Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:02

[1] আঁই যুদি মানুষর আর ফেরেস্‌তাঅক্যলর ভাষাত হতা হই কিন্তু আঁর মইধ্যে মহব্যত নঅ থাকে, তইলে আঁই জোরে বাজাইন্যা ঘন্টা বা ঝনঝন গরা হরতাল অই ফজ্যি।

[2] যুদি নবি ইসাবে হতা হইবার হ্যমতা আঁর থাকে, যুদি আঁই বেক গোফন সইত্যর বিষয় বুঝিত্ ফারি, আর যুদি আঁর বেক ডইল্যা গেয়ান থাকে, এন্ কি, ফাআররে ফইয্যন্ত এক জাগার ত্যুন অইন্য জাগাত সরাই দিবার মতন ফুরা বিশ্যাস থাকে, কিন্তু আঁর মইধ্যে মহব্যত নঅ থাকে, তইলে আঁর হনঅই মুইল্য নাই।

[3] আঁর যেগিন আছে য়েগিন যুদি আঁই গরিবঅক্যলরে হ্যাবাইবার লাই দান গরি, এন্ কি, শরিলগানঅ ফোড়াইবার লাই দিই ফেলি, কিন্তু আঁর মইধ্যে যুদি মহব্যত নঅ থাকে, তইলে আঁর হনঅই লাভ নাই।

[4] মহব্যত অক্যল সমত ধৈয্য ধরে, দয়া গরে, ইংসা নঅ গরে, গর্ব নঅ গরে, অহংকার নঅ গরে,

[5] হ্যারাফ বেবার নঅ গরে, নিজর সুবিধার চেষ্টা নঅ গরে, গোস্যা নঅ গরে, কেউঅর হ্যারাফ বেবারর হতা মনত নঅ রাকে,

[6] হ্যারাফ কিছু লইয়েনে আনন্দ নঅ গরে বরং যিয়ান আঁসা য়িয়ানত আনন্দ গরে।

[7] মহব্যত বেক কিছুই সইজ্য গরে, বেক্যিনরেই বিশ্যাস গইত্যো আগ্রয়ি, বেক কিছুত আশা রাকে আর বেক অবস্তাত্ ইস্তির থাকে।

[8] এই মহব্যত হনঅ দিনঅ শেষ নঅ অঅ। নবি ইসাবে হতা হইবার যে হ্যমতা আছে য়িয়ান শেষ অই যাইবো; বিন্য বিন্য ভাষাত হতা হইবার যে হ্যমতা আছে য়িয়ান যাইবো গই; গেয়ান আছে, য়িয়ানঅ শেষ অই যাইবো;

[9] হারন আঁরা অক্যল বিষয় ফুরাফুরি গরিয়েনে নঅ জানি, নবি ইসাবেঅ ফুরাফুরি গরিয়েনে হতা হইত্ নঅ ফারি।

[10] কিন্তু যিয়ান ভরা য়িয়ান যহন আইবো তহন যিয়ান ভরা নঅঅ য়িয়ান শেষ অই যাইবো।

[11] আঁই যহন গুরা আছিলাম তহন গুরার মতন হতা হইতাম, গুরার মতন চিন্তা গইত্যাম ও গুরার মতন বিচারঅ গইত্যাম। এহন আঁর বয়স অইয়্যে, য়িয়ানর লাই গুরার আসার-বেবহারগিন বাদ দিয়্যি।

[12] আঁরা এহন যেন্ আয়নাত অএস্ফষ্ট দেকির, কিন্তু তহন সাম্‌না সাম্‌নি দেকিত্ ফাইয়্যোম। আঁই এহন যিয়ান জানি য়িয়ান অসম্ফুন্য, কিন্তু আল্লাহ্ আঁরে যেইল্যা ফুরাফুরিভাবে জানে তহন আঁই য়েইল্যা ফুরাফুরিভাবে জানিত্ ফাইজ্যোম।

[13] তইলে দেহ্যা যাআর বিশ্যাস, আশা আর মহব্যত — এই তিন্যুয়াই শেষ ফইয্যন্ত টিগি থাকে; কিন্তু এগিনর মাঝে মহব্যতই বেক্যিনর ত্যুন ডঁর।

সাত লম্বর সিফারা: ১ করিন্থিয় — Chapters