[1] তোঁয়ারা আঁরে যে বিষয় সম্যন্দে লেইক্যো এইবার য়িয়ানর জোয়াব দিইর। যুদি কেউ বিয়া নঅ গরে তইলে য়িবা ভালাই গরে;
[2] কিন্তু চাইরোমিক্যাদি বউত জেনা অঅর, য়িয়ানর লাই ফত্যি মরতফোয়ার নিজর বউ থক্ আর ফত্যি বউঅর নিজর জামাই থক্।
[3] শরিলর মিক্যাদির ত্যুন বউঅর যা ফাওনা, য়িবার জামাই য়িবারে য়িয়ান দঅক; য়েইডইল্যা বউঅ জামাইরে দঅক।
[4] বউঅর শরিল য়িবার নিজর নঅঅ, য়িবার জামাইর। একইডইল্যা জামাইর শরিল য়িবার নিজর নঅঅ, য়িবার বউঅর।
[5] একজন অইন্যজনর লগে এক বিছানাত উইত্যো অসিকার নঅ গইজ্যো; তঅ হ্যালি মুনাজাত গইত্যো সুযোগ ফাইবার লাই একমত অইয়েনে কিছুদিন আলিদা থাকিত্ ফার। তারফরদি আবার একলগে মিলিত অইয়্যো, যেন্ নিজরারে দমনর অভাবে ইবিলিস তোঁয়ারারে গুনাহ্র মিক্যাদি টানিত্ নঅ ফারে।
[6] এই হতা আঁই তোঁয়ারারে উকুম দিয়েনে নঅ হইর বরং অনুমতি দিয়েনেই হইর।
[7] যুদি বেক্যিনে আঁর মতন অইতো! কিন্তু আল্লাহ্র হাছর ত্যুন এক একজন এক এক্যান দান ফাইয়্যে। একজনর দান এক ডইল্যা, আবার অইন্যজনর দান আর এক ডইল্যা।
[8] আবিয়াতা আর রারিঅক্যলরে আঁই হইর, য়িতারা যুদি আঁর মতন থাকিত্ ফারে তইলে য়িতারার ফক্যে য়িয়ান ভালা।
[9] কিন্তু যুদি য়িতারা নিজরারে দমন গরিত্ নঅ ফারে তইলে বিয়া গরক, হারন শরিলর হামনাত জলি-ফুরি মরিবার ত্যুন বরং বিয়া গরন বউত ভালা।
[10] যারার বিয়া অইয়্যে য়িতারারে আঁই এই উকুম দিইর — অবইশ্য আঁই নঅ দিইর, ফভুই দেএর — বউ যেন্ জামাইর হাছর ত্যুন নঅ যাআ গই।
[11] কিন্তু যুদি য়িবা যাআ গইই তইলে আর বিয়া নঅ গরক বা জামাইর লগে আবার মিলিত অঅক। জামাইঅ য়িবার বউঅরে তালাক নঅ দঅক।
[12] অইন্য বেক্যিনরে অবইশ্য ফভু নঅ হঅর কিন্তু আঁই হইর, যুদি হনঅ ভাইঅর অ-ইমানদার বউ থাকে আর য়েই বউ য়িবার লগে থাইক্তো রাজি থাকে, তইলে য়েই জামাই যেন্ য়িবারে তালাক নঅ দেএ।
[13] আবার যুদি হনঅ বউঅর অ-ইমানদার জামাই থাকে আর য়েই জামাই য়িবার লগে থাইক্তো রাজি থাকে, তইলে য়েই জামাইরে যেন্ য়িবা তালাক নঅ দেএ;
[14] হারন বউঅর মইধ্য দিয়েনে য়েই অ-ইমানদার জামাইরে আর জামাইর মইধ্য দিয়েনে য়েই অ-ইমানদার বউঅরে আল্লাহ্ বিশেষ চোগে চাআ। য়িয়ান নঅ অইলে তোঁয়ারার ফোয়ামাইয়্যাগিন তঅ নাফাক্ অইতো; কিন্তু আসলে আল্লাহ্ য়িতারারে বিশেষ চোগে চাআ।
[15] কিন্তু যুদি য়েই অ-ইমানদার জামাই বা বউ যাইতো গই চাআ তইলে য়িবা যঅক গই। এই ডইল্যা অবস্তাত্ য়েই ইমানদার ভাই বা বোইন হনঅ বাজাবাজির মইধ্যে নঅ থাকে। আল্লাহ্ তঅ আঁরারে শান্তিত থাকিবার লাইই ডাইক্যে।
[16] বউ, তুঁই কেন্ গরিয়েনে জান দে, তোঁয়ার জামাইরে তুঁই নাজাত গরিত্ ফাইত্যা নঅ? জামাই, তুঁই কেন্ গরিয়েনে জান দে, তোঁয়ার বউঅরে তুঁই নাজাত গরিত্ ফাইত্যা নঅ?
