[1] আঁই কি সাধিন নঅঅ? আঁই কি সাআবি নঅঅ? আঁরার হযরত ইসারে কি আঁই নঅঅ দেকি? ফভুর লাই আঁই যে হাম গজ্যি তোঁয়ারা কি য়েগিনরই ফল নঅঅ?
[2] অইন্যতারা যুদি আঁরে সাআবি হইয়েনে সিকার নঅঅ গরে তঅঅ তোঁয়ারা অন্তত য়িয়ান সিকার গরিবা। তোঁয়ারা দে ফভুর বান্দা অইয়্যো য়িয়ানই আঁর সাআবি-ফদর ফর্মান।
[3] যারা আঁর সাআবি অঅন সম্যন্দে ফশ্ন তুলে য়িতারার হাছে আঁর জোয়াব এই —
[4] আঁরার হ্যানা-দানা গরিবার অধিকার কি নাই?
[5] অইন্য বেক সাআবিঅক্যলে, ফভুর ভাইঅক্যলে আর ফিতর যেইল্যা নিজর নিজর বউঅরে লইয়েনে তবলিগত বাইর অঅ, য়েইডইল্যা ইসায়ি ইমানদার নিজর বউঅরে লইয়েনে তবলিগত বাইর অইবার অধিকার কি আঁরার নাই না?
[6] বান্যাবাস আর আাঁর ত্যুনই কি হ্যালি হাম গরিয়েনে হ্যঅন ফরিবো না?
[7] নিজর ফুইসা হ্যরস গরিয়েনে হনে সৈন্যর হাম গরে? আংগুর খেত যিবা গরে য়িবা কি য়িবার ফল নঅ হ্যাআ না? ফশুর ঝাঁক যিবা চরাআ য়িবা কি য়েগিনর দুদ নঅ হ্যাআ না?
[8] আঁই কি হ্যালি সাধারন বুদ্যিত্ এই হতা হইর না? তোরাত শরিফঅ কি য়েই একই হতা নঅ হঅ না?
[9] য়িয়ানত লেহ্যা আছে, “শইস্য মাড়াই গরিবার সমত বলদর মুকত জাল্তি নঅ বাঁইন্দো।” আল্লাহ্ কি হ্যালি বলদর হতা চিন্তা গরে না?
[10] আসলে তেঁই তঅ আঁরারই লাই এই হতা হঅর, নঅঅ না? জি, এই হতা আঁরার লাইই লেহ্যা অইয়্যেল্, হারন যিবা চাষ গরে আর যিবা শইস্য মাড়াই গরে, ফসলর ভাগ ফাইবার আশা লইয়েনেই য়িতারার য়িয়ান গরন উচিত।
[11] আঁরা যহন তোঁয়ারার মাঝে রুহানি বিজ রুকি তহন তোঁয়ারার হাছর ত্যুন যুদি জাগতিক হ্যানা-ফরা যোগার গরি তইলে য়িয়ান কি বউত বেশি কিছু না?
[12] এই বেফারে তোঁয়ারার উঅর যুদি অইন্যতারার দাবি থাকে তইলে আঁরার কি য়িয়ান আরো বেশি গরি নঅ থাকিবো না? আঁরা কিন্তু য়েই দাবি হামত নঅঅ লাগাইয়্যি বরং বেক কিছু সইজ্য গরির্, যেন্ মসিহ্র বিষয়ে সুহ্যবর তবলিগর ফথদি আঁরা হনঅ বাধা অই নঅ ফরি।
[13] তোঁয়ারা কি নঅ জান না, যারা বায়তুল-মোকাদ্যসর হামহরজ গরে য়িতারা বায়তুল-মোকাদ্যসর ত্যুনই হ্যানা ফাআ, আর যারা হোরবানগাহ্র হামহরজ গরে য়িতারা হোরবানগাহ্ত যেগিন হোরবানি দেয়া অঅ য়েগিনর ভাগ ফাআ?
[14] ঠিগ য়েইল্যা ফভু উকুম দিয়্যে, যারা সুহ্যবর তবলিগ গরে য়িতারা যেন্ য়িয়ানর ত্যুনই হ্যানা-ফরা ফাআ।
[15] আঁই কিন্তু ইয়ার কিছুই ভোগ নঅঅ গরি। তোঁয়ারা যেন্ আঁর লাই এই ডইল্যা বেবস্তা গর য়িয়ানর লাই আঁই এই হতা নঅ লেকির। আসলে আঁর এই গর্ব যুদি কেউ মিছা গরি দেএ তইলে য়িয়ানর ত্যুন আঁর মরন বউত ভালা।
[16] আঁই সুহ্যবর তবলিগ গরির আঁসা, কিন্তু য়িয়ানত আঁর গোরব গরিবার কিছুই নাই, হারন আঁর ত্যুন য়িয়ান গরনই ফরিবো। দুর্ভাইগ্য আঁর, যুদি আঁই য়েই সুহ্যবর তবলিগ নঅ গরি!
