Skip to content
Opens in a new window
Listen to this chapter • 7:20

[1] তোঁয়ারার মাঝে কেউঅর যুদি হনঅ ইমানদার ভাইঅর বিরুদ্যে নালিশ গরিবার হনঅ হারন থাকে, তইলে য়িবা হঅন্‌ সঅসে আল্লাহ্‌র বান্দাঅক্যলর হাছে নঅ যাইয়েনে যারা আল্লাহ্‌র নঅঅ য়িতারার হাছে যাইয়েনে বিচার চাআ?

[2] তোঁয়ারা কি নঅ জান দে, আল্লাহ্‌র বান্দাঅক্যলই দুনিয়ার বিচার গরিবো? যহন তোঁয়ারা দুনিয়ার বিচার গরিবা তহন তোঁয়ারা কি সামাইন্য বিষয়র বিচার গরিত্ নঅ ফার না?

[3] তোঁয়ারা কি নঅ জান আঁরা ফেরেস্‌তাঅক্যলরঅ বিচার গইজ্যোম? য়িয়ানই যুদি অঅ তইলে এই দুনিয়ার বিষয় তঅ সামাইন্য হতা!

[4] যুদি তোঁয়ারার এই ডইল্যা হনঅ নালিশ থাকে তইলে যারা জামাতর মানুষ নঅঅ য়িতারারেই কি তোঁয়ারা বিচারক অইবার লাই ঠিগ গরি থাক না?

[5] তোঁয়ারারে শরম দিবার লাই আঁই এই হতা হইর। তোঁয়ারার মাঝে আঁসাই কি এন্ হনঅ গেয়ানি মানুষ নাই, যিবা ভাইঅক্যলর মাঝে গোলমালর মিমাংসা গরি দিত্ ফারে?

[6] য়িয়ানর বদলে ভাই কিনা ভাইঅর বিরুদ্যে আদালতত যাআ, আর য়িয়ানঅ আবার অ-ইমানদারঅক্যলর সাম্‌নদি!

[7] আসলে তোঁয়ারা দে একজন অইন্যজনর বিরুদ্যে মামলা-মকদ্যমা গইত্যা লাইগ্যো য়িয়ানত ইয়ানই ফরমান অঅর দে, তোঁয়ারা আআরি গেইয়্যো। য়িয়ানর ত্যুন বরং অন্যায় সইজ্য নঅ গর কিল্যাই? ঠকি নঅ যঅ কিল্যাই?

[8] য়িয়ানর বদলে তোঁয়ারাই অন্যায় গইত্যা লাইগ্যো, তোঁয়ারাই ঠগাইতা লাইগ্যো, আর য়িয়ান তোঁয়ারার ভাইঅক্যলর লগেই গইত্যা লাইগ্যো!

[9] যারা অন্যায় গরে য়িতারা দে আল্লাহ্‌র রাইজ্যর অধিকারি অইতো নঅ, য়িয়ান কি তোঁয়ারা নঅ জান না? তোঁয়ারা ভুল নঅ গইজ্যো। যারার চরিত্র হ্যারাফ, যারা মুত্যি ফুজা গরে, যারা জেনা গরে, যারা মদ্যা-বেইশ্যা, যে মরতফোয়াঅক্যলে মরতফোয়ার লগে জামাই বউঅর মত এক বিছানাত উউতে,

[10] যারা চোর, লুভি, মাতাল, যারা ফরর নিন্দা গরে আর যারা ঝুঁয়াচোর য়িতারা আল্লাহ্‌র রাইজ্যর অধিকারি অইতো নঅ।

[11] তোঁয়ারার মাঝে কেউ কেউ য়েই ডইল্যাই আছিলা, কিন্তু হযরত ইসা মসিহ্‌র মইধ্য দিয়েনে আর আঁরার আল্লাহ্‌র রুহ্‌র মইধ্য দিই তোঁয়ারারে ধুইয়েনে ফরিষ্কার গরা অইয়্যে, ফবিত্র গরা অইয়্যে আর ধার্মিক বুলি গ্রঅন গরা অইয়্যে।

[12] কেউ কেউ হঅ, “হনঅ কিছু গরন আঁর ফক্যে আআরাম নঅঅ।” য়িয়ান ঠিগ, তইলে বেক কিছুই দে মানুষর উফহার গরে, য়িয়ান নঅঅ। হনঅ কিছু গরন আঁর ফক্যে আআরাম নঅঅ আঁসা, কিন্তু আঁই হনঅ কিছুরই গোলাম অইতাম নঅ।

[13] আবার কেউ কেউ এই হতাঅ হঅ, “হ্যানা ফেডর লাই আর ফেট হ্যানার লাই।” বঅর ভালা হতা, কিন্তু এই দুইয়ানই একদিন আল্লাহ্ বাতিল গরি দিবো। শরিল জেনা গরিবার লাই নঅঅ বরং য়িয়ান ফভুরই লাই, আর ফভু শরিলর লাই।

[14] আল্লাহ্ তেঁইর কুদরতি দিয়েনে ফভুরে মরনর ত্যুন জিন্দা গইজ্যে আর তেঁই আঁরারেঅ জিন্দা গরিবো।

[15] তোঁয়ারা কি নঅ জান দে, তোঁয়ারার শরিল মসিহ্‌র শরিলর অংশ? তইলে আঁই কি মসিহ্‌র শরিলর অংশ লই বেইশ্যার শরিলর লগে যুক্ত গইজ্যোম না? হনঅ দিনঅ নঅ।

[16] তোঁয়ারা কি নঅ জান, বেইশ্যার লগে যিবা যুক্ত অঅ য়িবা য়িবার লগে এক শরিল অঅ? হারন কিতাবত লেহ্যা আছে, “য়িতারা দুই জন এক শরিল অইবো।”

[17] কিন্তু যে কেউ ফভুর লগে যুক্ত অঅ য়িবা তেঁইর লগে রুহে এক অঅ।

[18] বেক ডইল্যা জেনার ত্যুন ধাই যঅ। মানুষ অইন্য যে গুনাহ্‌গিন গরে য়েগিন য়িবার শরিলর বাইরদি গরে, কিন্তু যিবা জেনা গরে য়িবা নিজর শরিলর বিরুদ্যেই গুনাহ্‌ গরে।

[19] তোঁয়ারা কি নঅ জান, তোঁয়ারার দিলত্ যিবা থাকে আর যিবারে তোঁয়ারা আল্লাহ্‌র হাছর ত্যুন ফাইয়্যো, য়েই ফাক-রুহ্‌র থাকিবার ঘরই অইল্ তোঁয়ারার শরিল? তোঁয়ারা তোঁয়ারার নিজরার নঅঅ;

[20] বউত দাম দিয়েনে তোঁয়ারারে কিনা অইয়্যে। য়িয়ানর লাই আল্লাহ্‌র গোরবর লাই তোঁয়ারার শরিল বেবার গর।

সাত লম্বর সিফারা: ১ করিন্থিয় — Chapters