Skip to content
Opens in a new window
Listen to this chapter • 7:10

[1] তইলে কি আঁরা এই হইয়্যোম দে, আল্লাহ্‌র রহমত যেন্ বারে য়িয়ানর লাই আঁরা গুনাহ্‌ গইত্যো থাইক্যোম?

[2] নিচ্যয়ই না। গুনাহ্‌র দাবি-দাওয়ার হাছে তঅ আঁরা মরি গেইয়্যি; তইলে কেন্ গরিয়েনে আঁরা আর গুনাহ্‌র ফথদি সইল্যোম?

[3] এই হতা কি নঅ জান দে, আঁরা যারা মসিহ্‌ ইসার মইধ্যে তরিকাবন্দি লইয়্যি, আঁরা তেঁইর মরনর মইধ্যে অংশ গ্রঅন গরিয়েনেই য়িয়ান লইয়্যি?

[4] আর য়িয়ানর লাই য়েই তরিকাবন্দি দিয়েনে মসিহ্‌র লগে মরিয়েনে আঁরারে দাফন গরাঅ অইয়্যে, যেন্ বাবা তেঁইর মআকুদরতি দিয়েনে যেইল্যা মসিহ্‌‍রে মরনর ত্যুন জিন্দা গইজ্যেল্‌ য়েইল্যা আঁরাঅ যেন্ নয়া জিবনর ফথদি চলিত্ ফারি।

[5] মসিহ্‌র লগে মরিয়েনে যহন তেঁইর লগে আঁরা যুক্ত অইয়্যি তহন তেঁই যে‌ইল্যা মরনর ত্যুন জিন্দা অইয়েনে উইট্যে, ঠিগ য়েইল্যা গরিয়েনে আঁরা তেঁইর লগে জিন্দাঅ অইয়্যোম।

[6] আঁরা জানি দে, আঁরার গুনাহ্‌-সভাবরে অকেজো গরিবার লাইই আঁরার ফুরানা ‘আঁই’রে মসিহ্‌র লগে কুরুশর উঅরদি মারি ফেলা অইয়্যে যেন্ গুনাহ্‌র গোলাম অইয়েনে আর আঁরার ত্যুন থাকন নঅ ফরে;

[7] হারন যিবা মইজ্যে য়িবা গুনাহ্‌র আতর ত্যুন ছারা ফাইয়্যে।

[8] আঁরা যহন মসিহ্‌র লগে মজ্যি তহন ইমান রাকি দে, তেঁইর লগে জিন্দাঅ থাইক্যোম।

[9] আঁরা জানি মসিহ্‌‍রে মরনর ত্যুন জিন্দা গরা অইয়্যেল্ বুলি তেঁই আর হনঅ দিনঅ মইত্যো নঅ, মানি তেঁইর উঅরদি মরনর আর হনঅ আত নাই।

[10] তেঁই যহন মরিল্ তহন গুনাহ্‌র দাবি-দাওয়ার হাছেঅ মরিল্; তেঁইর উঅর গুনাহ্‌র আর হনঅ দাবি-দাওয়া নঅ থাকিল্। আর এহন তেঁই জিন্দা অইয়েনে আল্লাহ্‌র লাই বাঁচি আছে।

[11] ঠিগ য়েন্ গরিয়েনে এই হতার উঅর ভরসা গইজ্যো দে, মসিহ্‌ ইসার লগে যুক্ত হইয়্যো বুলি গুনাহ্‌র দাবি-দাওয়ার হাছে তোঁয়ারাঅ মইজ্যো, আর এহন আল্লাহ্‌র লাই তোঁয়ারাঅ বাঁচি আছ।

[12] ইয়ানর লাই তোঁয়ারার এই মরনর অধিন শরিলর উঅর গুনাহ্‌রে আর রাজত্য গইত্যো নঅ দিয়ো। যুদি দঅ তইলে তোঁয়ারার শরিলর হ্যারাফ ইছ্যার অধিনতই তোঁয়ারা সইলতা থাকিবা।

