Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:45

[1] ভাইঅক্যল, যে সুহ্যবর আঁই তোঁয়ারার হাছে তবলিগ গজ্যিলাম, য়েই সুহ্যবরর হতা তোঁয়ারারে মনত গরাই দিইর। তোঁয়ারা য়িয়ান গ্রঅন গইজ্যো আর য়িয়ানত ইস্তিরঅ আছ।

[2] যে কালাম আঁই তোঁয়ারার হাছে তবলিগ গজ্যিলাম য়িয়ান যুদি তোঁয়ারা শক্ত গরিয়েনে ধরি রাকি থাক তইলেই তোঁয়ারা য়েই সুহ্যবরর মইধ্য দিয়েনে নাজাত ফাইতা লাইগ্যো — অবইশ্য যুদি তোঁয়ারার ইমান হ্যালি বাইরর নঅ অঅ।

[3] আঁই নিজে যিয়ান ফাইয়্যি য়িয়ান বেক্যিনর ত্যুন দরহারি বিষয় ইসাবে তোঁয়ারারেঅ দিয়্যি। য়েই বিষয় অইল্ এই — ফাক-কিতাবর হতামতন মসিহ্‌ আঁরার গুনাহ্‌র লাই মইজ্যেল্,

[4] তেঁইরে দাফন গরা অইয়্যেল্, কিতাবর হতামতন তিন দিনর দিন তেঁইরে মরনর ত্যুন জিন্দা গরা অইয়্যে,

[5] আর তেঁই ফিতররে ও ফরদি তেঁইর সাআবিঅক্যলরে দেহ্যা দিয়্যেল্।

[6] ইয়ার ফরদি তেঁই একই সমত ফাঁচশরঅ বেশি ভাইঅক্যলরে দেহ্যা দিয়্যেল্। য়িতারার মইধ্যে কেউ কেউ মারা গেলেঅ বেশির ভাগ মানুষ এহনঅ বাঁচি আছে।

[7] তারফরদি তেঁই ইয়াকুবরে আর ফরদি বেক সাআবিঅক্যলরে দেহ্যা দিয়্যেল্।

[8] অসময়ত জন্ম অইয়্যি দে আঁই, য়েই আঁরেঅ তেঁই বেক্যিনর শেষদি দেহ্যা দিয়্যেল্।

[9] সাআবিঅক্যলর মাঝে আঁইই বেক্যিনর ত্যুন নিচু, এন্ কি, সাআবি বুলিয়েনে কেউ দে আঁরে ডাকে য়িয়ানর যোইগ্যঅ আঁই নঅঅ, হারন আল্লাহ্‌র জামাতর উঅর আঁই জুলুম গইত্যাম।

[10] কিন্তু এহন আঁই যিয়ান অইয়্যি য়িয়ান আল্লাহ্‌র রহমতেই অইয়্যি। আঁর উঅর তেঁইর য়েই রহমত নিষ্ফল নঅঅ অঅ। আঁই অইন্য সাআবিঅক্যলর বেক্যিনর ত্যুনঅ বেশি মিন্যোত গজ্যি; তইলে মিন্যোত দে আঁইই গজ্যি য়িয়ান নঅঅ, বরং আঁর উঅর আল্লাহ্‌র যে রহমত আছে য়েই রহমতই য়িয়ান গইজ্যে।

[11] য়িয়ানর লাই আঁইই তবলিগ গরি বা অইন্য সাআবিঅক্যলেই গরে, আঁরা এই বিষয়েই তবলিগ গরি আর তোঁয়ারা য়িয়ানতই ইমান আইন্যো।

[12] কিন্তু যুদি তবলিগ গরা অঅ দে, মসিহ্‌‍রে মরনর ত্যুন জিন্দা গরা অইয়্যে তইলে তোঁয়ারার মইধ্যে কেউ কেউ কেন্ গরিয়েনে হঅর দে, মরাঅক্যলর জিন্দা অই উঢে বুলি কিছু নাই?

