Skip to content
Opens in a new window
Listen to this chapter • 7:08

[1] আঁই ফোল, আল্লাহ্‌র ইছ্যায় মসিহ্‌ ইসার একজন সাআবি অইয়্যি। আঁই আর আঁরার ইমানদার ভাই তিমথিয় করিন্থ শঅরর আল্লাহ্‌র জামাত ও আখায়া ফদেশর আল্লাহ্‌র বেক বান্দাঅক্যলর হাছে এই সিঢি লেকির।

[2] আঁরার বাবা আল্লাহ আর হযরত ইসা মসিহ্‌ তোঁয়ারারে রহমত আর শান্তি দান গরক্।

[3] আঁরার হযরত ইসা মসিহ্‌র আল্লাহ্ আর বাবার ফশংসা অঅক। তেঁইই মমতাত্ ভরা বাবা; তেঁইই বেক সান্তনার আল্লাহ্‌।

[4] আঁরার বেক দুক্য-হষ্টত তেঁই সান্তনা দান গরে, যেন্ তেঁইর হাছর ত্যুন ফাআ সান্তনা আঁরা অইন্যর দুক্য-হষ্টর সমতঅ দিত ফারি।

[5] মসিহ্‌র মতন গরিয়েনে আঁরা যেন্ বউত হষ্ট সইজ্য গরির্ য়েইল্যা তেঁইর মইধ্য দিয়েনে বউত সান্তনাঅ ফাইর।

[6] আঁরা যে হষ্ট ভোগ গরি য়িয়ান তোঁয়ারার সান্তনা আর উদ্যারর উদ্যেশ্যেই গরি। আঁরা যে সান্তনা ফাই য়িয়ান তোঁয়ারার সান্তনার উদ্যেশ্যেই ফাই। যহন তোঁয়ারা আঁরার মতন গরি একই হষ্ট ভোগ গরিবা তহন এই সান্তনা য়েই হষ্ট ধৈয্যর লগে সইজ্য গইত্যো সাইয্য গরিবো।

[7] তোঁয়ারার সম্যন্দে আঁরার ইস্তির বিশ্যাস আছে, হারন তোঁয়ারা যেন্ আঁরার হষ্টর ভাগি য়েইল্যা আঁরার সান্তনারঅ ভাগি।

[8] ভাইঅক্যল, এশিয়া ফদেশত আঁরা যে হষ্টত ফজ্যিলাম, আঁরা চাই য়িয়ান যেন্ তোঁয়ারা জানিত্ ফার। য়েডে সইজ্যর অতিরিক্ত এন্ চাব আঁরার উঅর ফইজ্যেল্ দে, বাঁচিবার আশা আঁরা ছারিই দিয়্যিলাম।

[9] আঁরা ভাব্যিলাম দে, এইবার আঁরা নিচ্যয়ই মরি যাইয়োম। কিন্তু এই অবস্তা আঁরার ইয়ানর লাই অইয়্যেল্ যেন্ আঁরা নিজরার উঅর ভরসা নঅ গরিয়েনে আল্লাহ্, যিবা মরাঅক্যলরে জিন্দা গরি উঢাআ, তেঁইর উঅর ভরসা গরি।

[10] এক বিরাট মরনর আতর ত্যুন তেঁই আঁরারে রক্যা গইজ্যেল্‌ আর এহনঅ গরের্। আঁরা তেঁইর উঅর এই আশা রাকি দে, তেঁই অক্যল সমতই আঁরারে রক্যা গইত্যো থাকিবো।

[11] আর তোঁয়ারাঅ আঁরার লাই মুনাজাত গরিয়েনে আঁরারে সাইয্য গইজ্যো। তইলে বউত কেউঅর মুনাজাতর হারনে আঁরা যে রহমত ফাইয়্যোম য়িয়ানর মইধ্য দিয়েনে আঁরার লাই বউতজনেই আল্লাহ্‌রে শুকরিয়া জানাইবো।

[12] আঁরা যিয়ানর লাই গর্ব বোধ গরি য়িয়ান এই — আঁরার বিবেক এই সাক্যি দেএর দে, আল্লাহ্‌র দেয়া ফবিত্রতাত আর সরলতাত আঁরা অক্যল মানুষর মাঝে, বিশেষ গরি তোঁয়ারার মাঝে জিবন হাডাইয়্যি। য়েই জিবন আঁরা জাগতিক গেয়ানর ফরিচালানাত নঅঅ হাডাইয়্যি বরং আল্লাহ্‌র রহমতর ফরিচালানাত হাডাইয়্যি।

