Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:13

[1] এই মহব্যতর লাই তোঁয়ারা বিশেষভাবে চেষ্টা গর, আর ফাক-রুহ্‌র দেয়া দান, বিশেষগরি নবি ইসাবে হতা হইবার হ্যমতা ফাইবার লাই তোঁয়ারার আগ্রঅ থক্।

[2] অইন্য হনঅ ভাষাত যিবা হতা হঅ য়িবা মানুষর হাছে হতা নঅ হঅ কিন্তু আল্লাহ্‌র হাছে হতা হঅ, হারন কেউ য়িয়ান বুঝিত্ নঅ ফারে। য়িবা রুহ্‌ দিয়েনে গোফন সইত্যর হতা হঅ।

[3] কিন্তু নবি ইসাবে যিবা হতা হঅ য়িবা মানুষর হাছে এন্ হতা হঅ যিয়ান য়িতারারে গরি তুলে আর উত্‌সাঅ ও সান্তনা দেএ।

[4] অইন্য হনঅ ভাষাত যিবা হতা হঅ য়িবা নিজরেই গরি তুলে, কিন্তু নবি ইসাবে যিবা হতা হঅ য়িবা জামাতর মানুষঅক্যলরে গরি তুলে।

[5] আঁই চাই যেন্ তোঁয়ারা বেক্যিনেই বিন্য বিন্য ভাষাত হতা হইত্ ফার, কিন্তু আরো বেশি গরি চাই যেন্ তোঁয়ারা নবি ইসাবে হতা হইত্ ফার। অইন্য হনঅ ভাষাত যিবা হতা হঅ, জামাতর মানুষঅক্যলরে গরি তুলিবার লাই যুদি য়িবা য়িবার হতার মানি বুঝাইয়েনে নঅ দেএ, তইলে য়িবার ত্যুন নবি ইসাবে যিবা হতা হঅ য়িবাই বরং ডঁর।

[6] য়িয়ানর লাই ভাইঅক্যল, আঁই যুদি তোঁয়ারার হাছে আইয়েনে হ্যালি অইন্য ভাষাত হতা হই, কিন্তু য়িয়ানর মইধ্য দিয়েনে আল্লাহ্‌র আঁসা ফকাশর হতা বা গেয়ানর হতা বা নবি ইসাবে আল্লাহ্‌র দেয়া হতা বা শিক্যার হতা নঅ হই, তইলে আঁই তোঁয়ারার কি উফহার গরিত্ ফাইজ্যোম ?

[7] এন্ কি, বাঁশি বা বিনার মতন ফরানহিন বাজানা যুদি ফরিষ্কার আলিদা আলিদা সুরত নঅ বাজে, তইলে বাঁশি বা বিনাত কি সুর বাজের য়িয়ান কেন্ গরিয়েনে জানা যাইবো?

[8] যুদ্যর শিংগা যুদি ফরিষ্কার গরিয়েনে নঅ বাজে তইলে হনে যুদ্যত্ যাইবার লাই নিজরে রেডি গরিবো?

[9] ঠিগ য়েন্ গরিয়েনে যে ভাষা মানুষঅক্যলে নঅ বুঝে তোঁয়ারা যুদি য়েই ভাষাত হতা হঅ তইলে তোঁয়ারা যিয়ান হঅ য়িয়ান কেন্ গরিয়েনে বুঝা যাইবো? হারন তহন যে হতা তোঁয়ারা হঅ য়িয়ান তঅ বাতাসর হাছেই হঅ।

[10] এই দুনিয়াত বউত ডইল্যা ভাষা আছে; য়েগিনর মাঝে হনঅগানই অত্যহিন নঅঅ।

[11] ইয়ানর লাই আঁই যুদি হনঅ ভাষার মানি নঅ বুঝি তইলে যিবা হতা হঅর য়িবার হাছে তঅ আঁই অজানা বিদেইশ্যার মতন অইয়্যোম, আর য়িবাঅ আঁর হাছে য়িয়ানই অইবো।

[12] তোঁয়ারার বেলাতঅ এই হতা হ্যাডে। তোঁয়ারা যহন ফাক-রুহ্‌র দেয়া দান ফাইবার লাই বিশেষভাবে আগ্রয়ি অইতা লাইগ্যো তহন যে যে দানর মাইধ্যমে জামাতরে গরি তোলা যাআ য়েগিনই বেশি গরি ফাইবার চেষ্টা গর।

