[1] আঁই যেইল্যা মসিহ্র মতন চলির তোঁয়ারাঅ য়েইল্যা আঁর মতন চল।
[2] আঁই তোঁয়ারার ফশংসা গরির, হারন তোঁয়ারা অক্যল বেফারেই আঁর হতা মনত গরি থাক, আর আঁই তোঁয়ারারে যে শিক্যা দিয়্যি য়েগিন ধরি রাইক্তা লাইগ্যো।
[3] আঁই চাই যেন্ তোঁয়ারা বুঝিত্ ফার দে, মসিহ্ই ফত্যি মরতফোয়ার মাথার মতন, জামাই য়িবার বউঅর মাথার মতন, আর আল্লাহ্ মসিহ্র মাথার মতন।
[4] যে মরতফোয়া মাথা ঝাফাইয়েনে মুনাজাত গরে বা নবি ইসাবে আল্লাহ্র কালাম হঅ য়িবা য়িবার মাথার অসম্যান গরে।
[5] যে মাইয়্যাফোয়া মাথা নঅ ঝাফাইয়েনে মুনাজাত গরে বা নবি ইসাবে হতা হঅ য়িবা য়িবার মাথার অসম্যান গরে, হারন য়িয়ানত য়িবা মাথা হামাইন্যা মাইয়্যাফোয়ার মতনই অই ফরে।
[6] যুদি হনঅ মাইয়্যাফোয়া মাথা নঅ ঝাফাআ তইলে য়িবা য়িবার চুলঅ হাডি ফেলক্। কিন্তু মাইয়্যাফোয়ার ফক্যে চুল হাডি ফেলন বা মাথা হামাই ফেলন শরমর বিষয় বুলিয়েনে য়িবা য়িবার মাথা ঝাফাই রাকক।
[7] মাথা ঝাফাই রাকন মরতফোয়ার উচিত নঅঅ, হারন আল্লাহ্ মরতফোয়ারে নিজর মতন গরি সিষ্টি গইজ্যেল্ আর মরতফোয়ার মইধ্য দিয়েনে আল্লাহ্র গোরব জাহির অঅ; কিন্তু মাইয়্যাফোয়ার মইধ্য দিয়েনে মরতফোয়ার গোরব ফকাশ ফাআ।
[8] মরতফোয়া মাইয়্যাফোয়ার ত্যুন নঅঅ আইয়্যে কিন্তু মাইয়্যাফোয়া মরতফোয়ার ত্যুন আইস্যে।
[9] মাইয়্যাফোয়ার লাই মরতফোয়া সিষ্টি নঅঅ অঅ কিন্তু মরতফোয়ার লাই মাইয়্যাফোয়ার সিষ্টি অইয়্যে।
[10] য়িয়ানর লাই আর ফেরেস্তাঅক্যলর লাই অধিনতার চিন্য ইসাবে মাথা ঝাফাই রাকন মাইয়্যাফোয়ার উচিত।
[11] অবইশ্য ফভুর লগে যুক্ত অইয়েনে বউ য়িবার জামাইর উঅর ভরসা গরে, আবার জামাইঅ য়িবার বউঅর উঅর ভরসা গরে;
[12] হারন যেইল্যা মরতফোয়ার ত্যুন মাইয়্যাফোয়া আইস্যেল্ য়েইল্যা আবার মাইয়্যাফোয়ার মইধ্য দিয়েনে মরতফোয়ার জন্ম অঅ। কিন্তু বেক্যিনই আল্লাহ্র ত্যুন অঅ।
[13] তোঁয়ারা নিজরাই বিচার গরি চঅ। মাথাত হঅর নঅ দিয়েনে আল্লাহ্র হাছে মুনাজাত গরন কি মাইয়্যাফোয়ারে মানাআ না?
