Skip to content
Opens in a new window
Listen to this chapter • 10:28

[1] তার ফর ইসা উম্যতঅক্যলরে হইল্, “আঁই তোঁয়ারারে আঁসাই হইর, এডে এন্ হয়েকজন আছে যারার হাছে আল্লাহ্‌র রাইজ্য মআ শক্তিতই দেহ্যা নঅ দঅন ফইয্যন্ত য়িতারা হনঅ মতেই মারা যাইতো নঅ।”

[2] ইয়ার ছঅ দিন বাদে ইসা হ্যালি ফিতর, ইয়াকুব আর ইউহোন্যারে লগে নিয়েনে উগ্যুয়া উচুল ফাআরত গেল্। এই উম্যতঅক্যলর সাম্‌নদি তেঁইর চিয়ারা বদ্‌লাই গেল্।

[3] তেঁইর হঅর-সোর এন্ চোগ ঝল্‌সাইন্যা সাদা অইল্ দে, দুনিয়ার হনঅ ধোফার ফক্যে য়েন্ গরিয়েনে হঅর ধুউন্ সম্ভব নঅ।

[4] উম্যতঅক্যলে য়েডে নবি ইলিয়াস আর নবি মুসারে দেকিত্ ফাইল্। য়িতারা ইসার লগে হতা হইতো আছিল্।

[5] তহন ফিতর ইসারে হইল্, “উজুর, ভালাই অইয়্যে দে, আঁরা এডে আছি। আঁরা এডে তিন্যুয়া কুটুরি ঘর বানাই — উগ্যুয়া অনর, উগ্যুয়া মুসার আর উগ্যুয়া ইলিয়াসর লাই।”

[6] কি দে হঅন উচিত আছিল্ য়িয়ান ফিতর নঅ বুঝিল্, হারন য়িতারা বঅর ডরাইয়্যেল্।

[7] এই সমত উগ্যুয়া মেউলা আইয়েনে য়িতারারে ঝাফাই ফেলিল্, আর য়েই মেউলার ত্যুন এই হতা উনা গেল্, “ইবাই আঁর মহব্যতর ফোয়া, তোঁয়ারা ইবার হতা উন।”

[8] উম্যতঅক্যলে তহনই চাইরোমিক্যা চাইল্ কিন্তু ইসা বাদে আর কেউঅরে নঅ দেকিল্।

[9] ফরদি ফাআরর ত্যুন লামি আইবার সমত ইসা য়িতারারে উকুম দিল্, “তোঁয়ারা যেগিন দেকিলা য়েগিন ইব্‌নে আদম মরনর ত্যুন জিন্দা অইয়েনে নঅ উঢন ফইয্যন্ত কেউঅরে নঅ হইয়্যো।”

[10] উম্যতঅক্যলে ইসার উকুম ফালন গরিল্, কিন্তু মরনর ত্যুন জিন্দা অইয়েনে উঢনর মানি কি য়িয়ান নিজরার মইধ্যে হোয়াহই গইত্যো লাগিল্।

[11] য়িতারা ইসারে ফুছার গরিল্, “আলেমঅক্যলে কিঅর লাই হঅ ফইল্যা ইলিয়াস নবির আইয়্যোন দরহার?”

[12] জোয়াবে ইসা য়িতারারে হইল্, “এই হতা আঁসা দে, ফইল্যা ইলিয়াস আইয়েনে বেক কিছু আগর অবস্তাত ফিরাই আনিবো। কিন্তু ইব্‌নে আদমর বিষয়ে কেন্ গরিয়েনেই বা ফাক-কিতাবত লেহ্যা আছে দে, তেঁইর ত্যুন বউত হষ্টভোগ গরন ফরিবো আর মাইন্‌ষ্যে তেঁইরে অগ্রাইয্য গরিবো?

[13] কিন্তু আঁই তোঁয়ারারে হইর, ইলিয়াসর বিষয়ে ফাক-কিতাবত যেগিন লেহ্যা আছে য়েন্ গরিয়েনে তেঁই আইস্যেল্, আর মাইন্‌ষ্যে তেঁইর উঅর যেন্ ইছ্যা য়েন্‌ই গইজ্যে।”

[14] ইসা আর তেঁইর তিনজন উম্যত অইন্য উম্যতঅক্যলর হাছে ফিরি আইয়েনে দেকিল্, য়িতারার চাইরোফাশদি বউত মানুষ জমা অইয়্যে আর হয়েকজন আলেম য়িতারার লগে বারাবারি লাগাই দিয়্যে।

[15] মানুষঅক্যলে ইসারে দেকিয়েনে বউত তাইজ্যব অই গেল্ আর দুঁরি যাইয়েনে তেঁইরে সালাম জানাইল্।

[16] ইসা আলেমঅক্যলরে ফুছার গরিল্, “অনরা য়িতারার লগে কি বিষয়ে বারাবরি গইত্যা লাইগ্যোন?”