[13] মরাঅক্যলে যুদি জিন্দা অইয়েনে নঅঅ-ই উঢে তইলে তঅ মসিহ্‌‍রেঅ জিন্দা গরা নঅঅ অঅ;

[14] আর মসিহ্‌‍রে যুদি জিন্দা গরা নঅ অই থাকে তইলে আঁরার তবলিগঅ মিছা আর তোঁয়ারার ইমানঅ মিছা।

[15] ইয়ান বাদে য়িয়ানত এই হতাই ফরমান অঅর দে, আল্লাহ্‌র বিষয়ে আঁরা মিছা সাক্যি দিইর, হারন আঁরার সাক্যি এই দে, আল্লাহ্ মসিহ্‌‍রে মরনর ত্যুন জিন্দা গরি তুইল্যেল্। কিন্তু যুদি মরাঅক্যলরে জিন্দা গরি তোলা নঅঅই অঅ তইলে তেঁই মসিহ্‌‍রেঅ জিন্দা গরিয়েনে নঅঅ তুলে,

[16] হারন মরাঅক্যলরে যুদি জিন্দা গরা নঅ অঅ তইলে মসিহ্‌‍রেঅ জিন্দা গরা নঅঅ অঅ।

[17] যুদি মসিহ্‌‍রেই জিন্দা গরা নঅ অই থাকে তইলে তোঁয়ারার ইমান নিষ্ফল আর এহনঅ তোঁয়ারা গুনাহ্‌র মাঝেই ফরি রইয়্যো।

[18] তইলে মসিহ্‌র লগে যুক্ত অইয়েনে যারা মারা গেইয়্যে য়িতারা তঅ বিনষ্ট অইয়্যে।

[19] মসিহ্‌র উঅর আঁরার যে আশা য়িয়ান যুদি হ্যালি এই জিবনর লাইই অঅ তইলে বেক মানুষর মইধ্যে আঁরারই বেশি দুর্ভাইগ্য।

[20] মসিহ্‌‍রে কিন্তু আঁসা আঁসাই মরনর ত্যুন জিন্দা গরি তোলা অইয়্যে। তেঁই ফইল্যা ফল, মানি মরনর ত্যুন যারারে জিন্দা গরা অইবো য়িতারার মইধ্যে তেঁইই ফইল্যাদি জিন্দা অইয়্যে।

[21] একজন মানুষর মইধ্য দিয়েনে মরন আইস্যে বুলি মরনর ত্যুন জিন্দা অইয়েনে উঢাঅ একজন মানুষরই মইধ্য দিয়েনে আইস্যে।

[22] আদমর লগে যুক্ত আছে বুলি যেন্ বেক মানুষই মারা যাআ, য়েইল্যা মসিহ্‌র লগে যারা যুক্ত আছে য়িতারার বেক্যিনরে জিন্দা গরা অইবো;

[23] তইলে য়েগিনর মইধ্যে ফালা রইয়্যে — ফইল্যা ফলর মতন ফইল্যাদি মসিহ্‌, তারফর যারা মসিহ্‌র নিজর। মসিহ্‌র আইবার সমত য়িতারারে জিন্দা গরা অইবো।

[24] ইয়ার ফরদি মসিহ্‌ যহন বেক শাসন-বেবস্তা, অধিকার আর হ্যমতা তচনচ গরিয়েনে বাবা আল্লাহ্‌র আতত্ রাইজ্য দিই দিবো তহনই শেষ সময় আইবো।

[25] আল্লাহ্ যে ফইয্যন্ত না মসিহ্‌র বেক শত্রুরে তেঁইর ঠেংগর তলাত রাকে য়েই ফইয্যন্ত মসিহ্‌‍র ত্যুন রাজত্য গরন ফরিবো।

[26] শেষ শত্রু যে মরন, য়িয়ানরেঅ তচনচ গরা অইবো।

[27] কিতাবর হতামতন, “তেঁই বেক কিছুই তেঁইর ঠেংগর তলাত রাইক্যে।” বেক জিনিসই অধিনত রাকা অইয়্যে হইলে এস্‌ফষ্টই বুঝা যাআ, যিবা অক্যল জিনিসগিন মসিহ্‌র অধিনত রাইক্যে য়েই আল্লাহ্ নিজরে বাদ দিয়েনেই য়িয়ান গইজ্যে।

[28] যহন বেক কিছুই মসিহ্‌র অধিনত রাকা অই যাইবো, তহন যিবা বেক কিছু মসিহ্‌র অধিনত রাইক্যেল্ য়েই আল্লাহ্ যেন্ একমাত্র মালিক অইত্ ফারে য়িয়ানর লাই ফোয়াঅ নিজে আল্লাহ্‌র অধিন অইবো।

[29] কিন্তু মরাঅক্যলর লাই যারা তরিকাবন্দি লঅ য়িতারার কি অইবো ? মরাঅক্যলরে যুদি জিন্দা গরি তোলা নঅঅ-ই অঅ তইলে কিল্যাই য়িতারা মরাঅক্যলর লাই তরিকাবন্দি লঅ?

