বউত কেউঅর লাই আরো হত না বেশি গরি বাআই ফরিল্! য়েই আর একজন মানুষ অইল্ ইসা মসিহ্‌।

[16] আল্লাহ্‌র দান আদমর গুনাহ্‌র ফলর মতন নঅঅ, হারন উগ্যুয়া গুনাহ্‌র বিচারর হারনে বেক মানুষরেই শাস্তির যোইগ্য বুলি ধরা অইয়্যে, কিন্তু ধার্মিক বুলি আল্লাহ্‌র গ্রঅনযোইগ্য অইবার এই দে রহমতর দান, য়িয়ান বউত গুনাহ্‌র হারনে আইস্যে।

[17] একজন মানুষর গুনাহ্‌র হারনে মরন য়েই একজনর মইধ্য দিয়েনেই রাজত্য গইত্যো শুরু গইজ্যেল্। কিন্তু যারা বউত ফরিমানে আল্লাহ্‌র রহমত আর ধার্মিক বুলি তেঁইর গ্রঅনযোইগ্য অইবার দান ফাআ, য়িতারা য়েই একজন মানুষর, মানি ইসা মসিহ্‌র মইধ্য দিয়েনে জিবনর ফরিফুন্যতা লইয়েনে নিচ্যয়ই রাজত্য গরিবো।

[18] তইলে উগ্যুয়া গুনাহ্‌র মইধ্য দিয়েনে যে‌ইল্যা বেক মানুষরেই শাস্তির যোইগ্য বুলি ধরা অইয়্যে, য়েইল্যা উগ্যুয়া নিয়াই হামর মইধ্য দিয়েনে বেক মানুষরেই ধার্মিক বুলি গ্রঅন গরিবার বেবস্তাঅ গরা অইয়্যে আর য়িয়ানর ফল অইল্ আখেরি জিবন।

[19] যে‌ইল্যা একজন মানুষর অবাইধ্যতার মইধ্য দিয়েনে বউত জনরেই গুনাহ্‌গার বুলি ধরা অইয়্যেল্, য়েইল্যা একজন মানুষর বাইধ্যতার মইধ্য দিয়েনে বউত জনরেই ধার্মিক বুলি গ্রঅন গরা অইবো।

[20] শরিয়ত দেয়া অইল্ যেন্ অন্যায় বারি যাআ, কিন্তু যেডে অন্যায় বারিল্ য়েডে আল্লাহ্‌র রহমতঅ আরো বউত ফরিমানে বারিল‌্।

[21] য়েই রহমত ইয়ানর লাই বারিল‌্ যেন্ মরনর মইধ্য দিয়েনে যে‌ইল্যা গুনাহ্‌ রাজত্য গইজ্যেল্, য়েইল্যা মানুষরে ধার্মিক বুলি গ্রঅন গরিবার মইধ্য দিয়েনে এহন তেঁইর রহমত রাজত্য গরিত্ ফারে; আর য়িয়ানরই ফল অইল্ আঁরার হযরত ইসা মসিহ্‌র মইধ্য দিয়েনে আখেরি জিবন লাভ।

ছঅ লম্বর সিফারা: রোমিয় — Chapters