[17] ভিরর মইধ্যর ত্যুন একজন মানুষ জোয়াব দিল্, “উজুর, আঁর ফোয়ারে অনর হাছে আন্যিলাম। য়িবারে বোবা ভুতে ফাইয়্যে।

[18] য়েই ভুত যহনই য়িবারে ধরে তহনই আছাড় দিয়েনে মেডিত ফেলে। য়িবার মুকর ত্যুন ফেনা বাইর অঅ আর য়িবা দাঁতে দাঁত ঘষে ও শক্ত অই যাআ। আঁই অনর উম্যতঅক্যলরে য়েই ভুতরে ছারাই দিতো হইয়্যিলাম, কিন্তু য়িতারা নঅ ফারিল্।”

[19] তহন ইসা হইল্, “বেইমান মানুষঅক্যল! আর হতদিন আঁই তোঁয়ারার লগে থাইক্যোম? হতদিন তোঁয়ারারে সইয্য গইজ্যোম? ফোয়াউয়ারে আঁর হাছে আন।”

[20] মানুষঅক্যলে তহন ফোয়াউয়ারে ইসার হাছে আনিল্। তেঁইরে দেকিয়েনেই য়েই ভুত ফোয়াউয়ারে বউত জোরে মোচরি ধরিল্। ফোয়াউয়া মুকর ত্যুন ফেনা বাইর গইত্যে গইত্যে মেডিত গরাগরি দিতো লাগিল্।

[21] ইসা য়িবার বাবারে ফুছার গরিল্, “হতদিন অইল্ য়িবার এইল্যা অইয়্যে?” মানুষ্যুয়া হইল্, “ছোডহালর ত্যুন।

[22] এই ভুত য়িবারে মারি ফেলিবার লাই ফ্রাই-ই আগুনত আর ফানিত ফেলাই দিয়্যে। কিন্তু অনে যুদি আঁরার হনঅ উফহার গরিত্ ফারন তইলে দয়া গরিয়েনে য়িয়ান গরন।”

[23] ইসা য়িবারে হইল্, “ ‘যুদি গরিত্ ফারন,’ এই হতার মানি কি? যিবা বিশ্যাস গরে য়িবার লাই বেক কিছুই সম্ভব।”

[24] তহনই ফোয়াউয়ার বাবা চিল্যাইয়েনে হইল্, “আঁই বিশ্যাস গরির্; আঁর মাঝে এহনঅ যে অবিশ্যাস আছে য়েগিন দুর গরি দঅন।”

[25] বউত মানুষ দুঁরি আইয়্যের দেকিয়েনে ইসা য়েই ভুতরে ধমক দিই হইল্, “ওরে বঅরা আর বোবা ভুত, আঁই তোঁয়ারে উকুম দিইর, ইবার মইধ্যর ত্যুন বাইর অঅ; আর হনঅ দিনঅ ইবার মাঝে নঅ ঢুইক্যো।”

[26] তহন য়েই ভুত চিল্যাইয়েনে ফোয়াউয়ারে জোরে মোচরি ধরিল্ আর য়িবার মাঝর ত্যুন বাইর অই গেল্। য়িয়ানত ফোয়াউয়া মরার মতন ফরি রইল্ দেকিয়েনে বউত কেউ হইল্, “য়িবা মরি গেইয়্যে।”

[27] ইসা কিন্তু য়িবার আত ধরিয়েনে তুলিলে ফর য়িবা উঢিয়েনে থিয়াইল্।

[28] ইয়ার বাদে ইসা ঘরর ভিতর গেল্। তহন উম্যতঅক্যলে গোফনত তেঁইরে ফুছার গরিল্, “আঁরা য়িবারে ছারাইত নঅ ফাইল্যাম কিল্যাই?”

[29] ইসা হইল্, “মুনাজাত বাদে আর হনঅ মতেই এইল্যা ভুত ছারন নঅ যাআ।”

[30] ফরদি য়িতারা য়েই জাগা ছারিয়েনে গালিল ফদেশর মইধ্য দিই গেল্ গই। তেঁই চাইয়্যেল্ যেন্ কেউ জানিত্ নঅ ফারে দে, তেঁই হডে যাআর,

[31] হারন তহন তেঁই তেঁইর উম্যতঅক্যলরে শিক্যা দিতো আছিল্। তেঁই য়িতারারে হইতো আছিল্, “ইব্‌নে আদমরে মানুষঅক্যলর আতত ধরাই দেয়া অইবো। য়িতারা তেঁইরে মারি ফেলাইবো আর তিন দিনর দিন আবার তেঁই জিন্দা অই উঢিবো।”

[32] উম্যতঅক্যলে কিন্তু তেঁইর হতার মানি বুঝিত্ নঅ ফারিল্ আর তেঁইরে ফুছার গইত্যেঅ য়িতারা ডরাইল্।

[33] তার ফর ইসা আর তেঁইর উম্যতঅক্যলে কফরনাহুমত গেল্। তেঁই ঘরর মইধ্যে যাইয়েনে উম্যতঅক্যলরে ফুছার গরিল্, “তোঁয়ারা ফথত কি লইয়েনে বারাবারি গইত্যা আছিলা?”