[30] আর কিল্যাই বা আঁরা অক্যল সমত বিফদর মুকত ফরির্?

[31] ভাইঅক্যল, আঁরার হযরত ইসা মসিহ্‌র হামত তোঁয়ারারে লইয়েনে আঁর যে গর্ব, য়েই গর্বত আঁই নিচ্যিত গরিয়েনে হইর দে, ফত্যি দিনই আঁই মরনর মুকামুকি অইর্।

[32] ইফিষত বইন্য জানোয়ারঅক্যলর লগে আঁর ত্যুন যে লরাই গরন ফইজ্যেল্, য়িয়ান যুদি হ্যালি জাগতিক উদ্যেশ্য লইয়েনেই গরি থাকি তইলে য়িয়ানত আঁর কি লাভ অইয়্যে? মরাঅক্যলরে যুদি জিন্দা গরি তোলা নঅই অঅ তইলে চলতি হতা মতন, “আইয়্যো, আঁরা হ্যানা-দানা গরি, হারন হালিয়া আঁরা মরি যাইয়োম” তোঁয়ারা ভুল নঅ গইজ্যো।

[33] হতাত হঅ, “হ্যারাফ উঁয়াইজ্যা ভালা মানুষরেঅ হ্যারাফ গরি দেএ।”

[34] হাজেই তোঁয়ারা তোঁয়ারার মনরে অঅজাগ গরি তুল ও আর গুনাহ্‌ নঅ গইজ্যো। তোঁয়ারার মাঝে কেউ কেউ আল্লাহ্‌‍রে নঅ চিনেই; আঁই তোঁয়ারারে শরম দিবার লাই এই হতা হইর।

[35] কেউ অঅত হইবো, “মরাঅক্যলরে কেন্ গরিয়েনে জিন্দা গরি তোলা অইবো? কেন্ শরিল লইয়েনেই বা য়িতারা উঢিবো?”

[36] তুঁই তঅ মুরুক্য! তুঁই নিজে যে বিজ রুক য়িয়ান নঅ মইল্যে তঅ চারা জালাই নঅ উঢে।

[37] তোঁয়ার রুকা বিজর ত্যুন যে চাঁরা অঅ য়িয়ান তুঁই নঅ রুক বরং উগ্যুয়া মাত্র বিজই রুক— য়েই বিজ গেঁউঅর অঅক বা অইন্য হনঅ শইস্যর অঅক।

[38] কিন্তু আল্লাহ্ নিজর ইছ্যামতনই য়েই বিজরে শরিল দিই থাকে। তেঁই ফত্যি বিজরেই য়িয়ানর উফযুক্ত শরিল দান গরি থাকে।

[39] বেক গোস্‌‌তই এক ডইল্যা নঅঅ। মানুষর গোস্ত এক ডইল্যা, ফশুর এক ডইল্যা, ফাকির এক ডইল্যা আর মাছর এক ডইল্যা।

[40] আসমানত্ বউত শরিল আছে, দুনিয়াতঅ বউত শরিল আছে, কিন্তু আসমানর শরিলগিনর উজ্যলতা এক ডইল্যা আর দুনিয়ার শরিলগিনর উজ্যলতা আর এক ডইল্যা।

[41] সুয্যর উজ্যলতা এক ডইল্যা, চাঁনর এক ডইল্যা আর তারাগিনর আর এক ডইল্যা। এন্ কি, উজ্যলতার মিক্যাদির ত্যুন উগ্যুয়া তারা অইন্য আর উগুয়্যার ত্যুনঅ আলিদা।

[42] মরাঅক্যলর জিন্দা অইয়েনে উঢাঅ ঠিগ য়েই ডইল্যা। লাশ দাফন গরনর ফর য়িয়ান নষ্ট অই যাআ, কিন্তু য়েই লাশ এন্ অবস্তাত্ জিন্দা গরি তোলা অইবো যিয়ান আর হনঅ দিনঅ নষ্ট অইতো নঅ ।

[43] য়িয়ান অসম্যানর লগে মেডিত্ দেয়া অঅ, কিন্তু সম্যানর লগে উঢানো অইবো; দুর্বল অবস্তাত্ মেডিত দেয়া অঅ, কিন্তু শক্তিদি উঢানো অইবো;

