[1] আঁরা যারা ইমানে সবল, আঁরা যেন্ নিজরারে খুশি গরিবার মিক্যাদি খিয়াল নঅ রাকিয়েনে দুর্বল ইমানদারঅক্যলর দুর্বলতা সইজ্য গরি।
[2] ইমানদার ভাইঅরে গরি তুলিবার উদ্যেশ্যে আঁরা ফত্যিকেই যেন্ য়িবার উফহারর লাই য়িবারে খুশি গরি।
[3] মসিহ্অ নিজরে খুশি নঅঅ গরে। ফাক-কিতাবত লেহ্যা আছে, “যারা তোঁয়ারে অফমান গরে য়িতারার গরা বেক অফমান আঁর উঅরদিই ফইজ্যে।”
[4] ফাক-কিতাবত যেগিন আগদি লেহ্যা অইয়্যেল্ য়েগিন আঁরার শিক্যার লাইই লেহ্যা অইয়্যেল্, যেন্ আঁরা ধৈয্য আর উত্সাঅ লাভ গরি আর য়িয়ানর হারনে আশ্যাস ফাই।
[5] মসিহ্ ইসার লগে চলিবার ফথদি ধৈয্য আর উত্সাঅদাতা আল্লাহ্ তোঁয়ারার বেক্যিনর মন এক গরক।
[6] তইলে তোঁয়ারা মনে আর মুকে এক অইয়েনে আঁরার হযরত ইসা মসিহ্র আল্লাহ্ আর বাবার ফশংসা গরিত্ ফারিবা।
[7] আল্লাহ্র গোরব যেন্ ফকাশিত অঅ, য়িয়ানর লাই মসিহ্ যেন্ তোঁয়ারারে আফন গরি লইয়্যে য়েইল্যা তোঁয়ারাঅ একজন অইন্যজনরে আফন গরি লঅ।
[8] মনত রাইক্যো, আল্লাহ্র হতা দে আঁসা য়িয়ান ফরমান গরিবার লাই মসিহ্ ইহুদিঅক্যলর সেবাহারি অইয়্যেল্। ইয়ানর উদ্যেশ্য আছিল্, ফুর্বফুরুষঅক্যলর হাছে আল্লাহ্ যে ওয়াদাগিন গইজ্যেল্ য়েগিন যেন্ ফুরন অঅ আর তেঁইর দয়ার লাই অ-ইহুদিঅক্যলে তেঁইর ফশংসা গরে। এই বিষয়ে ফাক-কিতাবত লেহ্যা আছে, ইয়ানর লাই অইন্য জাতিঅক্যলর মাঝে আঁই তোঁয়ার ফশংসা গইজ্যোম আর তোঁয়ার সুনাম গাইয়্যোম।
[10] আবার হোয়া অইয়্যে, অঅ বেক জাতির মানুষঅক্যল, তোঁয়ারা আল্লাহ্র বান্দাঅক্যলর লগে তেঁইর ফশংসা গর।
[11] আবার আছে, অঅ বেক জাতি, মাবুদর গোরব গর; বেক মানুষঅক্যলে তেঁইর ফশংসা গরক।
[12] আবার নবি ইশাইয়া হইয়্যে, যিবা ইয়াসির য়িঁওর তেঁই আইবো, জাতিগিনরে শাসন গরিবার লাই তেঁই থিয়াইবো। তেঁইর উঅরদিই জাতিগিনর মানুষঅক্যলে আশা রাকিবো।
[13] যিবা আশা দান গরে য়েই আল্লাহ্ তোঁয়ারার ইমানর মইধ্য দিয়েনে অসিম আনন্দ আর শান্তিত তোঁয়ারারে ফরিফুন্য গরক। তইলে ফাক-রুহ্র কুদরতিত তোঁয়ারার দিলত্ আশা বাআই ফরিবো।
[14] আঁর ভাইঅক্যল, আঁই তোঁয়ারার সম্যন্দে এই হতা বিশ্যাস গরি দে, তোঁয়ারার দিল্ ভালা-ইছ্যাত ভরা, তোঁয়ারার বেক ডইল্যা গেয়ান আছে, আর তোঁয়ারা একজন অইন্যজনরে উফদেশ দিত ফার।
[15] তঅঅ হয়েক্যান বিষয় তোঁয়ারারে মনত গরাই দিবার লাই আঁই সঅস গরি তোঁয়ারার হাছে এই হতাগিন লেকিলাম, হারন আল্লাহ্ আঁরে অ-ইহুদিঅক্যলর হাছে মসিহ্ ইসার সেবাহারি অইবার রহমত গইজ্যে। ফাক-রুহ্রে দিয়েনে যে অ-ইহুদিঅক্যলরে ফাক-ফবিত্র গরা অইয়্যে, য়িতারা যেন্ আল্লাহ্র গ্রঅনযোইগ্য হোরবানি অইত্ ফারে য়িয়ানর লাই তেঁইরই দেয়া সুহ্যবর তবলিগ গরিয়েনে আঁই ইমামর হাম গরির।
[17] আঁই আল্লাহ্র লাই যে হাম গরির য়িয়ানত মসিহ্ ইসার মইধ্য দিয়েনে আঁর গোরব গরিবার অধিকার আছে।