[34] উম্যতঅক্যলে চুব্ গরি রইল্, হারন হনে বেক্যিনর ত্যুন ডঁর য়িয়ান লইয়েনে ফথত য়িতারা বারাবারি গইত্যো আছিল্।

[35] ইসা বইল্ আর য়েই বারজন উম্যতরে নিজর হাছে ডাকিয়েনে হইল্, “কেউ যুদি মেইন অইতো চাআ তইলে য়িবার ত্যুন বেক্যিনর শেষদি থাকন ফরিবো আর বেক্যিনর সেবাহারি অঅন ফরিবো।”

[36] ফরদি তেঁই উগ্যুয়া গুরাফোয়ারে নিয়েনে উম্যতঅক্যলর সাম্‌নদি থিয়া গরাইল্। য়িবারে হোলত্ লইয়েনে তেঁই হইল্,

[37] “যে কেউ আঁর নামে ইবার মতন হনঅ গুরাফোয়ারে গ্রঅন গরে য়িবা আঁরেই গ্রঅন গরে, আর যিবা আঁরে গ্রঅন গরে য়িবা হ্যালি আঁরে গ্রঅন নঅ গরে, কিন্তু যিবা আঁরে ফাটাইয়্যে তেঁইরেই গ্রঅন গরে।”

[38] ইউহোন্যা ইসারে হইল্, “উজুর, আঁরা একজন মানুষরে অনর নামে ভুত ছারাইতো দেকিয়েনে য়িবারে মানা গইল্যাম, হারন য়িবা আঁরার দলর মানুষ নঅ।”

[39] ইসা হইল্, “য়িবারে মানা নঅ গইজ্যো। আঁর নামে কেরামতি হাম গরিবার ফরদি কেউ ফিরি আঁর নিন্দা গরিত্ নঅ ফারে,

[40] হারন যিবা আঁরার বিফক্যে নঅ থাকে য়িবা তঅ আঁরার ফক্যেই আছে।

[41] আঁই তোঁয়ারারে আঁসাই হইর, তোঁয়ারা মসিহ্‌র মানুষ বুলি যে কেউ তোঁয়ারারে এক ফেঁলা ফানি হ্যাইতো দেএ য়িবা হনঅ মতেই য়িবার ফুরষ্কার আরাইতো নঅ।

[42] “আঁর উঅর ইমানদার এই ছোডঅক্যলর মইধ্যে হনঅ কেউঅরে যুদি কেউ গুনাহ্‌র ফথত লই যাআ তইলে য়িবার গলাত উগ্যুয়া ডঁর ফাত্যোর বাঁধিয়েনে য়িবারে সাগরত ফেলি দঅন বরং য়িবার ফক্যে ভালা।

[43] তোঁয়ার আত যুদি তোঁয়ারে গুনাহ্‌র ফথত টানে তইলে

[44] য়িয়ান হাডিয়েনে ফেলি দঅ। দুই আত লইয়েনে জাহান্যামত যাইবার ত্যুন বরং লুলা অইয়েনে জিবনত ঢুকন তোঁয়ার ফক্যে ভালা।

[45] য়েই জাহান্যামর আগুন হনঅ দিনঅ নঅ নিফে। যুদি তোঁয়ার ঠেং তোঁয়ারে গুনাহ্‌র ফথত টানে তইলে য়িয়ান হাডি ফেলি দঅ। দুই ঠেং লইয়েনে জাহান্যামত ফরিবার ত্যুন বরং লেংগা অইয়েনে জিবনত ঢুকন তোঁয়ার ফক্যে ভালা।

[47] তোঁয়ার চোগ যুদি তোঁয়ারে গুনাহ্‌র ফথত টানে তইলে য়িয়ান তুলি ফেল। দুই চোগ লইয়েনে জাহান্যামত ফরিবার ত্যুন বরং হানা অইয়েনে আল্লাহ্‌র রাইজ্যত ঢুকন তোঁয়ার ফক্যে ভালা।

[48] য়েই জাহান্যামত মরা মানুষর গোস্ত হ্যঅইন্যা ফোগ হনঅ দিনঅ নঅ মরে, আর য়েডিয়ার আগুন হনঅ দিনঅ নঅ নিফে।

[49] “নুন দিবার মতন ফত্যিজনর উঅর আগুন দেয়া অইবো।

[50] “নুন ভালা জিনিস, কিন্তু যুদি নুনর টেস নষ্ট অই যাআ তইলে য়িয়ান কেন্ গরিয়েনে আবার নুন্‌সা গরা যাইবো? তোঁয়ারার দিলর মইধ্যে নুন রাক আর তোঁয়ারা একজন অইন্য জনর লগে শান্তিত থাক।”

দিতিয় লম্বর সিফারা: মার্ক — Chapters