Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:46

[1] মাইনষ্যে আঁরারে মনে গরক দে, আঁরা মসিহ্‌র সেবাহারি আর আঁরার উঅর আল্লাহ্‌র গোফন আঁসা জানাইবার ভার দেয়া অইয়্যে।

[2] যারার উঅর ভার দেয়া অইয়্যে য়িতারার ত্যুন দেহ্যন ফরিবো দে, য়িতারা বিশ্যাসযোইগ্য।

[3] আঁর বিচার তোঁয়ারাই গর বা আদালত গরক, য়িয়ানত আঁর কিছু আইয়্যে নঅ যাআ; এন্ কি, আঁইঅ আঁর নিজর বিচার নঅ গরি।

[4] আঁর বিবেক ফরিষ্কার, কিন্তু য়িয়ানত ইয়ান ফরমান নঅ অঅর দে, আঁই নিদ্যোষ। ফভুই আঁর বিচার গরে।

[5] য়িয়ানর লাই ফভুর আইবার আগদি, মানি য়েই ঠিগ গরা সময়র আগদি তোঁয়ারা হনঅ কিছুরই দোষ ধইত্যো নঅ যাইয়্যো। আঁধারত্ যেগিন লুকাইন্যা আছে তেঁইই তহন য়েগিন ফঅরত আনিবো আর মানুষর দিলর গোফন উদ্যেশ্যগিনঅ জাহির গরিবো। য়েই সমত আল্লাহ্‌র হাছর ত্যুনই যে যার ফাওনা ফশংসা ফাইবো।

[6] ভাইঅক্যল, তোঁয়ারার উফহারর লাই আঁই আঁর নিজর আর আফল্যোর উদাআরন দিয়েনে এই হতাগিন হইলাম, যেন্ তোঁয়ারা আঁরার হাছর ত্যুন শিকিত্ ফার দে, ফাক-কিতাবত যেগিন লেহ্যা আছে য়েগিনর বাইরদি যাইতে নাই। তইলে তোঁয়ারা একজনরে ফেলিয়েনে আর একজনরে লই অহংকারত ফুলি উইট্যা নঅ।

[7] তুঁই দে অইন্যতারার ত্যুন বিশেষ কিছু য়িয়ান তঅ কেউ মনে নঅ গরে। তোঁয়ার এন্ কি আছে যেগিন তুঁই দান ইসাবে নঅঅ ফঅ? আর যুদি তুঁই য়েগিন ফাইই থাক তইলে নঅঅ ফঅ বুলিয়েনে কিল্যাই গর্ব গইত্যা লাইগ্যো?

[8] তোঁয়ারারে দেকিয়েনে মনে অঅর তোঁয়ারা আগদিই বেক কিছু ফাই গেইয়্যো, আগদিই ফুইসাআলা অইয়্যো, আর আঁরারে বাদ দিয়েনেই বাদশা অই বোই আছ। অবইশ্য তোঁয়ারা বাদশা অইলে ভালাই অইতো, তইলে আঁরাঅ তোঁয়ারার লগে বাদশা অইত্ ফাইত্যাম।

[9] মারি ফেলা অইবো বুলিয়েনে যারারে মিছিলর শেষদি রাকা অঅ, আঁর মনে অঅ আল্লাহ্ আঁরারে, মানি সাআবিঅক্যলরে ঠিগ য়েইল্যা বেক্যিনর শেষদি রাইক্যে। আঁরা সারা দুনিয়ার হাছে, মানি ফেরেস্‌তা আর মানুষঅক্যলর হাছে যেন্ ঠঁঅশার ফাত্র অইয়্যি।

[10] আঁরা মসিহ্‌র লাই মুরুক্য অইয়্যি, আর তোঁয়ারা মসিহ্‌র লগে যুক্ত অইয়েনে বুদ্যিমান অইয়্যো। আঁরা দুর্বল কিন্তু তোঁয়ারা বলবান। তোঁয়ারা বউত সম্যান ফাইয়্যো আর আঁরা অসম্যান ফাইয়্যি।

[11] এই মোওতোত্ ফইয্যন্তঅ আঁরা ভুগ আর তিরাশে হষ্ট ফাইর। আঁরার হঅরর অভাব আছে, আঁরার লগে নিঠুর বেবার গরা অঅর, আঁরার ঘর-বাড়ি নাই।

[12] আঁরা নিজর আতে হোটিন মিন্যোত গরির্। যহন মাইন্‌ষ্যে আঁরারে গালাগালি গরে তহন আঁরা য়িতারার উন্যতি হামনা গরি; যহন য়িতারা আঁরারে হষ্ট দেএ তহন আঁরা য়িয়ান সইজ্য গরি;

[13] যহন য়িতারা আঁরারে নিন্দা গরে তহন নরম ভাবে আঁরা য়িতারারে জোয়াব দিই। এহনঅ ফইয্যন্ত আঁরা দুনিয়ার হাসারার মতন, দুনিয়ার জঞ্জাল অইয়েনেই রয়্যি।

[14] আঁই তোঁয়ারারে শরম দিবার লাই এগিন নঅ লেকির, বরং আঁর ফ্রিয় সন্তান ইসাবে সাবধান গরিবার লাইই লেকির।

[15] মসিহ্‌র বিষয়ে শিক্যা দিবার মানুষ অঅত তোঁয়ারার আজার আজার থাকিত্ ফারে, কিন্তু বাবা তোঁয়ারার বউত নাই; আঁইই সুহ্যবরর মইধ্য দিয়েনে ইসায়ি জিবনে তোঁয়ারার বাবা অইয়্যি।

[16] য়িয়ানর লাইই আঁই বিশেষভাবে তোঁয়ারারে অনুরোধ গরির্, আঁই যেগিন গরি তোঁয়ারাঅ য়েগিনই গর;

[17] আর ইয়ানর লাইই আঁই তিমথিয়রে তোঁয়ারার হাছে ফাটাইয়্যি। ইমানদার ইসাবে তেঁই আঁর ফ্রিয় আর বিশ্যস্ত ফোয়া। ইসার লগে যুক্ত অইয়েনে আঁর শিক্যা আর হাম হঅন্ ডইল্যা, তেঁই য়িয়ান তোঁয়ারারে মনত গরাই দিবো। ফত্যি জাগার ফত্যি জামাতত আঁই য়েই বিষয়ে একই ডইল্যা শিক্যা দিই থাকি।

[18] আঁই তোঁয়ারার হাছে নঅ আইস্যোম মনত্ গরিয়েনে তোঁয়ারার মাঝে কেউ কেউ অহংকারে ফুলি উইট্যে।

[19] কিন্তু আঁই বউত তরাতরি তোঁয়ারার হাছে আইস্যোম, ইন্‌শা-আল্লাহ্‌। যারা অহংকারে ফুলি উইট্যে য়িতারার হতাবাত্যা উইন্‌তো নঅ আইস্যোম, কিন্তু য়িতারার শক্তি হতাক্যিন য়িয়ান চাইতাম আইস্যোম।

[20] আল্লাহ্‌র রাইজ্য তঅ হতার বেফার নঅঅ, য়িয়ান শক্তির বেফার। তোঁয়ারার ইছ্যা কি?

[21] আঁই তোঁয়ারার হাছে কি লইয়েনে আইস্যোম — বেত, নাকি মহব্যত আর নরম মনোভাব?

সাত লম্বর সিফারা: ১ করিন্থিয় — Chapters