[14] সাভাবিক বুদ্যি দিয়েনে কি ইয়ান বুঝা নঅ যাআ দে, মরতফোয়া যুদি লাম্বা চুল রাকে তইলে য়িয়ানত য়িবার অসম্যান অঅ,
[15] কিন্তু মাইয়্যাফোয়া যুদি লাম্বা চুল রাকে তইলে য়িয়ানত য়িবার গোরব অঅ? নিজরে ঝাফাইবার লাইই তঅ মাইয়াফোয়ারে লাম্বা চুল দেয়া অইয়্যে।
[16] যুদি কেউ এগিন লইয়েনে হোইজ্যা গইত্যো চাআ তইলে আঁই এই হইয়্যোম দে, অইন্য হনঅ নিয়ম আঁরার মাঝেঅ নাই বা আল্লাহ্র জামাতগিনর মাঝেঅ নাই।
[17] এবার আঁই যে বিষয় লইয়েনে উকুম দিতাম যাইর্ য়েই বিষয়ে আঁই তোঁয়ারার ফশংসা নঅ গরি, হারন তোঁয়ারা যেন্ গরিয়েনে জামাতত মিলিত অঅ য়িয়ানত তোঁয়ারার উফহার নঅ অইয়েনে অফহারই অঅ।
[18] ফইল্যাদিঃ আঁই উনিত্ ফাইর, তোঁয়ারা যহন জামাত ইসাবে একলগে মিলিত অঅ তহন তোঁয়ারার মইধ্যে দলাদলি থাকে, আর আঁই য়িয়ান হতাক্যিন বিশ্যাসঅ গরি।
[19] অবইশ্য তোঁয়ারার মাঝে মতর অমিল অইবোই যেন্ আল্লাহ্র চোগে তোঁয়ারার মইধ্যে যোইগ্য মানুষ হঅন্, য়িয়ান ধরা ফরে।
[20] জামাত ইসাবে এক জাগাত মিলিত অইয়েনে যেগিন হ্যঅ য়েগিন আসলে মসিহ্র মেজ্যানি নঅঅ,
[21] হারন তোঁয়ারা কেউ কেউঅর লাই অফেক্যা নঅ গরিয়েনেই হ্যাই ফেল। আর য়িয়ানত একজনর ভুগ থাকি যাআ, আর অইন্যজন মাতাল অঅ।
[22] হ্যানা-দানা গরিবার লাই তোঁয়ারার কি ঘর-বাড়ি নাই না? নাকি তোঁয়ারা আল্লাহ্র জামাতরে তুচ্য গইত্যা লাইগ্যো আর যারার কিছু নাই য়িতারারে শরম দিতা লাইগ্যো? আঁই তোঁয়ারারে কি হইয়্যোম? আঁই কি ইয়ানত তোঁয়ারার ফশংসা গইজ্যোম না? নিচ্যয়ই না।
[23] আঁই তোঁয়ারারে যে শিক্যা দিয়্যি য়েগিন আঁই ফভুর হাছর ত্যুন ফাইয়্যি। যে রাইতোত্ হযরত ইসারে শত্রুঅক্যলর আতত্ ধরাই দেয়া অইয়্যেল্,
[24] য়েই রাইতোত্ তেঁই রুটি লইয়েনে আল্লাহ্রে শুকরিয়া জানাইয়্যেল্ আর য়িয়ান টুঁরা টুঁরা গরিয়েনে হইয়্যেল্, “ইয়ান আঁর শরিল যিয়ান তোঁয়ারার লাইই দেয়া অইবো; আঁরে মনত গরিবার লাই এই ডইল্যা গইজ্যো।”
[25] হ্যানা অঅনর ফরদি য়েন্ গরিয়েনে তেঁই ফেঁলা লই হইয়্যেল্, “আঁর রক্ত দিয়েনে আল্লাহ্র যে নয়া বেবস্তা চালু গরা অইবো য়েই বেবস্তার চিন্য অইল্ এই ফেঁলা। তোঁয়ারা যেতবার ইয়ানর ত্যুন হ্যাইবা আঁরে মনত গরিবার লাই এই ডইল্যা গইজ্যো।”
[26] য়িয়ানর লাই তেঁই নঅ আইয়্যোন্ ফইয্যন্ত যেতবার তোঁয়ারা এই রুটি হ্যাইবা আর এই ফেঁলার ত্যুন হ্যাইবা য়েতবারই ফভুর মরনর হতা ফচার গরিবা।
[27] য়িয়ানর লাই যে কেউ অযোইগ্য ভাবে এই রুটি আর ফভুর ফেঁলার ত্যুন হ্যাআ য়িবা ফভুর শরিলর আর রক্তর বিরুদ্যে গুনাহ্ গইজ্যে বুলি দুষি অঅ।
[28] য়েই রুটি আর য়েই ফেঁলার ত্যুন হ্যাইবার আগদি মানুষ নিজরে ফরিক্যা গরি চঅক,
[29] হারন হ্যানার সমত য়িবা যুদি ফভুর শরিলর বিষয়ে নঅ বুঝে তইলে য়েই হ্যানাত্ য়িবা য়িবার নিজর উঅরদিই শাস্তি ডাকি আনে।
[30] য়িয়ানর লাইই তোঁয়ারার মইধ্যে বউতজনে দুর্বল আর বউতজনর বেরাম অইয়্যে, আবার বউতজনে মরিঅ গেইয়্যে।
[31] যুদি আঁরা নিজরার বিচার গরি চাই তইলে আঁরা ফভুর বিচারর আতর ত্যুন রেহাই ফাই।
[32] কিন্তু আঁরার বিচার যহন ফভু গরে তহন তেঁই আঁরারে শাসন গরে, যেন্ দুনিয়ার বেক্যিনর লগে আঁরারে দুষি বুলি ইস্তির গরা নঅ অঅ।
[33] য়িয়ানর লাই আঁর ভাইঅক্যল, যহন হ্যানার লাই তোঁয়ারা জামাত ইসাবে এক জাগাত মিলিত অঅ তহন একজন আর একজনর লাই অফেক্যা গইজ্যো।
[34] যুদি কেউঅর ভুগ লাগে তইলে য়িবা বাড়ির ত্যুন হ্যাই আইয়্যোক, যেন্ জামাত ইসাবে এক জাগাত্ মিলিত অইবার হারনে শাস্তি ফঅন নঅ ফরে। অইন্য বেক বেফারে আঁই যহন আইস্যোম তহন উফদেশ দিয়োম।