[13] ইয়ানর লাই অইন্য হনঅ ভাষাত যিবা হতা হঅ য়িবা মুনাজাত গরক্ যেন্ য়িয়ানর মানি য়িবা বুঝাই দিত্ ফারে।

[14] আঁই যুদি অইন্য হনঅ ভাষাত্ মুনাজাত গরি তইলে আঁর রুহ্‌ই মুনাজাত গরে কিন্তু আঁর মন হনঅ হাম নঅ গরে।

[15] তইলে আঁর কি গরন উচিত? আঁই রুহ্‌ দিয়েনে মুনাজাত গইজ্যোম, বুদ্যি দিয়েনেঅ মুনাজাত গইজ্যোম; আঁই রুহ্‌ দিয়েনে ফশংসা-হাউয়ালি গাইয়্যোম, বুদ্যি দিয়েনেঅ ফশংসা-হাউয়ালি গাইয়্যোম।

[16] য়িয়ান নঅ অইলে যুদি তুঁই রুহদি আল্লাহরে শুকরিয়া জানঅ তইলে য়েই ভাষা বুঝিত্ নঅ ফারে এন্ হনঅ মানুষ যুদি য়েডে আজির থাকে, তইলে য়িবা কেন্ গরিয়েনে তোঁয়ার শুকরিয়াত আমিন বুলিয়েনে সাই দিবো? য়িবা তঅ নঅ জানে তুঁই কি হইয়্যো।

[17] তুঁই অঅত ঠিগভাবেই শুকরিয়া জানাইতা লাইগ্যো, কিন্তু য়িয়ানত য়েই অইন্য মানুষ্যুয়ারে তঅ গরি তোলা নঅ অঅর।

[18] আঁই তোঁয়ারার বেক্যিনর ত্যুন বিন্য বিন্য ভাষাত্ হতা হইত্ বেশি ফারি বুলি আল্লাহ্‌‍রে শুকরিয়া জানাই।

[19] তইলে জামাতর মইধ্যে বিন্য বিন্য ভাষাত আজার আজার হতা হইবার বদলে অইন্যতারারে শিক্যা দিবার লাই আঁই বুদ্যি দিয়েনে বরং মাত্র ফাঁচ্যুয়া হতা হইয়্যোম।

[20] ভাইঅক্যল, ফোয়া মানুষর মতন আর চিন্তা নঅ গইজ্যো। হ্যারাফ বিষয়ে তোঁয়ারার মন গুরা ফোয়ার মতন সরল অঅক, কিন্তু চিন্তাত তোঁয়ারা বয়স্ক মানুষর মতন অঅ।

[21] তোরাত শরিফত মাবুদ হঅ, “অইন্য ভাষার মানুষঅক্যলরে দিয়েনে আর অইন্যতারার মুক দিয়েনে আঁই এই জাতির হাছে হতা হইয়্যোম, কিন্তু তঅঅ য়িতারা আঁর হতা উইন্‌তো নঅ ।”

[22] তইলে দেহ্যা যাআ, ইমানদারঅক্যলর লাই বিন্য বিন্য ভাষাত হতা হোয়া হনঅ চিন্য নঅঅ, বরং অ-ইমানদারঅক্যলর লাই য়িয়ান উগ্যুয়া চিন্য; কিন্তু অ-ইমানদারঅক্যলর লাই নবি ইসাবে হতা হোয়া হনঅ চিন্য নঅ, বরং ইমানদারঅক্যলর লাই য়িয়ান উগ্যুয়া চিন্য।

[23] জামাতর বেক মানুষঅক্যলে এক জাগাত মিলিত অঅনর ফর যুদি বেক্যিনে বিন্য বিন্য ভাষাত হতা হইতো থাকে আর তহন য়েই জামাতর বাইরর মানুষঅক্যলে ও অ-ইমানদারঅক্যলে ভিতরে আইয়্যে, তইলে কি য়িতারা তোঁয়ারারে ফঅল নঅ হইবো না?

