Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:07

[1] এইবার আঁই মুত্যির হাছে উত্‌সর্গ গরা হ্যানার বিষয়ে হইর। আঁরা জানি, আঁরার বেক্যিনর গেয়ান আছে। গেয়ান মানুষরে অহংকারি গরে, কিন্তু মহব্যত মানুষরে গড়ি তুলে।

[2] যিবা কিছু জানে বুলি মনে গরে, য়িবা যেন গরি জানন উচিত য়েন্ গরি এহনঅ নঅ জানে।

[3] কিন্তু যিবা আল্লাহ্‌‍রে মহব্যত গরে আল্লাহ্ য়িবারে জানে।

[4] এইবার মুত্যির হাছে উত্‌সর্গ গরা হ্যানা হ্যাইবার বিষয়ে হইর। আঁরা জানি, দুনিয়াত মুত্যি আসলে কিছুই নঅঅ আর আল্লাহ্‌অ মাত্র একজন বাদে আর নাই।

[5] বেহেস্‌তত্ অঅক বা দুনিয়াত অঅক, দেব-দেবি বুলি যুদি কিছু থাকিই থাকে — অবইশ্য দেবতাঅ বউত, ফভুঅ বউত —

[6] তঅঅ আঁরার লাই আল্লাহ্ মাত্র একজনই আছে। তেঁইই বাবা; তেঁইরই হাছর ত্যুন বেক কিছু আইস্যে আর তেঁইরই লাই আঁরা বাঁচি আছি। আর ফভুঅ আঁরার মাত্র একজন, তেঁই ইসা মসিহ্‌। তেঁইরই মইধ্য দিয়েনে বেক কিছু আইস্যে আর তেঁইরই মইধ্য দিয়েনে আঁরা বাঁচি আছি।

[7] এই গেয়ান কিন্তু বেক্যিনর নাই। মুত্যি ফুজার অইব্যাস আছিল্ বুলি মুত্যির হাছে উত্‌সর্গ গরা হ্যানা এহনঅ ফইয্যন্ত কেউ কেউ য়েই ইসাবেই হ্যাই থাকে। য়িয়ানত য়িতারার বিবেক দুর্বল বুলি নাফাক্ অঅ।

[8] কিন্তু হ্যানা দিয়েনে আঁরা আল্লাহ্‌র গ্রঅনযোইগ্য নঅ অই। আঁরা যুদি নঅ হ্যাই তইলে আঁরার হনঅ হোতিঅ নঅ অঅ, আর যুদি হ্যাই তইলে আঁরার হনঅ লাভঅ নঅ অঅ।

[9] তঅ সাবধান! যারার ইমান দুর্বল, তোঁয়ারার এই সাধিনতা য়িতারার হাছে যেন্ গুনাহ্‌র হারন অইয়েনে নঅ থিয়াআ।

[10] তোঁয়ার তঅ গেয়ান আছে, কিন্তু যিবার বিবেক দুর্বল য়িবা যুদি তোঁয়ারে দেবতার মন্দিরত বোইয়েনে হ্যাইতো দেকে তইলে য়িবাঅ কি মুত্যির হাছে উত্‌সর্গ গরা হ্যানা হ্যাইতো উত্‌সাঅ নঅ ফাইবো না?

[11] য়েই দুর্বল মানুষ, য়েই ভাই, যার লাই মসিহ্‌ মইজ্যেল্, তোঁয়ার গেয়ানর মইধ্য দিয়েনেই য়িবার বঅর ডঁর হোতি অঅ।

[12] এন্ গরিয়েনে তোঁয়ারা তোঁয়ারার ভাইঅক্যলর বিরুদ্যে গুনাহ্‌ গরিয়েনে যহন য়িতারার দুর্বল বিবেকত আঘাত দঅ তহন তোঁয়ারা আসলে মসিহ্‌র বিরুদ্যেই গুনাহ্‌ গর।

[13] য়েই হারনে, হ্যানার লাই যুদি আঁর ভাই গুনাহ্‌ত ফরে তইলে আঁর ভাই যেন্ গুনাহ্‌ত নঅ ফরে য়িয়ানর লাই আঁই গোস্ত হ্যানাই ছারি দিয়োম।

সাত লম্বর সিফারা: ১ করিন্থিয় — Chapters