[44] সাধারন শরিল মেডিত দেয়া অঅ, কিন্তু অসাধারন শরিল উঢানো অইবো। যহন সাধারন শরিল আছে তহন অসাধারন শরিলঅ আছে।

[45] কিতাবত এন্ গরিয়েনে লেহ্যা আছে, “ফইল্যা মানুষ আদম জিন্দা ফ্রানি অইল্।” আর শেষ আদম জিবনদানহারি রুহ্‌ অইল্।

[46] কিন্তু যিয়ান অসাধারন য়িয়ান ফইল্যা নঅঅ, বরং যিয়ান সাধারন য়িয়ানই ফইল্যা, তারফরদি অসাধারন। ফইল্যা মানুষ মেডির ত্যুন আইস্যেল্ — তেঁই মেডিরই বানাইন্যা;

[47] কিন্তু দিতিয় মানুষ বেহেস্‌তর ত্যুন আইস্যেল্।

[48] দুনিয়ার মানুষেঅক্যল য়েই মেডির বানাইন্যা মানুষর মতন, আর যারা বেহেস্‌তত্ যাইবো য়িতারা য়েই বেহেস্‌তর মানুষর মতন।

[49] আঁরা যেইল্যা য়েই মেডির মানুষর মতন অইয়্যি ঠিগ য়েইল্যা য়েই বেহেস্‌তর মানুষর মতনঅ অইয়্যোম।

[50] ভাইঅক্যল, আঁই যিয়ান হইর য়িয়ান এই — মানুষ য়িবার রক্তমাংসর শরিল লইয়েনে আল্লাহ্‌র রাইজ্যর অধিকারি অইত্ নঅ ফারে। যিয়ান নষ্ট অই যাইবো য়িয়ান এন্ কিছুর অধিকারি অইত্ নঅ ফারে যিয়ান নষ্ট অইতো নঅ ।

[51] আঁই তোঁয়ারারে এক্যান গোফন সইত্যর হতা হইর, উন। আঁরা বেক্যিনে দে মারা যাইয়্যোম য়িয়ান নঅঅ, কিন্তু বদলাই যাইয়োম।

[52] এক মোওতোর মইধ্যে, চোগর ফলকে, শেষ সময়র শিংগার আবাজর লগে লগে আঁরা বেক্যিনে বদলাই যাইয়োম। য়েই শিংগা যহন বাজিবো তহন মরাঅক্যলে এন্ অবস্তাত্ জিন্দা অই উঢিবো দে, য়িতারা আর হনঅ দিনঅ নষ্ট অইতো নঅ; আর আঁরাঅ বদলাই যাইয়োম।

[53] যিবা নষ্ট অঅ য়িবার ত্যুন হঅরর মতন গরিয়েনে এন্ কিছু ফিঁদন ফরিবো যিয়ান হনঅ দিনঅ নষ্ট নঅ অঅ। আর যিবা মরি যাআ য়িবার ত্যুন এন্ কিছু ফিঁদন ফরিবো যিয়ান হনঅ দিনঅ নঅ মরে।

[54] যিয়ান নষ্ট অঅ আর যিবা মরি যাআ, য়েগিন যহন য়েন গরি বদলাই যাইবো তহন ফাক-কিতাবর এই হতা ফুরন অইবো দে, মরন তচনচ অইয়েনে জয় আইস্যে।

[55] “মরন, তোঁয়ার জয় হডে? মরন, তোঁয়ার শুম হডে?”

[56] মরনর হুল গুনাহ্‌, আর গুনাহ্‌র শক্তিই মুসার শরিয়ত।

[57] কিন্তু আল্লাহরে শুকরিয়া, আঁরার হযরত ইসা মসিহ্‌র মইধ্য দিয়েনে তেঁই আঁরারে জয় দান গরে।

[58] য়িয়ানর লাইই, আঁর ফ্রিয় ভাইঅক্যল, শক্ত অইয়েনে থিঅ; হনঅ কিছুই যেন্ তোঁয়ারারে লারাইত্ নঅ ফারে। অক্যল সমত ফভুর হামর লাই নিজরে ফুরাফুরি গরিয়েনে দিই দঅ, হারন তোঁয়ারা জান, তেঁইর হামত তোঁয়ারার মিন্যোত নিষ্ফল নঅঅ।

সাত লম্বর সিফারা: ১ করিন্থিয় — Chapters