Skip to content
Opens in a new window
Listen to this chapter • 8:13

[1] ভাইঅক্যল, তোঁয়ারা তঅ শরিয়ত জান। তোঁয়ারা কি নঅ জান দে, যেতদিন মানুষ জিন্দা থাকে য়েতদিনই শরিয়তর দাবি য়িবার উঅরদি থাকে?

[2] যেতদিন জামাই বাঁচি থাকে য়েতদিনই বউ আইনর মাইধ্যমে য়িবার লগে বাঁধা থাকে। কিন্তু জামাই মরি যাইবার ফর য়েই আইনর বাঁধনর ত্যুন বউ মুক্ত অঅ।

[3] য়িয়ানর লাই জামাই বাঁচি থাইক্‌তে য়েই বউ যুদি অইন্য কেউঅরে বিয়া গরে তইলে য়িবারে জেনাহারিনি হোয়া অঅ। কিন্তু যুদি য়িবার জামাই মারা যাআ তইলে য়িবা য়েই আইনর বাঁধনর ত্যুন মুক্ত অঅ। আর তহন যুদি য়িবা অইন্য কেউঅরে বিয়া গরে তইলে য়িবা জেনাহারিনি নঅ অঅ।

[4] ঠিগ য়েইল্যা গরিয়েনে আঁর ভাইঅক্যল, মসিহ্‌র শরিলর মইধ্য দিয়েনে মুসার শরিয়তর দাবি-দাওয়ার হাছে তোঁয়ারাঅ মইজ্যো। য়িয়ানর হারনে যিবারে মরনর ত্যুন জিন্দা গরা অইয়্যে তোঁয়ারা য়েই ইসা মসিহ্‌রই অইয়্যো, যেন্ আল্লাহ্‌র লাই তোঁয়ারার জিবন ফলবান অই উঢে।

[5] আঁরা যহন গুনাহ্‌-সভাবর অধিন আছিলাম তহন শরিয়ত আঁরার মাঝে গুনাহ্‌র হামনা-বাসনা জাগাই তুইল্‌তো আর য়েই হামনা-বাসনা আঁরার শরিলর মাঝে হাম গইত্যো; য়িয়ানর লাই আঁরার জিবন মরনর লাই ফলবান অইতো।

[6] তহন আঁরারে যিয়ানে বাঁধি রাইক্‌তো য়িয়ানর দাবি-দাওয়ার হাছে আঁরা মজ্যি। য়িয়ানর লাই শরিয়তর ত্যুন এহন আঁরা মুক্ত। য়িয়ানর হারনে আঁরা এহন লেহ্যা শরিয়তর য়েই ফুরানা জিবন-ফথর গোলাম নঅঅ, কিন্তু ফাক-রুহ্‌র দেয়া নয়া জিবন-ফথর গোলাম অইয়্যি।

[7] তইলে কি আঁরা হইয়্যোম দে, শরিয়ত হ্যারাফ? নিচ্যয়ই না; বরং এই হতা ঠিগ দে, শরিয়ত নঅ থাকিলে গুনাহ্‌ কি য়িয়ান আঁই জানিত্ নঅ ফাইত্যাম। “লোভ নঅ গইজ্যো,” শরিয়ত যুদি এই হতা নঅ হইতো তইলে লোভ কি য়িয়ান আঁই নঅ জাইনতাম।

[8] কিন্তু গুনাহ্‌ য়েই উকুমর সুযোগ লইয়েনে আঁর মাঝে বেক ডইল্যা লোভ জাগাইয়্যে, হারন শরিয়ত নঅ থাকিলে গুনাহ্‌ যেন্ মরার মতন ফরি থাকে।

[9] আঁর জিবনত শরিয়ত আইবার আগদি আঁই বাঁচিই আছিলাম, কিন্তু য়েই উকুম আইবার লগে লগে গুনাহ্‌অ বাঁচি উঢিল্, আর আঁরঅ মরন ঘটিল্।

[10] যে উকুমর হারনে জিবন ফাইবার হতা য়িয়ান আঁর লাই মরন লই আইল্,

[11] হারন য়েই উকুমর সুযোগ লইয়েনে গুনাহ্‌ আঁরে ঠগাইল্, আর য়েই উকুমর মইধ্য দিয়েনেই গুনাহ্‌ আঁরে মারি ফেলিল্।

[12] তইলে এই হতা ঠিগ দে, মুসার শরিয়ত ফবিত্র আর য়িবার উকুমঅ ফবিত্র, নিয়াইজ্য আর উফহারি।