[18] মসিহ্ আঁর মইধ্য দিয়েনে যেগিন গইজ্যে য়েগিনর বাইরে হনঅ হতা হইবার সঅস আঁই নঅ গইজ্যোম। তেঁইই আঁর হতা ও হামর মইধ্য দিয়েনে, কেরামতি আর চিন্য-হামর মইধ্য দিয়েনে ও ফাক-রুহ্র কুদরতি দিয়েনে অ-ইহুদিঅক্যলরে আল্লাহ্র বাইধ্য গইজ্যে। য়িয়ানর হারনে আঁই জেরুজালেমর ত্যুন শুরু গরি ইল্লুরিকা ফইয্যন্ত বেক জাগাত মসিহ্র বিষয় সুহ্যবর ফুরাফুরি গরিয়েনে তবলিগ গজ্যি।
[20] যেডে মসিহ্র নাম হনঅ দিনঅ হোয়া নঅঅ অঅ য়েডে সুহ্যবর তবলিগ গরনই আঁর জিবনর খিয়াল, যেন্ অইন্যর গাঁতা ভিত্যির উঅরদি আঁর ত্যুন গরি তুলন নঅ ফরে।
[21] ফাক-কিতাবত লেহ্যা আছে, “যারার হাছে তেঁইর বিষয় হোয়া নঅঅ অঅ য়িতারা য়িয়ান দেকিত্ ফাইবো, আর যারা হনঅ দিনঅ নঅঅ উনে য়িতারা বুঝিত্ ফারিবো।”
[22] ইয়ানর লাইই আঁই তোঁয়ারার হাছে বউত বার যাইতো চাইয়েনেঅ বাধা ফাইয়্যি।
[23] কিন্তু এহন এই এলাহাত আঁর হাম গরিবার আর জাগা নাই। বউত বছর ধরিয়েনেই তোঁয়ারার হাছে আঁর যাইবার ইছ্যা,
[24] য়িয়ানর লাই এহন স্ফেন দেশত যাইবার ফথদি আঁই তোঁয়ারার হাছে যাইতাম চাইর্। আঁই আশা গরি দে, য়েই ফথদি যাইবার সমত তোঁয়ারার হাছে যাইত্ ফাইজ্যোম আর তোঁয়ারার লগে কিছু সমত খুশিত্ হাডাইবার ফর তোঁয়ারাই আঁরে স্ফেন দেশত যাইবার বেবস্তা গরি দিবা।
[25] কিন্তু এহন আঁই আল্লাহ্র বান্দাঅক্যলরে সাইয্য গরিবার লাই জেরুজালেমত যাইর্,
[26] হারন জেরুজালেমত আল্লাহ্র বান্দাঅক্যলর মইধ্যে যে গরিব মানুষঅক্যল আছে য়িতারার লাই মেসিডোনিয়া আর আখায়ার জামাতগিনর মানুষঅক্যলে কিছু চাঁদা তুইল্যে।
[27] এই চাঁদা য়িতারা খুশি অইয়েনেই তুইল্যে। ইয়ান বাদে এই জামাতগিন জেরুজালেমর আল্লাহ্র বান্দাঅক্যলর হাছে রিনি, হারন ইহুদিঅক্যল যহন য়িতারার রুহানিক দোয়ার ভাগ অ-ইহুদিঅক্যলরে দিয়্যে তহন অ-ইহুদিঅক্যলরঅ উচিত সংসারিক বিষয়ে ইহুদিঅক্যলরে সাইয্য গরন।
[28] আঁর এই হাম শেষ অঅনর ফর আঁই যহন জাইন্যোম দে, য়েই চাঁদা ঠিগমতন ফোঁইছ্যে তহন তোঁয়ারার হাছ দিয়েনে আঁই স্ফেনত যাইয়োম
[29] আঁই জানি যহন আঁই তোঁয়ারার হাছে যাইয়্যোম তহন মসিহ্র ফরিফুন্য রহমত লইয়েনেই যাইয়োম।
[30] ভাইঅক্যল, আঁরার হযরত ইসা মসিহ্র মইধ্য দিয়েনে আর ফাক-রুহ্র দেয়া মহব্যতর মইধ্য দিয়েনে আঁই তোঁয়ারারে বিশেষভাবে অনুরোধ গরির্, তোঁয়ারা আল্লাহ্র হাছে আঁর লাই আঁর লগে মুনাজাতর যুদ্য চলাইতো থাক।
[31] তোঁয়ারা মুনাজাত গর, এহুদিয়াত যারা আল্লাহ্রে অমাইন্য গরে য়িতারার আতর ত্যুন যেন্ আঁই রক্যা ফাই, আর জেরুজালেমর আল্লাহ্র বান্দাঅক্যলে যেন্ আঁর এই সাইয্য গ্রঅন গরে।
[32] তহন ইন্শা-আল্লাহ্ আঁই খুশি মনেই তোঁয়ারার হাছে যাইত্ ফাইজ্যোম আর তোঁয়ারার লগে থাকিয়েনে ফরান জুড়াইয়্যোম।
[33] শান্তিদাতা আল্লাহ্ তোঁয়ারার বেক্যিনর লগে লগে থক্। আমিন।