[13] শরিলর হনঅ অংশরে অন্যায় হাম গরিবার আঁতিয়ার ইসাবে গুনাহ্‌র আতত্ তুলি নঅ দিয়ো। মরনর ত্যুন জিন্দা অই উঢা মানুষ ইসাবে তোঁয়ারা বরং আল্লাহ্‌র আতত্ নিজরারে তুলি দঅ আর নিয়াই হাম গরিবার আঁতিয়ার ইসাবে তোঁয়ারার গোডা শরিলরেই আল্লাহ্‌‍রে দিই দঅ।

[14] তোঁয়ারা তঅ গুনাহ্‌র গোলাম নঅঅ, হারন তোঁয়ারা আল্লাহ্‌র রহমতর অধিন, শরিয়তর অধিন নঅঅ।

[15] কিন্তু শরিয়তর অধিনত নঅ থাকিয়েনে রহমতর অধিন অইয়্যি বুলি কি আঁরা গুনাহ্‌ গইজ্যোম না? নিচ্যয়ই না।

[16] তোঁয়ারা কি নঅ জান দে, গোলামর মতন যহন তোঁয়ারা কেউঅর আতত্ নিজরারে তুলি দঅ আর য়িবার উকুম ফালন গইত্যা থাক তহন তোঁয়ারা আসলে য়িবার গোলামই অই ফর? য়েন্ গরিয়েনে অঅ তোঁয়ারা গুনাহ্‌র গোলাম অইয়েনে মরিবা, নঅঅ আল্লাহ্‌র গোলাম অইয়েনে নিয়াই হাম গরিবা।

[17] কিন্তু আল্লাহ্‌র শুকরিয়া অঅক, হারন যুদিঅ তোঁয়ারা গুনাহ্‌র গোলাম আছিলা তঅঅ যে শিক্যা তোঁয়ারারে দেয়া অইয়্যে গোডা দিল্ দিয়েনে তোঁয়ারা য়িয়ানর বাইধ্য অইয়্যো।

[18] গুনাহ্‌র আতর ত্যুন ছাড়া ফাইয়েনে তোঁয়ারা তঅ নিয়াইর গোলাম অইয়্যো।

[19] মানুষর দুর্বলতার লাই আঁই হতাগিন মানুষ যেন্ গরিয়েনে বুঝিবো য়েন্ গরিয়েনে হইর। আগদি তোঁয়ারা যেইল্যা আরো বেশি গরি অন্যায় হাম গরিবার লাই নিজরার শরিলরে অফবিত্রতার আর অন্যায়র গোলাম গরি তুল্যিলা, ঠিগ য়েইল্যা এহন ফবিত্রতায় বারি উঢিবার লাই তোঁয়ারার শরিলরে নিয়াই হামর গোলাম গরি তুইল্যো।

[20] যহন তোঁয়ারা গুনাহ্‌র গোলাম আছিলা তহন নিয়াইর গোলাম নঅ আছিলা।

[21] আগর যে হামগিনর হতা ভাবিয়েনে এহন তোঁয়ারা শরম ফঅ য়েই হামগিনর ত্যুন তোঁয়ারার কি লাভ অইতো? য়িয়ানর শেষ ফল অইল্ মরন।

[22] কিন্তু এহন তোঁয়ারা গুনাহ্‌র আতর ত্যুন ছারা ফাইয়েনে আল্লাহ্‌র গোলাম অইয়্যো। য়িয়ানত লাভ অইল্ এই দে, তোঁয়ারা ফবিত্রতাত বারি উইট্যা লাইগ্যো, আর য়িয়ানর শেষ ফল অইল্ আখেরি জিবন।

[23] গুনাহ্‌ যে বেতন দেএ য়িয়ান মরন, কিন্তু আল্লাহ্ যিয়ান দান গরে য়িয়ান আঁরার হযরত মসিহ্‌ ইসার মইধ্য দিয়েনে আখেরি জিবন।

ছঅ লম্বর সিফারা: রোমিয় — Chapters