[13] তইলে যিয়ান উফহারি য়িয়ানর মইধ্য দিয়েনেই কি আঁর মরন অইল্ না? হনঅ দিনঅ নঅ, বরং যিয়ান উফহারি য়িয়ানর মইধ্য দিয়েনেই গুনাহ্‌ আঁর মরন ঘটাইল্, যেন্ গুনাহ্‌ দে আঁসাই গুনাহ্‌ য়িয়ান বুঝা যাআ। গুনাহ্‌ দে হত জঘইন্য য়িয়ান উকুমর মইধ্য দিয়েনেই ধরা ফরে।

[14] আঁরা জানি শরিয়ত রুহানি, কিন্তু আঁই গুনাহ্‌-সভাবর অধিন বুলি গুনাহ্‌র গোলাম অইয়্যি।

[15] আঁই দে কি গরি য়িয়ান আঁই নিজেই নঅ বুঝি, হারন আঁই যেগিন গইত্যাম চাই য়েগিন নঅ গরি বরং যেগিন ঘিনা গরি য়েগিনই গরি।

[16] যেগিন নঅ চাই য়েগিনই যহন আঁই গরি তহন আঁই ইয়ানই সিকার গরি দে, শরিয়ত ভালা।

[17] তইলে দেহ্যা যাআর, আঁই নিজেই এগিন নঅ গরির্, কিন্তু আঁর মাঝে যে গুনাহ্‌ থাকে, য়েগিনই আঁরে দিয়েনে য়েগিন গরার্।

[18] আঁই জানি আঁর মাঝে, মানি আঁর গুনাহ্‌-সভাবর মাঝে ভালা বুলি কিছু নাই। যিয়ান আঁসাই ভালা য়িয়ান গরিবার আঁর ইছ্যা আছে কিন্তু শক্তি নাই।

[19] যে ভালা হামগিন আঁই গইত্যাম চাই য়েগিন নঅ গরি, বরং য়েগিনর বদলে যেগিন নঅ চাই য়েই হ্যারাফ হামগিনই আঁই গইত্যো থাকি।

[20] যেগিন গইত্যো নঅ চাই য়েগিনই যহন আঁই গরি তহন আসলে আঁই নিজে য়েগিন নঅ গরি, বরং আঁর মাঝে যে গুনাহ্‌ থাকে য়িয়ানই আঁরে দিয়েনে য়েগিন গরার্।

[21] তইলে আঁই নিজর মাঝে উগ্যুয়া নিয়মরে হাম গইত্যো দেকিত্ ফাইর‌্। য়েই নিয়মগান অইল্ ‌এই — যিয়ান ভালা য়িয়ান যহন আঁই গইত্যাম চাই তহন হ্যারাফি অক্যল সমত আঁর মাঝে আজির থাকে।

[22] আঁর দিল্ আল্লাহ্‌র শরিয়তত খুশি অঅ;

[23] তঅঅ আঁই দেকিত্ ফাইর্ দে, উগ্যুয়া অইন্য ডইল্যা নিয়ম আঁর শরিলর মাঝে হাম গরের্। যিয়ান ভালা আঁর মন য়িয়ান ভালা বুলিই গ্রঅন গরে, কিন্তু এই অইন্য নিয়মগান আঁর মনর বিরুদ্যে যুদ্য গরের‌ আর আঁরে বন্দি গরি রাকের্। আঁর মাঝে যে গুনাহ্‌ আছে এই নিয়মগান য়িয়ানরই।

[24] কি হতভাগা মানুষ আঁই! আঁর মাঝে এই দে গুনাহ্‌-সভাব যিয়ান মরন আনে, য়িয়ানর আতর ত্যুন হনে আঁরে রক্যা গরিবো?

[25] আঁরার হযরত ইসা মসিহ্‌র মইধ্য দিয়েনে আঁই আল্লাহ্‌‍রে শুকরিয়া জানাই দে, তেঁই আঁরে রক্যা গইজ্যে। তইলে দেহ্যা যাআ দে, মনর মিক্যাদির ত্যুন আঁই আল্লাহ্‌র শরিয়তর গোলাম, কিন্তু গুনাহ্‌-সভাবর মিক্যাদির ত্যুন আঁই গুনাহ্‌র নিয়মর গোলাম।

ছঅ লম্বর সিফারা: রোমিয় — Chapters