Skip to content
Opens in a new window
Listen to this chapter • 7:20

[1] ভাইঅক্যল, যারা রুহানি য়েই ডইল্যা মানুষঅক্যলর হাছে যেন্ গরি হতা হঅন উচিত, আঁই তোঁয়ারার হাছে য়েইডইল্যা হতা হইত্ নঅঅ ফারি, বরং যারা গুনাহ্‌-সভাবর অধিনত আছে য়িতারার হাছে যেন্ গরি হতা হঅন উচিত, য়েন্ গরিয়েনেই তোঁয়ারার হাছে হতা হইয়্যিলাম। ইসায়ি জিবনত তোঁয়ারা তঅ এক্যবারে বাইচ্যার মতন, য়িয়ানর লাই তোঁয়ারার হাছে য়েন্ গরিয়েনেই হতা হইয়্যিলাম।

[2] শক্ত হ্যানা নঅ দিয়েনে আঁই তোঁয়ারারে দুদ হ্যাইতো দিয়্যিলাম, হারন তহন তোঁয়ারা য়েই শক্ত হ্যানা গ্রঅন গরিবার অবস্তাত্ নঅ আছিলা। আর এহনঅ তোঁয়ারা য়েই অবস্তাত্ নাই,

[3] হারন তোঁয়ারা এহনঅ গুনাহ্‌-সভাবর অধিনত আছ। তোঁয়ারার মাঝে যহন ইংসা আর হোইজ্যা-ফসাদ লাগিই আছে তহন কি তোঁয়ারা গুনাহ্‌-সভাবর অধিন নঅঅ না? আর তোঁয়ারার সাইলচলন কি এক্যবারে সাধারন মানুষঅক্যলর মতনই নঅঅ না?

[4] তোঁয়ারার মইধ্যে যহন একজন হঅ য়িবা ফোলর দলর আর আর একজন হঅ য়িবা আফোল্যোর দলর তহন তোঁয়ারা কি এক্যবারে সাধারন মানুষঅক্যলর মতন নঅঅ না?

[5] আফল্যো হঅন? আর ফোলই বা হঅন? আঁরা তঅ সেবাহারি মাত্র যারার মইধ্য দিয়েনে তোঁয়ারা ইমানর ফথদি আইস্যো। ফভুই আঁরার ফত্যিকরে যার যার হাম দিয়্যে।

[6] আঁই বিজ লাগাইয়্যিলাম, আফল্যো য়িয়ানত ফানি দিয়্যেল্, কিন্তু আল্লাহ্ য়িয়ান বারাই তুইল্যেল্।

[7] য়িয়ানর লাই যিবা বিজ লাগাআ বা যিবা য়িয়ানত ফানি দেএ য়িবা কিছুই নঅঅ; কিন্তু আল্লাহ্, যিবা বারাই তুলে, তেঁইই বেক।

[8] যিবা বিজ লাগাআ আর যিবা ফানি দেএ য়িতারার উদ্যেশ্য একই, কিন্তু ফত্যিকে যার যার মিন্যোত ইসাবে ফুরস্কার ফাইবো,

[9] হারন আঁরা দুই জনই আল্লাহ্‌র লগে হাম গরির্। তোঁয়ারা আল্লাহ্‌রই খেত, আল্লাহ্‌রই বানাইন্যা দালান।

[10] আল্লাহ্‌র হাছর ত্যুন যে বিশেষ রহমত আঁই ফাইয়্যি য়িয়ান দিয়েনেই ওস্তাদ রাজমিস্ত্রির মতন আঁই ভিত্যি গাঁত্যি, আর য়িয়ানর উঅর অইন্যতারা দালান বানার। কিন্তু হনে কেন্ গরিয়েনে বানার য়েই বিষয়ে য়িবা সাবধান অঅক।

[11] যে ভিত্যি আগদিই গাঁতা অই গেইয়্যে য়িয়ান বাদে আর হনঅ ভিত্যি কেউ গাঁতিত্ নঅ ফারে। ইসা মসিহ্‌ই অইল্ য়েই ভিত্যি।

[12] য়েই ভিত্যির উঅরদি সোনা, রুফা, দামি ফাত্যোর, গাছ, বোইজ্যাল খের বা বিচালি দিয়েনে যুদি মাইন‌্‌‌ষ্যে বানাই তুলে,

[13] তইলে হনে হঅন্ ডইল্যা হাম গইজ্যে য়িয়ান ভালা গরি দেহ্যা যাইবো। রোজ আঁশরতই য়িয়ান জাহির অইবো, হারন য়েই দিনর জাহির আগুনর মইধ্য দিয়েনেই অইবো। হার হাম হঅন্ ডইল্যা য়িয়ান আগুনই যাচাই গরিবো।

[14] যিবা যিয়ান গড়ি তুইল্যে য়িয়ান যুদি টিগি থাকে তইলে য়িবা ফুরস্কার ফাইবো;

[15] আর যুদি য়িয়ান ফুড়ি যাআ তইলে য়িবার হোতি অইবো। অবইশ্য য়িবা নিজে নাজাত ফাইবো, কিন্তু য়িবার অবস্তা এন্ মানুষর মতন অইবো যিবা আগুনর মইধ্য দিয়েনে ফার অই আইস্যে।

[16] তোঁয়ারা কি নঅ জান দে, তোঁয়ারা আল্লাহ্‌র থাকিবার ঘর আর আল্লাহ্‌র রুহ্‌ তোঁয়ারার মইধ্যে থাকে?

[17] যুদি কেউ আল্লাহ্‌র থাকিবার ঘর নষ্ট গরে তইলে আল্লাহ্‌অ য়িবারে নষ্ট গরিবো, হারন তেঁইর থাকিবার ঘর ফবিত্র, আর তোঁয়ারাই য়েই ঘর।

[18] তোঁয়ারা কেউ নিজরে ফাঁকি নঅ দিয়ো। তোঁয়ারার মইধ্যে যুদি কেউ এই যুগর চিন্তাধারা মতন নিজরারে গেয়ানি মনে গরে তইলে য়িবা মুরুক্য অঅক যেন্ য়িবা সত্যিহারর গেয়ানি অইত্ ফারে,

[19] হারন আল্লাহ্‌র চোগে এই দুনিয়ার গেয়ান হ্যালি মুরুক্যতা। ফাক-কিতাবত লেহ্যা আছে, “আল্লাহ্ গেয়ানিঅক্যলরে য়িতারার ছল-চাতুরিত ধরে।”

[20] আবার লেহ্যা আছে, “গেয়ানিঅক্যলর বেক চিন্তাই দে নিষ্ফল য়িয়ান মাবুদ জানে।”

[21] য়িয়ানর লাই তোঁয়ারা কেউ হনঅ মানুষরে লইয়েনে গর্ব নঅ গইজ্যো, হারন বেক্যিনই তঅ তোঁয়ারার।

[22] ফোল, আফল্যো, ফিতর, এই দুনিয়া, জিবন, মরন, বত্যমান আর ভবিষ্যতর বেক কিছু, বেক্যিনই তোঁয়ারার;

[23] তোঁয়ারা মসিহ্‌র আর মসিহ্‌ আল্লাহ্‌র।

সাত লম্বর সিফারা: ১ করিন্থিয় — Chapters