[1] ভাইঅক্যল, আঁই চাই যেন্ তোঁয়ারা জানিত্ ফার, আঁরার ফুর্বফুরুষঅক্যলে বেক্যিনে য়েই মেউলার ছায়াত আছিল্ আর বেক্যিনে লোহিত সাগরর মইধ্য দিয়েনে গেইয়্যেল্।
[2] মুসার লগে এক অইবার লাই মেউলা আর সমুদ্রর মাঝে য়িতারার বেক্যিনর তরিকাবন্দি অইয়্যেল্।
[3] আল্লাহ্র দেয়া য়েই একই হ্যানা আর য়েই একই ফানি য়িতারা বেক্যিনে হ্যাইয়্যেল্। আল্লাহ্র দেয়া যে ফাত্যোর য়িতারার লগে লগে যাইতো আছিল্ য়িয়ানর ত্যুনই য়িতারা হ্যানার লাই ফানি ফাইতো; আর মসিহ্ই আছিল্ য়েই ফাত্যোর।
[5] তঅঅ আল্লাহ্ য়েই মানুষঅক্যলর মাঝে বেশির ভাগ মানুষর উঅরদি খুশি নঅ আছিল্। য়িয়ানর লাই য়িতারার লাশ মরুভুমিত ফরি রইল্।
[6] আঁরা যেন্ দেকিয়েনে শিকিত্ ফারি য়িয়ানর লাইই এগিন ঘইট্যেল্, যেন্ য়িতারা যেইল্যা হ্যারাফ বিষয়ে লোভ গইজ্যেল্ আঁরা য়েই ডইল্যা নঅ গরি।
[7] য়িতারার মাঝে কেউ কেউ যেইল্যা মুত্যি ফুজা গইজ্যেল্ তোঁয়ারা য়েইল্যা নঅ গইজ্যো। ফাক-কিতাবত লেহ্যা আছে, মানুষঅক্যলে হ্যানা-দানা গইত্যো বোইল্, ফরদি অই-উল্লা গরি আমোদ-ফমোদ গরিবার লাই উঢিয়েনে থিয়াইল্।
[8] য়িতারার মাঝে বউতজনে জেনা গরিবার হারনে একই দিনত তেইশ আজার মানুষ মারা গেইয়্যেল্। আঁরা যেন্ য়েই ডইল্যা জেনা নঅ গরি।
[9] য়িতারার মইধ্যে বউতজনে যেইল্যা ফভুরে ফরিক্যা গরিয়েনে আঁফর হঁঅরে মারা গেইয়্যেল্ য়েইল্যা আঁরা যেন্ ফভুর ফরিক্যা নঅ গরি।
[10] য়িতারার মাঝে বউতজনে বিরক্তি ফকাশ গরিয়েনে যেইল্যা তচ্নচহারি ফেরেস্তার মইধ্য দিয়েনে তচনচ অইয়্যেল্ য়েই ডইল্যা তোঁয়ারা বিরক্তি ফকাশ নঅ গইজ্যো।
[11] অইন্য মানুষঅক্যলে যেন্ দেকিয়েনে শিকিত্ ফারে য়িয়ানর লাইই য়িতারার উঅর এগিন ঘইট্যেল্। আর আঁরা যারা অক্যল যুগর শেষ সমত আই ফজ্যি, য়েই আঁরারে সাবধান গরিবার লাইই এগিন লেহ্যা অইয়্যে।
[12] ইয়ানর লাই যুদি কেউ মনে গরে য়িবা শক্ত গরিয়েনে থিয়াই আছে তইলে য়িবা সাবধান অঅক যেন্ ফরি নঅ যাআ।
[13] মানুষর জিবনত যে ফরিক্যাগিন অই থাকে য়েগিন বাদে আর অইন্য হনঅ ফরিক্যা তঅ তোঁয়ারার উঅর নঅঅ অঅ। আল্লাহ্ বিশ্যাসযোইগ্য; সইজ্যর অতিরিক্ত ফরিক্যা তেঁই তোঁয়ারার উঅর অইতো দিতো নঅ, বরং ফরিক্যার লগে লগে য়িয়ানর ত্যুন বাইর অই আইবার এক্যান ফথঅ তেঁই গরি দিবো যেন্ তোঁয়ারা য়িয়ান সইজ্য গরিত্ ফার।
[14] ইয়ানর লাই আঁর ফ্রিয় বন্ধুঅক্যল, তোঁয়ারা মুত্যিফুজার ত্যুন ধাই যঅ।
[15] তোঁয়ারারে বুদ্যিমান জানিয়েনেই আঁই এই হতাগিন হইর। আঁই যিয়ান হইর য়িয়ান তোঁয়ারা নিজরা বিচার গরিয়েনে চঅ।
[16] মসিহ্র মেজ্যানির সমত আল্লাহ্রে শুকরিয়া জানাইয়েনে যে রহমতর ফেঁলার ত্যুন আঁরা হ্যাই, য়েগিন কি মসিহ্র রক্তর অংশ গ্রঅন গরিবার মতন নঅঅ না? আর যে রুটি আঁরা টুঁরা গরিয়েনে হ্যাই য়েগিনঅ কি মসিহ্র শরিলর অংশ গ্রঅন গরিবার মতন নঅঅ না?
