Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:47

[1] এইবার আঁই আল্লাহ্‌র বান্দাঅক্যলর সাইয্যর লাই চাঁদা তুলিবার বিষয়ে হইর। গালাতিয়া ফদেশর জামাতগিনর মানুষঅক্যলরে আঁই যে নিদ্যেশ দিয়্যি তোঁয়ারাঅ য়েই ডইল্যা গর।

[2] তোঁয়ারা ফত্যিকে তোঁয়ারার আয় ইসাবে সাফ্‌তার ফইল্যা দিনত কিছু তুলি রাকি জমা গইজ্যো, যেন্ আঁই আইয়্যোনর ফরদি চাঁদা তুলন্ নঅ ফরে।

[3] আঁই যহন তোঁয়ারার হাছে আইস্যোম তহন তোঁয়ারার য়েই দান জেরুজালেমত লই যাইবার লাই তোঁয়ারা যারারে যোইগ্য মনে গরিবা, আঁই সিঢি দিয়েনে য়িতারারে ফাটাই দিয়োম।

[4] যুদি আঁর ত্যুনঅ যঅন দরহার মনে গর তইলে য়িতারা আঁর লগে যাইত্ ফারিবো।

[5] মেসিডোনিয়া ফদেশ অইয়েনে আঁই তোঁয়ারার হাছে আইস্যোম, হারন আঁই মেসিডোনিয়ার মইধ্য দিয়েনেই যাইয়োম।

[6] অঅত তোঁয়ারার হাছে কিছু দিন থাইক্যোম, বা শিতহালগান তোঁয়ারার লগেই হাডাইয়্যোম, যেন্ আঁই যেডেই যাইয়্যোম যাই তোঁয়ারা আঁর যাইবার বেবস্তা গরি দিত্ ফার।

[7] যাইবার ফথদি এহন আঁই তোঁয়ারার লগে দেহ্যা গইত্যো নঅ চাই, হারন আঁই আশা গরি আঁই তোঁয়ারার লগে বউত কিছু দিন থাইক্যোম, ইন্‌শা-আল্লাহ্‌।

[8] ফন্জাইশত্যমি-ইদ ফইয্যন্ত আঁই ইফিষতই থাইক্যোম,

[9] হারন যে হামত বউত ফল ফাআ যাআ য়েই ডইল্যা হামর লাই উগ্যুয়া মস্ত বড় সুযোগ আঁর সাম্‌নদি আইস্যে; অবইশ্য বউতজনে ইয়ানত বাধাঅ দেএর।

[10] তিমথিয় যুদি আইয়্যে তইলে চাইয়্যো যেন্ তেঁই তোঁয়ারার মাঝে নির্ভয়ে থাকিত্ ফারে, হারন আঁই যেন্ ফভুর হাম গরির য়িবাঅ য়েইল্যা গরের্।

[11] ইয়ানর লাই কেউ যেন্ য়িবারে তুচ্য নঅ গরে। তোঁয়ারা য়িবারে শান্তিত ফাটাই দিয়ো, যেন্ য়িবা আঁর হাছে আইত্ ফারে। য়িবা ভাইঅক্যলর লগে আইবো বুলি আঁই অফেক্যা গরি আছি।

[12] আঁই এবার ভাই আফল্যোর সম্যন্দে হইর। আঁই তেঁইরে বউত অনুরোধ গজ্যিলাম যেন্ তেঁই ভাইঅক্যলর লগে তোঁয়ারার হাছে যাআ, কিন্তু এহন তেঁই হনঅ মতেই যাইতো নঅ চাইল্। ফরদি সুযোগ ফাইলেই তেঁই যাইবো।

[13] তোঁয়ারা সতর্ক থাক, ইমানে ইস্তির থাক, সঅসি আর বলবান অঅ।

[14] তোঁয়ারা যেগিন গরিবা গর মহব্যতর মনোভাব লইয়েনেই গইজ্যো।

[15] ভাইঅক্যল, তোঁয়ারা তঅ জান, ইস্তিফানর ফরিবারর মানুষঅক্যলেই আখায়া ফদেশর ফইল্যা ইমানদার। আল্লাহ্‌র বান্দাঅক্যলর সেবা গরিবার লাই য়িতারা নিজরারে হোরবানি দিয়্যে।

[16] য়িয়ানর লাই এই ডইল্যা মানুষঅক্যলর অধিনতা সিকার গইত্যো আঁই তোঁয়ারারে অনুরোধ গরির্। আর অইন্য যারা এই হামত যোগ দিয়েনে হোটিন মিন্যোত গরে য়িতারারঅ অধিনতা সিকার গর।

[17] ইস্তিফান, ফর্তুনাত আর আখায়িক আইস্যে বুলিয়েনে আঁই বউত খুশি অইয়্যি, হারন তোঁয়ারার নঅ থাকিবার অভাব য়িতারাই ফুরন গইজ্যে।

[18] য়িতারা আঁর আর তোঁয়ারার দিলত উত্‌সাঅ আইন্যে। তোঁয়ারা এই ডইল্যা মানুষঅক্যলরে সম্যান গইজ্যো।

[19] এশিয়া ফদেশর জামাতগিনর মানুষঅক্যলে তোঁয়ারারে সালাম জানার। আকিলা, ফিষ্কিল্লা আর য়িতারার ঘরর জামাতর মানুষঅক্যলে ফভুর মহব্যতর লগে তোঁয়ারারে আন্তরিক সালাম জানার।

[20] বেক ভাইঅক্যলেঅ তোঁয়ারারে সালাম জানার। মহব্যতর মনোভাব লইয়েনে তোঁয়ারা একজন অইন্যজনরে সালাম জানাইয়্যো।

[21] আঁই ফোল আঁর নিজর আতে এই সালামর হতা লেকিলাম।

[22] যুদি কেউ ফভুরে মহব্যত নঅ গরে তইলে য়িবার উঅর বদ্‌দোয়া ফরক। আঁরার ফভু আইয়্যোক।

[23] হযরত ইসার রহমত তোঁয়ারার উঅরদি থক্।

[24] তোঁয়ারার বেক্যিনর লাইই আঁর ইসায়ি মহব্যত রইল্।

সাত লম্বর সিফারা: ১ করিন্থিয় — Chapters