[24] কিন্তু যুদি বেক্যিনে নবি ইসাবে হতা হঅ আর তহন হনঅ অ-ইমানদার বা জামাতর বাইরর মানুষ ভিতরে আইয়্যে, তইলে য়েই মানুষ বেক্যিনর হতার মইধ্য দিয়েনে নিজর গুনাহ্‌ সম্যন্দে চেতনা ফাইবো আর য়েই অক্যল হতার মইধ্য দিয়েনেই য়িবার দিলর বিচার অইবো।

[25] য়িয়ানত য়িবার দিলর গোফন বিষয়গিন বাইর অই ফরিবো, আর য়িবা তহন মেডিত উইত অই ফরি আল্লাহ্‌র গোরব গরি হইবো, “আঁসাই, আল্লাহ্ অনরার মইধ্যে আছে।”

[26] ভাইঅক্যল, তইলে কি হইয়্যোম? তোঁয়ারা যহন জামাতত এক জাগাত মিলিত অঅ তহন তোঁয়ারার মইধ্যে কেউ ফশংসা-হাউয়ালি গাআ, কেউ শিক্যা দেএ, কেউ আল্লাহ্‌র আঁসা জাহির গরে, কেউ অইন্য ভাষাত্ হতা হঅ, আবার কেউ য়িয়ানর মানি বুঝাই দেএ। যিবা যিয়ানই গরিবো গরক্ বেক্যিনই যেন্ জামাতরে গড়ি তুলিবার লাই গরা অঅ।

[27] যুদি কেউ অইন্য ভাষাত হতা হঅ তইলে দুই জন বা বেশি অইলে তিনজন এক একজন গরি হতা হঅক, আর অইন্য একজন য়িয়ানর মানি বুঝাই দঅক।

[28] যুদি মানি বুঝাইবার কেউ নঅ থাকে তইলে য়িতারা জামাতত হতা নঅ হঅক; য়িতারা এক্‌লা এক্‌লা নিজর লগে আর আল্লাহ্‌র লগে হতা হঅক।

[29] যারা নবি ইসাবে হতা হঅ য়িতারা দুইজন বা তিনজন হতা হঅক আর অইন্যতারা য়িতারার হতা বিচার গরি চঅক।

[30] যিবা বোই আছে য়িবার হাছে যুদি আল্লাহ্‌র আঁসা ফকাশিত অঅ তইলে যিবা হতা হঅর য়িবা হতা হোয়া বন্ধ গরক,

[31] হারন তোঁয়ারা বেক্যিনে এক এক গরি নবি ইসাবে হতা হইত্ ফার যেন্ বেক্যিনে শিক্যা আর উত্‌সাঅ ফাআ।

[32] নবিঅক্যলর রুহ্‌ য়িতারার নিজরার অধিনত থাকে।

[33] আল্লাহ্ বিশৃংকলার আল্লাহ্ নঅঅ, তেঁই শান্তির আল্লাহ্‌। আল্লাহ্‌র বান্দাঅক্যলর বেক জামাতত যেইল্যা অই থাকে,

[34] য়েইল্যা মাইয়াফোয়াঅক্যলে জামাতত চুব গরি থক্, হারন হতা হইবার অনুমতি য়িতারারে দেয়া নঅঅ অঅ। তোরাত শরিফ যেইল্যা হঅ য়েইল্যা য়িতারা বরং বাইধ্য অই থক্।

[35] যুদি য়িতারা কিছু জাইন্‌তো চাআ তইলে বাড়িত য়িতারার জামাইরে ফুছার গরক, হারন জামাতত হতা হঅন একজন মাইয়্যাফোয়ার ফক্যে শরমর বিষয়।

[36] আল্লাহ্‌র কালাম কি তোঁয়ারার মইধ্য ত্যুনই বাইর অইয়্যেল্ না বা য়িয়ান কি হ্যালি তোঁয়ারারই হাছে আইস্যে না?

[37] যুদি কেউ নিজরে নবি বুলি বা রুহানি মানুষ বুলি মনে গরে তইলে য়িবা সিকার গরক দে, আঁই তোঁয়ারার হাছে যেগিন লেক্যিলাম য়েগিন বেক্যিনই ফভুর উকুম।

[38] যুদি কেউ য়েগিন অগ্রাইয্য গরে তইলে য়িবারেঅ অগ্রাইয্য গরা অইবো।

[39] য়িয়ানর লাইই আঁর ভাইঅক্যল, নবি ইসাবে হতা হইবার লাই বিশেষভাবে আগ্রয়ি অঅ আর বিন্য বিন্য ভাষাত হতা হইতো বাধা নঅ দিয়ো।

[40] বেক কিছুই যেন্ উফযুক্তভাবে আর শৃংকলার লগে গরা অঅ।

সাত লম্বর সিফারা: ১ করিন্থিয় — Chapters