Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:15

[1] ভাইঅক্যল, আঁই নঅ চাই দে, ফাক-রুহ্‌র দেয়া দান সম্যন্দে তোঁয়ারার অজানা থাকে।

[2] তোঁয়ারা জান, যহন তোঁয়ারা আল্লাহ্‌র এবাদত নঅ গইত্যা তহন এন্ বেক মুত্যির মিক্যাদি তোঁয়ারারে টানি লই যাআ অইতো যারা হতা হইত্ নঅ ফারে।

[3] আঁই তোঁয়ারারে জানাইর, আল্লাহ্‌র রুহ্‌র মইধ্য দিয়েনে হতা হইলে কেউ নঅ হঅ, “ইসার উঅর বদ্‌দোয়া ফরক।” আবার ফাক-রুহ্‌র মইধ্য দিয়েনে নঅ অইলে কেউ হইত্ নঅ ফারে, “ইসাই ফভু।”

[4] একই ফাক-রুহ্‌র দেয়া বিশেষ দান বিন্য বিন্য রহমর।

[5] আঁরা বিন্য বিন্য উফায়ে একই ফভুর সেবা গরি।

[6] আঁরার ফত্যিকরে বিন্য বিন্য হাম দেয়া অইয়্যে, কিন্তু একই আল্লাহ্ বিন্য বিন্য উফায়ে আঁরার ফত্যিকর মইধ্যে হাম গরি থাকে।

[7] বেক্যিনর উফহারর লাইই এক এক মানুষর মইধ্যে এক এক ডইল্যা গরি ফাক-রুহ্ জাহির অঅ।

[8] কেউঅরে কেউঅরে য়েই ফাক-রুহ্‌র মইধ্য দিয়েনে গেয়ানর হতা বা বুদ্যির হতা হইতো দেয়া অঅ।

[9] অইন্য কেউ কেউঅরে য়েই একই রুহ্ দিয়েনে বিশ্যাস বা বেরাম ভালা গরিবার হ্যমতা বা কেরামতি হাম গরিবার হ্যমতা বা নবি ইসাবে আল্লাহ্‌র কালাম হইবার হ্যমতা বা ভালা আর হ্যারাফ রুহ্‌‌গিনরে চিনি লইবার হ্যমতা দেয়া অঅ। আবার অইন্য কেউ কেউঅরে বিন্য বিন্য ভাষাত হতা হইবার হ্যমতা বা বিন্য বিন্য ভাষার মানি বুঝাই দিবার হ্যমতা দেয়া অঅ।

[11] এই অক্যল হামগিন য়েই একই ফাক-রুহ্ গরি থাকে। তেঁই যেন্ গরি ইছ্যা গরে য়েন্ গরিয়েনেই এই দান ফত্যিকরে আলিদা আলিদা গরি দেএ।

[12] উগ্যুয়া শরিলর যেন্ বউত হতাক্যিন অংশ থাকে আর য়েই অংশগিন বউত অইলেঅ যেন্ বেক মিলিয়েনে এক্যানমাত্র শরিল অঅ, মসিহ্‌‌অ ঠিগ য়েই ডইল্যা।

[13] আঁরা ইহুদি কি অ-ইহুদি, গোলাম কি সাধিন, বেক্যিনরই একই ফাক-রুহ্‌র মইধ্য দিয়েনে একই শরিলর মইধ্যে তরিকাবন্দি অইয়্যে। আঁরা বেক্যিনেই য়েই একই ফাক-রুহ্‌রে ফাইয়্যি।

[14] শরিল হ্যালি এক্যানমাত্র অংশ দিয়েনে বানাইন্যা নঅঅ, য়িয়ান বউত অংশ দিয়েনেই বানাইন্যা।

[15] ঠেং যুদি হঅ, “আঁই আত নঅঅ, য়িয়ানর লাই শরিলর অংশঅ নঅঅ,” তইলে য়িয়ান দে শরিলর অংশ নঅঅ এন্ নঅঅ।

[16] হান যুদি হঅ, “আঁই চোগ নঅঅ বুলি শরিলর অংশঅ নঅঅ,” তইলে য়িয়ান দে শরিলর অংশ নঅঅ এন্ নঅঅ।

[17] যুদি গোডা শরিলগানই চোগ অইতো তইলে উনিবার শক্তি হডে থাইক্‌তো? আর যুদি গোডা শরিলগানই হান অইতো তইলে উঁইবার শক্তি হডে থাইক্‌তো?