[17] হাজেই, ফভু যিবারে যে অবস্তাত্ রাইক্যে আর আল্লাহ্ যিবারে যিয়ানর লাই ডাইক্যে, য়েই মতনই য়িবা চলক। এই উকুম আঁই বেক জামাতত দিই থাকি। হনঅ সুন্যত-গরাইন্যা মানুষরে কি ডাকা অইয়্যে না? তইলে য়িবা সুন্যতর চিন্য ফুঁছি নঅ ফেলক্।
[18] হনঅ সুন্যত-নঅ-গরাইন্যা মানুষরে কি ডাকা অইয়্যে না? তইলে য়িবার সুন্যত গরা নঅ অঅক।
[19] সুন্যত গরাইলেই বা কি আর নঅ গরাইলেই বা কি, আল্লাহ্র উকুম ফালন গরনই অইল্ আসল হতা।
[20] আল্লাহ্ যিবারে যে অবস্তাত্ ডাইক্যে য়িবা য়েই অবস্তাতই থক্।
[21] তোঁয়ারে যহন ডাকা অইয়্যেল্ তহন কি তুঁই গোলাম আছিলা না? য়িয়ানর লাই দুক্য নঅ গইজ্যো; অবইশ্য যুদি সাধিন অইবার সুযোগ ফঅ তইলে য়িয়ান গ্রঅন গইজ্যো।
[22] গোলাম থাকন অবস্তাত ফভু যিবারে ডাইক্যে য়িবা ফভুরে দিয়েনে সাধিন অইয়্যে। য়েইডইল্যা যিবারে সাধিন অবস্তাত্ ডাকা অইয়্যে য়িবা মসিহ্র গোলাম অইয়্যে।
[23] বউত দাম দিয়েনে তোঁয়ারারে কিনা অইয়্যে; মানুষর গোলাম নঅ অইয়্যো।
[24] ভাইঅক্যল, আল্লাহ্ যিবারে যে অবস্তাত্ ডাইক্যে য়িবা আল্লাহ্র সাম্নদি য়েই অবস্তাতই থক্।
[25] আবিয়াতা মাইয়্যাঅক্যলর লাই ফভুর হাছর ত্যুন হনঅ উকুম আঁই নঅঅ ফাইয়্যি। তইলে আল্লাহ্র রহমত ফাইয়েনে আঁই বিশ্যাসযোইগ্য অইয়্যি বুলি আঁর মত্ জানাইর্।
[26] যে বিরাট দুক্য-হষ্টর সময় আইয়্যের য়িয়ানর লাই আঁর মনে অঅ তোঁয়ারা যে যেইল্যা আছ য়েইল্যা থাকনই ভালা।
[27] তোঁয়ার কি বউ আছে না? তইলে বউঅরে তালাক দিতো চেষ্টা নঅ গইজ্যো। তোঁয়ার কি বউ নাই? তইলে বিয়া গরিবার চেষ্টা নঅ গইজ্যো।
[28] কিন্তু বিয়া যুদি তুঁই গরই য়িয়ানত তোঁয়ার হনঅ গুনাহ্ নঅ অঅ। হনঅ আবিয়াতা মাইয়্যা যুদি বিয়া গরে তইলে য়িবারঅ গুনাহ্ নঅ অঅ। কিন্তু যারা বিয়া গরে য়িতারা এই সংসারত হষ্ট ফাইবো, আর আঁই এগিন বেক্যিনর ত্যুন তোঁয়ারারে রেহাই দিতাম চাইর।
[29] ভাইঅক্যল, যে হতা আঁই তোঁয়ারারে হইতাম চাইর য়িয়ান এই — সময় এক্যবারে হম। য়িয়ানর লাই এহনর ত্যুন এন্ গরি চলিবার দরহার দে, যারার বউ আছে য়িতারার যেন্ বউ নাই;
[30] যারা দুক্য গরের য়িতারা যেন্ দুক্য নঅ গরের; যারা আনন্দ গরের য়িতারা যেন্ আনন্দ নঅ গরের; যারা কিনা-হাডা গরের য়িতারার যেন্ য়েই জিনিসর উঅর অধিকার নাই;