[13] তোঁয়ারা যিয়ান ফরিত্ ফার বা বুঝিত্ ফার য়িয়ানর বাইরদি আর অইন্য কিছুই আঁরা তোঁয়ারার হাছে নঅ লেকির। আঁই এই আশা গরি, তোঁয়ারা যেন্ কিছু ফরিমানে আঁরারে বুঝিত্ ফাইজ্যো, য়েইল্যা ফুরাফুরি বুঝিত্ ফারিবা দে, হযরত ইসার আইবার দিনত তোঁয়ারা যেইল্যা আঁরার গর্বর বিষয় অইবা য়েইল্যা আঁরাঅ তোঁয়ারার গর্বর বিষয় অইয়্যোম।

[15] এই হতা দে আঁসা য়িয়ান জানিয়েনে আঁই আগদিই তোঁয়ারার হাছে যাইয়্যোম বুলি ঠিগ গজ্যিলাম, যেন্ তোঁয়ারা দুইবার রহমত ফাইত্ ফার।

[16] আঁই ঠিগ গজ্যিলাম দে, মেসিডোনিয়া যাইবার ফথদি তোঁয়ারার লগে দেহ্যা গরি যাইয়্যোম আর মেসিডোনিয়ার ত্যুন আবার তোঁয়ারার হাছেই ফিরি আইস্যোম, যেন্ তোঁয়ারা আঁরে এহুদিয়াত ফাটাইবার বেবস্তা গরিত্ ফার।

[17] তোঁয়ারা কি মনে গর আঁই হনঅ ঠঁঅশার মনভাব লইয়েনে ইয়ান ঠিগ গজ্যিলাম? সাধারন মানুষ যেইল্যা একই সমত “জি” আবার “না” হঅ, আঁই কি য়েইল্যা গরিয়েনে হনঅ কিছু ঠিগ গরি না?

[18] আল্লাহ্ বিশ্যাসযোইগ্য, এই হতা যেইল্যা আঁসা য়েইল্যা ইয়ানঅ আঁসা দে, তোঁয়ারার হাছে আঁরার হতা একই সমত “জি” আর “না” নঅ অঅ।

[19] যিবার হতা সিলবান, তিমথিয় আর আঁই তোঁয়ারার হাছে তবলিগ গজ্যি য়েই ইসা মসিহ্‌ ইব্‌নুল্লাহ্‌, একই সমত “জি” আর “না” নঅঅ;

[20] তেঁই অক্যল সমত “জি”। আল্লাহ্‌র বেক ওয়াদা মসিহ্‌র মইধ্য দিয়েনে “জি” অই উঢে। য়িয়ানর লাই আল্লাহ্‌র গোরবর লাই মসিহ্‌রই মইধ্য দিয়েনে আঁরা “আমিন” হই।

[21] যিবা মসিহ্‌র লগে আঁরারে আর তোঁয়ারারে যুক্ত গরিয়েনে শক্ত ভাবে থিয়া গরাই রাইক্যে তেঁই অইল্ আল্লাহ্‌। তেঁইই আঁরারে অভিষেক গইজ্যে,

[22] মানি তেঁইর নিজর সম্‌বত্যি ইসাবে তেঁই আঁরারে সিলমোঅর গরি রাইক্যে; আর যেগিন আঁরারে দিবো য়েগিনর ফইল্যা অংশ ইসাবে তেঁই আঁরার দিলত ফাক-রুহ্‌রে দিয়্যে।

[23] আঁর জিবনর সোঅন হ্যাইয়েনে আঁই আল্লাহ্‌রে সাক্যি রাকিয়েনে হইর, শাস্তির ত্যুন তোঁয়ারারে রেহাই দিবার লাইই আঁই করিন্থত ফিরি নঅঅ যাই।

[24] মালিকর মতন গরিয়েনে আঁরা দে তোঁয়ারার ইমানর উঅর আত দিইর য়িয়ান নঅঅ, বরং তোঁয়ারা যেন্ আনন্দ ফঅ য়িয়ানর লাইই তোঁয়ারার লগে হাম গরির্, হারন ইমানে তোঁয়ারা শক্ত গরি থিয়াই আছ।

আট লম্বর সিফারা: ২ করিন্থিয় — Chapters