[1] ভাইঅক্যল, তোঁয়ারার হাছে যাইয়েনে আল্লাহ্র দেয়া সুহ্যবর তবলিগ গরিবার সমত আঁই সুন্দর ভাষা বেবার নঅঅ গরি বা বউত গেয়ানি মানুষর মতন হতা নঅঅ হইয়্যি।
[2] আঁই ঠিগ গজ্যিলাম, তোঁয়ারার হাছে থাকিবার সমত আঁই ইসা মসিহ্রে, মানি কুরুশর উঅরদি মারি ফেলা ইসা মসিহ্রে জানন বাদে আর কিছুই জাইনতাম নঅ।
[3] যহন তোঁয়ারার হাছে আছিলাম তহন আঁই নিজরে দুর্বল মনে গইত্যাম আর ডরে বঅর বেশি হাঁইফ্তাম।
[4] আঁর তবলিগ ও আঁর দেয়া হ্যবরর মাঝে মানুষঅক্যলরে ভাআই নিবার মতন হনঅ গেয়ানভরা যুক্তি-তর্ক নঅ আছিল্ বরং ফাক-রুহ্র শক্তিই য়িয়ানত দেহ্যা গেইয়্যেল্,
[5] যেন্ তোঁয়ারার ইমান মানুষর গেয়ানর উঅর ভরসা নঅ গরিয়েনে আল্লাহ্র শক্তির উঅর ভরসা গরে।
[6] যারা ইসায়ি জিবনত ফাক্যা য়িতারার হাছে অবইশ্য আঁরা গেয়ানর হতা হই; কিন্তু য়েই গেয়ান এই দুনিয়ার নঅঅ, বা এই দুনিয়ার নেতাঅক্যলরঅ নঅঅ যারা হ্যমতাশুইন্য অই ফরের।
[7] আসলে আঁরা আল্লাহ্র গেয়ানভরা গোফন উদ্যেশ্যর হতাই হই। য়েই উদ্যেশ্য লুকাইন্যা আছিল্ আর দুনিয়া সিষ্টির আগদিই আল্লাহ্ য়িয়ান ইস্তির গরি রাইক্যেল্ যেন্ আঁরা তেঁইর মইমার ভাগি অইত্ ফারি।
[8] এই যুগর নেতাঅক্যলর মাঝে কেউই য়িয়ান নঅঅ বুঝে; যুদি য়িয়ান বুইজ্তো তইলে য়েই মইমাফুন্য ফভুরে কুরুশর উঅরদি মারি নঅ ফেলাইতো।
[9] কিন্তু ফাক-কিতাবর হতামতন, “আল্লাহ্রে যারা মহব্যত গরে য়িতারার লাই তেঁই যেগিন যেগিন ঠিগ গরি রাইক্যে, য়েগিন কেউ চোগেঅ নঅঅ দেকে, হানেঅ নঅঅ উনে আর মনেঅ নঅঅ ভাবে।”
[10] কিন্তু আল্লাহ্ তেঁইর রুহ্র মইধ্য দিয়েনে য়েগিন আঁরার হাছে জাহির গইজ্যে, হারন ফাক-রুহ্র অজানা কিছুই নাই; এন্ কি, তেঁই আল্লাহ্র গভির বিষয়অ জানে।
[11] মানুষর মইধ্যে এন্ হনে আছে, যিবা অইন্য মানুষর মনর হতা জানিত্ ফারে? মানুষর মইধ্যে যে রুহ্ আছে য়িবাই হ্যালি য়িবার নিজর মনর হতা জানে। য়েই ডইল্যা, আল্লাহ্র রুহ্ বাদে আল্লাহ্র মনর হতা অইন্য কেউ জানিত্ নঅ ফারে।
[12] আঁরা দুনিয়ার রুহ্রে নঅঅ ফাইয়্যি, বরং আল্লাহ্র হাছর ত্যুন তেঁইর রুহ্রে ফাইয়্যি, যেন্ আল্লাহ্ আঁরারে যে দান দিয়্যে য়িয়ান বুঝিত্ ফারি;
[13] আর য়েই দানগিনর হতাই আঁরা হই। য়েগিন হইবার লাই আঁরা যে হতাগিন বেবার গরি য়েগিন মানুষর গেয়ানর ত্যুন শিক্যা ফাইয়েনে নঅ হই, কিন্তু ফাক-রুহ্র মইধ্য দিই শিক্যা ফাইয়েনেই হই। রুহানি আঁসা বেইক্যা গরিবার লাই আঁরা রুহানি হতাই বেবার গরি।
[14] যিবা রুহানি নঅঅ য়িবা আল্লাহ্র রুহ্র হাছর ত্যুন যেগিন আইয়্যে য়েগিন গ্রঅন নঅ গরে, হারন য়েগিন য়িবার হাছে মুরুক্যতা। য়েগিন য়িবা বুঝিত্ নঅ ফারে, হারন ফাক-রুহ্ শিক্যা নঅ দিলে য়েগিন ফরিক্যা গরি দেহ্যা নঅ যাআ।
[15] যিবা রুহানি য়িবা বেক কিছুই ফরিক্যা গরি চাআ, কিন্তু কেউ য়িবারে ফরিক্যা গরি চাইত্ নঅ ফারে।
[16] ফাক-কিতাবত লেহ্যা আছে, হনে মাবুদর মন বুঝিত্ ফাইজ্যে দে, য়িবা তেঁইরে উফদেশ দিত ফারে? কিন্তু মসিহ্র মন আঁরার দিলত্ রইয়্যে।