[17] যুদি আঁই নিজর ইছ্যাত তবলিগ গরি তইলে তঅ আঁর ফুরস্কার আছেই, আর যুদি নিজর ইছ্যাত নঅঅ গরি তঅঅ আঁর উঅর য়েই ভার রইয়্যে বুলিয়েনে আঁই য়িয়ান গরি।
[18] তইলে আঁর ফুরস্কার কি? য়েই ফুরস্কার এই দে, আঁই যহন সুহ্যবর তবলিগ গরি তহন য়িয়ানর বদলে আঁর যিয়ান ফাওনা আছে য়িয়ান ভোগ নঅ গরিয়েনে বিনা ফুইসাত আঁই য়েই হাম গরিত্ ফারি।
[19] যুদিঅ আঁই কেউঅর গোলাম নঅঅ তঅঅ আঁই নিজরে বেক্যিনর গোলাম গজ্যি, যেন্ বউতজনরে মসিহ্র লাই জয় গরিত্ ফারি।
[20] ইহুদিঅক্যলরে জয় গরিবার লাই আঁই ইহুদিঅক্যলর হাছে ইহুদিঅক্যলর মতন অইয়্যি। যুদিঅ আঁই মুসার শরিয়তর অধিনত নঅঅ তঅঅ যারা শরিয়তর অধিনত আছে য়িতারারে জয় গরিবার লাই আঁই য়িতারার মতন অইয়্যি।
[21] আবার শরিয়তর বাইরে যারা আছে য়িতারারে জয় গরিবার লাই আঁই শরিয়তর বাইরে থাকা মানুষর মতন অইয়্যি। অবইশ্য ইয়ানর মানি এই নঅঅ দে, আঁই আল্লাহ্র দেয়া শরিয়তর বাইরদি আছি; আঁই তঅ মসিহ্র শরিয়তর অধিনতই আছি।
[22] ইমানে যারা দুর্বল য়িতারার হাছে আঁই য়েই ডইল্যা মানুষর মতনই অইয়্যি, যেন্ মসিহ্র লাই য়িতারারে ফুরাফুরি গরিয়েনে জয় গরিত্ ফারি। মোট হতা, আঁই বেক্যিনর হাছে বেক কিছুই অইয়্যি যেন্ যে হনঅ উফায়ে কিছু মানুষরে উদ্যার গরিত্ ফারি।
[23] এগিন বেক্যিন আঁই সুহ্যবরর লাইই গরির যেন্ ইয়ানর রহমতর ভাগি অইত্ ফারি।
[24] তোঁয়ারা কি নঅ জান না দুঁরাদুঁরির খেলাত বেক্যিনে দুঁরে, কিন্তু একজনই হ্যালি ফুরস্কার ফাআ? তোঁয়ারা এন্ গরিয়েনে দুঁরঅ যেন্ ফুরস্কার ফাইত ফার।
[25] যারা দুঁরাদুঁরিত যোগ দেএ য়িতারা ফত্যিকে আগর ত্যুনই হোটিন নিয়মর অধিনত চলে। যে জিতিবার মালা নষ্ট অই যাআ য়েই মালা ফাইবার লাইই য়িতারা য়িয়ান গরে, কিন্তু আঁরা য়িয়ান গরি য়েই ফুরস্কারর লাই যিয়ান হনঅ সমতঅ নষ্ট অইতো নঅ।
[26] য়িয়ানর লাই উদ্যেশ্য ছারা আঁই নঅ দুঁরির্। যারা শুইন্যত্ আঘাত গরিয়েনে মুষ্টিযুদ্য গরে আঁই য়িতারার মতন নঅঅ।
[27] আঁই বরং শরিলরে হষ্ট দিয়েনে নিজর অধিনত রাকির্, যেন্ অইন্যতারার হাছে সুহ্যবর তবলিগ গরিবার ফরদি আঁই নিজে ফুরস্কার ফাইবার অযোইগ্য অই নঅ ফরি।