[31] যারা দুনিয়ার বিষয়ে জড়িত য়িতারা যেন্ ফুরাফুরি গরিয়েনে জড়িত নঅঅ; হারন দুনিয়ার রুফ বদ্লাই যাআর।
[32] আঁই চাই যেন্ তোঁয়ারা ভাবনা-চিন্তার ত্যুন মুক্ত থাকিত্ ফার। আবিয়াতা মানুষ ফভুর বিষয়ে ভাবে; য়িবা চিন্তা গরে কেন্গরিয়েনে য়িবা ফভুরে খুশি গরিবো।
[33] বিয়াতা মানুষ সংসারর বিষয়ে ভাবে; য়িবা চিন্তা গরে কেন্গরিয়েনে য়িবা বউঅরে খুশি গরিবো।
[34] এন্ গরিয়েনে দুই মিক্যাই য়িবারে টাইন্তো থাকে। যে মাইয়্যার জামাই নাই আর আবিয়াতা মাইয়্যা ফভুর বিষয়ে চিন্তা গরে যেন্ য়িবা শরিলে আর দিলে ফভুর অইত্ ফারে। কিন্তু বিয়াতা মাইয়্যাফোয়া সংসারর বিষয়ে ভাবে; য়িবা চিন্তা গরে কেন্ গরিয়েনে য়িবা জমাইরে খুশি গরিবো।
[35] এই হতা আঁই তোঁয়ারার উফহারর লাইই হইর। আঁই তোঁয়ারারে ধরাবাধার মইধ্যে রাকিবার লাই য়িয়ান নঅ হইর, বরং যিয়ান গরন উচিত আর ভালা য়িয়ান গরিবার লাই তোঁয়ারারে উত্সাঅ দিইর, যেন্ তোঁয়ারা ফুরাফুরি মনযোগ দিয়েনে ফভুর সেবা গরিত্ ফার।
[36] যুদি কেউ মনে গরে য়িবা য়িবার আবিয়াতা মাইয়্যার লগে নিয়াইজ্য বেবার নঅ গরের, যুদি মাইয়্যাউয়ার বিয়ার বয়স ফার অইয়েনে যাইবার মতন অঅ আর যুদি য়িবা য়িবারে বিয়া দিবার দরহার মনে গরে, তইলে য়িবা নিজর ইছ্যামতনই হাম গরক। মাইয়্যাউয়ার বিয়া অঅক, য়িয়ানত হনঅ গুনাহ্ নঅ অঅ
[37] কিন্তু যে মানুষর মন ইস্তির, যিবার উঅর হনঅ চাব নাই বুলিয়েনে য়িবা নিজর ইছ্যামতনই হাম গরিত্ ফারে, য়িবা যুদি য়িবার মাইয়্যারে আবিয়াতা রাকিবো বুলিয়েনেই ঠিগ গরি থাকে তইলে য়িবা ভালাই গরে।
[38] তইলে দেহ্যা যাআ, যিবা য়িবার মাইয়্যারে বিয়া দেএ য়িবা ভালা গরে, আর যিবা য়িবারে বিয়া নঅ দেএ য়িবা আরো ভালা গরে।
[39] জামাই যেতদিন বাঁচি থাকে য়েতদিনই বউ য়িবার হাছে বাঁধা থাকে। কিন্তু যুদি জামাই মারা যাআ তইলে য়িবা যিবারে ইছ্যা য়িবারে বিয়া গরিত্ ফারে, অবইশ্য য়েই মানুষ যেন্ ফভুর অঅ।
[40] কিন্তু আঁর মতে য়িবা যেইল্যা আছে যুদি য়েইল্যাই থাকে তইলে য়িবা আরো সুখি অঅ। আঁর মনে অঅ দে, আঁই আল্লাহ্র রুহ্র মইধ্য দিয়েনেই এই হতা হইর।