[18] আল্লাহ্ যেন্ গরিয়েনে চাইয়্যে ঠিগ য়েন গরিয়েনেই শরিলর অংশগিনরে তেঁই এক এক গরি শরিলর মইধ্যে বোয়াইয়্যে।

[19] যুদি বেক অংশগিন একই ডইল্যা অইতো তইলে শরিল হডে থাইকতো?

[20] অংশ বউত আঁসা কিন্তু শরিল এক্যানই।

[21] চোগ আতরে হইত্ নঅ ফারে, “তোঁয়ারে আঁর দরহার নাই,” আবার মাথা ঠেং দুয়ারে হইত্ নঅ ফারে, “তোঁয়ারারে আঁর দরহার নাই।”

[22] আসলে শরিলর যে অংশগিনরে দুর্বল বুলি মনে অঅ য়েগিনই বেশি দরহারি।

[23] শরিলর যে অংশগিনরে আঁরা হম সম্যানর যোইগ্য বুলি মনে গরি য়েই অংশগিনরে বেশি সম্যান দেহ্যাই। যে অংশগিনরে বাইরে দেহ্যানো নঅ যাআ য়েগিনরে আঁরা যত্নর লগে ঝাফাই রাকি,

[24] কিন্তু যে অংশগিন বাইরে দেহ্যানো যাআ য়েগিন আর ঝাফাইবার দরহার নঅ অঅ। শরিলর যে অংশগিনর হনঅ সম্যান নাই আল্লাহ্ য়েগিনরে বউত বেশি সম্যান দান গইজ্যে আর বেক অংশগিনরে একলগে যুক্ত গইজ্যে,

[25] যেন্ শরিল ভাগ অই নঅ যাআ বরং অংশগিন যেন্ উগ্যুয়া আর উগ্যুয়ার লাই সমান গরিয়েনে চিন্তা গরে। যুদি উগ্যুয়া অংশর হষ্ট অঅ তইলে য়িয়ানর লগে বেক অংশই হষ্ট ফাআ।

[26] যুদি উগ্যুয়া অংশ সম্যান ফাআ তইলে বেক অংশই য়িয়ানর লগে আনন্দিত অঅ।

[27] তোঁয়ারাই মসিহ্‌র শরিল আর এক একজন য়েই শরিলর এক এক্যান অংশ।

[28] আল্লাহ্ জামাতত ফইল্যাদি: সাআবি, দিতিয়ত: নবি, তিতিয়ত: ওস্তাদ নিযুক্ত গইজ্যে। তারফর এই মানুষঅক্যলরে নিযুক্ত গইজ্যে— যারা কেরামতি হাম গরিবার হ্যমতা ফাইয়্যে, যারা বেরাম ভালা গরিবার হ্যমতা ফাইয়্যে, যারা সাইয্য গরিবার হ্যমতা ফাইয়্যে, যারা ফরিচালানা গরিবার হ্যমতা ফাইয়্যে, আর যারা বিন্য বিন্য ভাষা হইবার হ্যমতা ফাইয়্যে।

[29] বেক্যিনেই কি সাআবি না? বেক্যিনেই কি নবি না? বেক্যিনেই কি ওস্তাদ না? বেক্যিনরই কি কেরামতি হাম গরিবার হ্যমতা আছে না?

[30] বেক্যিনরই কি বেরাম ভালা গরিবার হ্যমতা আছে না? বেক্যিনেই কি বিন্য বিন্য ভাষাত হতা হঅ না? বেক্যিনেই কি য়েগিনর মানি বুঝাই দেএ না? নিচ্যয়ই না!

[31] আঁই বরং হই, তোঁয়ারা বেক্যিনর ত্যুন দরহারি দানগিন ফাইবার লাই আগ্রয়ি অঅ। আঁই তোঁয়ারারে এইবার আরো ভালা এক্যান ফথ দেহ্যাই দিইর:

সাত লম্বর সিফারা: ১ করিন্থিয় — Chapters