[1] উনা যাআর, তোঁয়ারার মাঝে জেনার গুনাহ্ আছে, আর য়েই জেনা এন্ জঘইন্য ডইল্যা দে, অ-ইহুদিঅক্যল ফইয্যন্ত য়েই ডইল্যা নঅ গরে। এন্ কি, একজন য়িবার সত্মারে নিজর বউঅর মতন গরি রাইক্যে।
[2] আর ইয়ার ফরদিঅ তোঁয়ারা অহংকার গইত্যা লাইগ্যো! ইয়ানর ত্যুন তোঁয়ারার কি দুক্য গরন আর যিবা এই হাম গইজ্যে য়িবারে তোঁয়ারার মাঝর ত্যুন বাইর গরি দঅন উচিত নঅ আছিল্?
[3] আঁই নিজর শরিলে আজির নঅ থাকিলেঅ রুহে তোঁয়ারার লগে আছি। যিবা এই ডইল্যা হাম গইজ্যে, আজির থাকা মানুষর মতনই আঁই য়িবার বিচার আগদিই গরি রাক্যি।
[4] আঁর বিচার এই দে, আঁরার হযরত ইসার নামে যহন তোঁয়ারা এক জাগাত মিলিত অইবা আর আঁইঅ রুহে তোঁয়ারার লগে থাইক্যোম আর হযরত ইসার শক্তি আঁরার উঅর থাকিবো,
[5] তহন য়েই মানুষরে ইবিলিসর আতত্ দিই দঅন ফরিবো, যেন্ য়িবার শরিল তচনচ অঅ কিন্তু রুহ্ হযরত ইসার আইবার দিনত নাজাত ফাআ।
[6] গর্ব গরন তোঁয়ারার ফক্যে ভালা নঅঅ। তোঁয়ারা কি নঅ জান দে, এক্যানা ইষ্ট উগ্যুয়া গোডা মোইদার তালরে ফাঁফাই তুলে? তোঁয়ারার মইধ্যর ত্যুন য়েই ফুরানা ইষ্ট ফেলি দঅ,
[7] যেন্ তোঁয়ারা উগ্যুয়া নয়া ইষ্টছারা মোইদার তাল অইত্ ফার; আর আসলেঅ তোঁয়ারা য়িয়ানই। আঁরার উদ্যার-ইদর ভেরার বাইচ্যা মসিহ্রে হোরবানি দেয়া অইয়্যে।
[8] য়িয়ানর লাই ফুরানা ইষ্ট, মানি ইংসা আর হ্যারাফি দিয়েনে নঅঅ, বরং আইয়্যো, আঁরা ইষ্ট ছারা রুটি, মানি সরলতা আর আঁসা দিয়েনে ইদগান ফালন গরি।
[9] আঁর সিঢিত আঁই তোঁয়ারার হাছে লেক্যিলাম, তোঁয়ারা যেন্ হ্যারাফ চরিত্রর মানুষঅক্যলর লগে মিলামিশা নঅ গর।
[10] এই দুনিয়ার হ্যারাফ চরিত্রর মানুষ, লুভি, ঝুঁয়াচোর বা যারা মুত্যি ফুজা গরে য়িতারার হতা অবইশ্য আঁই নঅঅ হইয়্যি, হারন তইলে তোঁয়ারার ত্যুন তঅ এই দুনিয়ার বাইরে যঅন গই ফরে।
[11] আসলে আঁই যিয়ান লেক্যিলাম য়িয়ানর মানি এই — যুদি কেউ নিজরে ইমানদার ভাই হঅ অথচ য়িবা হ্যারাফ চরিত্রর মানুষ বা লোভি অঅ, মুত্যি ফুজা গরে, অইন্যর নিন্দা গরে, মাতাল বা ঝুঁয়াচোর অঅ, তইলে য়িবার লগে মিলামিশা নঅ গইজ্যো। এন্ কি, য়িবার লগে হ্যানা-দানাঅ নঅ গইজ্যো।
[12] জামাতর বাইরর মানুষঅক্যলর বিচার গরিবার লাই আঁর কি দায় ফইজ্যে? কিন্তু জামাতর ভিতরর মানুষঅক্যলর বিচার গরন কি তোঁয়ারারই উচিত নঅঅ না?
[13] যারা বাইরর য়িতারার বিচার আল্লাহ্ গরিবো। ফাক-কিতাবর হতামতন, “তোঁয়ারার মাঝর ত্যুন য়েই হ্যারাফ মানুষরে বাইর গরি দঅ।”