[17] আঁরা বউত অইলেঅ একই শরিল, হারন মাত্র উগ্যুয়াই রুটি আছে, আর আঁরা বেক্যিনে য়েই উগ্যুয়া রুটিরই অংশ গ্রঅন গরি।
[18] ইসরাইল জাতির হতা চিন্তা গর। য়িতারার মাঝে যারা হোরবানির জিনিস হ্যাই থাকে য়িতারা কি য়েই হোরবানগাহ্র বেক কিছুত অংশ গ্রঅন নঅ গরে না?
[19] আঁর এই হতাত কি ইয়ানই বুঝা যাআ দে, মুত্যির হাছে উত্সর্গ গরা হ্যানা বিশেষ কিছু বা মুত্যি বিশেষ কিছু?
[20] য়িয়ান নঅঅ, বরং আঁই হইর, অ-ইহুদিক্যলে যেগিন উত্সর্গ গরে য়েগিন আল্লাহ্র হাছে নঅ গরে, ভুতগিনর হাছেই গরে। আঁই নঅ চাই দে, ভুতগিনর লগে তোঁয়ারার হনঅ যোগাযোগ-সম্যন্দ থাকে।
[21] ফভুর ফেঁলা আর ভুতগিনর ফেঁলা, এই দুই ফেঁলার ত্যুনই তোঁয়ারা হ্যাইত্ নঅ ফার। ফভুর টেবিলর উঅরদি আর ভুতগিনর টেবিলর উঅরদি যেগিন আছে, এই দুইঅরই অংশ তোঁয়ারা গ্রঅন গরিত্ নঅ ফার।
[22] ইয়ান গরিয়েনে কি আঁরা আঁসাই ফভুর দিলর জালা জাগাই তুইলতো চাইর্ না? আঁরা কি তেঁইর ত্যুন বলবান না?
[23] কেউ কেউ হঅ, “হনঅ কিছু গরন আআরাম নঅঅ।” য়িয়ান ঠিগ, কিন্তু বেক কিছুই দে মানুষর উফহার গরে য়িয়ান নঅঅ। হনঅ কিছু গরন আআরাম নঅঅ আঁসা, কিন্তু বেক কিছুই দে মানুষরে গরি তুলে য়িয়ান নঅঅ।
[24] কেউ য়িবার নিজর উন্যতির চেষ্টা নঅ গরক বরং ফত্যিকে অইন্যর উন্যতির চেষ্টা গরক।
[25] বাজারত যে হনঅ গোস্ত বেচা অঅ য়েগিন হ্যাইয়্যো; বিবেকরে আন্তা রাকিবার লাই হনঅ কিছু ফুছার নঅ গইজ্যো,
[26] হারন ফাক-কিতাবর হতামতন, “দুনিয়া আর য়িয়ানর মইধ্যর বেক কিছু মাবুদরই।”
[27] যুদি হনঅ অ-ইমানদার তোঁয়ারারে দঅত্ দেএ আর তোঁয়ারা যাইতাঅ চঅ, তইলে বিবেকরে আন্তা রাকিবার লাই হনঅ কিছু ফুছার নঅ গরিয়েনে তোঁয়ারার সাম্নদি যেগিন দেয়া অঅ য়েগিন হ্যাইয়্যো।
[28] কিন্তু যুদি কেউ তোঁয়ারারে হঅ, “ইয়ান মুত্যির হাছে উত্সর্গ গরা অইয়্যে,” তইলে যিবা য়িয়ান হইয়্যে য়িবার লাই আর বিবেকর লাই য়িয়ান নঅ হ্যাইয়্যো।
[29] আঁই তোঁয়ারার বিবেকর হতা নঅ হইর, অইন্য মানুষর বিবেকর হতা হইর। কিন্তু অইন্য একজন মানুষর বিবেকর লাই কিল্যাই আঁর সাধিনতাত্ আত দেয়া অইবো?
[30] আঁই যুদি আল্লাহ্রে শুকরিয়া জানাইয়েনে হ্যাই তইলে যে হ্যানার লাই আঁই শুকরিয়া আদায় গরির্ য়িয়ানর লাই কিল্যাই আঁরে নিন্দা গরা অইবো?
[31] য়িয়ানর লাই তোঁয়ারা হ্যানা-দানা গর আর যিয়ানই গর, বেক কিছু আল্লাহ্র গোরবর লাই গইজ্যো।
[32] আঁই যেন্ বেক মানুষরে বেক ডইল্যা খুশি গইত্যো চেষ্টা গরি তোঁয়ারাঅ য়েইল্যাই গর; মানি ইহুদি বা অ-ইহুদি বা আল্লাহ্র জামাতর মানুষঅক্যলর ফথর বাধা অইয়েনে নঅ থিয়াইয়ো। আঁই নিজর উফহারর চেষ্টা নঅ গরিয়েনে বউত কেউঅর উফহারর চেষ্টা গরি যেন্ য়িতারা নাজাত ফাআ।