Skip to content
Opens in a new window
Listen to this chapter • 8:12

[1] হয়েকদিন ফরদি ইসা আবার কফরনাহুমত গেল্। মানুষঅক্যলে উনিল্ তেঁই ঘরত আছে।

[2] তহন এত মানুষ য়েডে জমায়েত অইল্ দে, ঘর তঅ দুরর হতা, দরজার বাইরেঅ আর জাগা নঅ রইল্। ইসা মানুষঅক্যলর হাছে আল্লাহ্‌র কালাম তবলিগ গইত্যো আছিল্।

[3] এন্ সমত হয়েকজন মানুষ একজন অবশ বেরাইম্যারে তেঁইর হাছে লই আইল্। চাইরজন মানুষ য়িবারে বোই আইন্‌তো আছিল্,

[4] কিন্তু ভিরর লাই য়িতারা য়িবারে ইসার হাছে লই যাইত্ নঅ ফারিল্। ইয়ানর লাই ইসা যেডে আছিল্ ঠিগ য়িয়ানর উঅরর ছাদর এক্যানা অংশ য়িতারা সরাই ফেলিল্। তার ফর য়েই খোলা জাগা দিয়েনে ফাডি উদ্যাই য়েই অবশ বেরাইম্যারে নিচে নামাই দিল্।

[5] য়িতারা ইমান আইন্যে দেকিয়েনে ইসা য়েই অবশ বেরাইম্যারে হইল্, “বাইচ্যা, তোঁয়ার গুনাহ্ মাফ গরা অইল্।”

[6] য়েডে হয়েকজন আলেম বই আছিল্। য়িতারা মনে মনে ভাইব্‌‌তো আছিল্,

[7] “মানুষ্যুয়া এইল্যা হতা হঅর কিঅর লাই? য়িবা তঅ কুফরি গরের। একমাত্র আল্লাহ্ বাদে আর হনে গুনাহ্ মাফ গরিত্ ফারে?”

[8] য়িতারা দে য়েই হতাগিন ভাবের য়েগিন ইসা নিজর দিলত তহনই বুঝিত্ ফারিল্। ইয়ানর লাই তেঁই য়িতারারে হইল্, “অনরা কিঅর লাই মনে মনে য়েই হতাগিন ভাইব‌্‌তা লাইগ্যোন?

[9] এই অবশ বেরাইম্যারে হন্যান হঅন সুজা — ‘তোঁয়ার গুনাহ্ মাফ গরা অইল্,’ না, ‘উঢ, তোঁয়ার মাদুর তুলি নিয়েনে আঁঢি বেরঅ?’

[10] কিন্তু অনরা যেন্ জানিত্ ফারন দুনিয়াত গুনাহ্ মাফ গরিবার হ্যমতা ইব্‌নে-আদমর আছে” — এই ফইয্যন্ত হইয়েনে তেঁই য়েই অবশ-বেরাইম্যারে হইল্,

[11] “আঁই তোঁয়ারে হইর, উঢ, তোঁয়ার ফাডি তুলি নিয়েনে বাড়িত যঅ গই।”

[12] তহনই য়েই মানুষ্যুয়া উঢিয়েনে য়িবার ফাডি তুলি নিল্ আর বেক্যিনর সাম্‌নদিই বাইরে গেল্ গই। ইয়ানত বেক্যিনে আচ্যাইয্য অইয়েনে আল্লাহ্‌র ফশংসা গরি হইল্, “আঁরা হনঅ দিনঅ এইল্যা নঅ দেকি।”

[13] ফরদি ইসা আবার গালিল সাগরর ধারত গেল্। তহন বউত মানুষ তেঁইর হাছে আইল্, আর তেঁই য়িতারারে শিক্যা দিতো লাগিল্।

[14] ইয়ার ফরদি তেঁই ফথদি যাইতে যাইতে দেকিল্ আল্‌ফেয়র ফোয়া লেবি হ্যাজানা আদায় গরিবার ঘরত বই আছে। ইসা তেঁইরে হইল্, “আইয়ো, আঁর উম্যত অঅ।” তহন লেবি উঢিয়েনে ইসার লগে গেল্।

[15] ফরদি ইসা লেবির বাড়িত হ্যাইতো বইল্। তহন বউত হ্যাজানা আদায়হারি আর হ্যারাফ মানুষঅক্যলেঅ ইসা আর য়িবার উম্যতঅক্যলর লগে হ্যাইতো বইল্, হারন বউত মানুষ ইসার লগে লগে যাইতো আছিল্।

[16] ফরিশি দলর আলেমঅক্যলে যহন দেকিল্ ইসা হ্যাজানা-আদায়হারি আর হ্যারাফ মানুষঅক্যলর লগে হ্যাআর তহন য়িতারা তেঁইর উম্যতঅক্যলরে হইল্, “য়িবা হ্যাজানা আদায়হারি আর হ্যারাফ মানুষঅক্যলর লগে হ্যানা দানা গরে কিঅর লাই?”

[17] এই হতা উনিয়েনে ইসা য়েই আলেমঅক্যলরে হইল্, “ভালা মানুষর লাই ডাক্‌তোরর দরহার নাই বরং বেরাইম্যাঅক্যলর লাইই দরহার আছে। আঁই ধার্মিকঅক্যলরে ডাইক্‌তাম নঅ আয়্যি বরং গুনাহ্‌গারঅক্যলরেই ডাইক্‌তাম আস্যি।”

[18] একবার ইয়াহিয়ার উম্যতঅক্যলে আর ফরিশিঅক্যলে রোজা রাইকতো আছিল্। য়িয়ান দেকিয়েনে হয়েকজন মানুষ ইসার হাছে আইয়েনে হইল্, “ইয়াহিয়ার উম্যতঅক্যলে আর ফরিশিঅক্যলর ছাত্রঅক্যলে রোজা রাকে, কিন্তু অনর উম্যতঅক্যলে রোজা নঅ রাকে কিঅর লাই?”

[19] ইসা য়িতারারে হইল্, “দুলা লগে থাইক্‌তে কি দুলার লগর মানুষঅক্যলে রোজা রাকিত্ ফারে না? যেতদিন দুলা লগে থাকে য়েতদিন য়িতারা রোজা রাকিত্ নঅ ফারে।

[20] কিন্তু সময় আইয়্যের যহন য়িতারার হাছর ত্যুন দুলারে লই যাআ অইবো, আর য়েই সমত য়িতারা রোজা রাকিবো।

[21] “কেউ ফুরান হোত্যাত নয়া হঅরর তালি নঅ দেএ। যুদি দেএ তইলে য়েই ফুরান হঅরর ত্যুন নয়া তালিগান ছিরি আইয়্যে। য়িয়ানত য়েই ছিরা আরো ডঁর অঅ।

[22] ফুরান চামরার থইলাত্ কেউ টাট্‌কা আংগুর রস নঅ রাকে। যুদি রাকে তইলে টাট্‌কা রসর হারনে থইলা ফাঢি যাইয়েনে রস আর থইলা দুইয়ানই নষ্ট অঅ। টাট্‌কা রস নয়া থইলাত্‌ই রাকা অঅ।”

[23] এক জিরাইবার দিনত ইসা শইস্য খেতর মইধ্য দিয়েনে যাইতো আছিল্। তেঁইর উম্যতঅক্যল যাইতে যাইতে ছরা ছিত্যো লাগিল্।

[24] য়িয়ানত ফরিশিঅক্যলে ইসারে হইল্, “শরিয়ত মতন জিরাইবার দিনত যেগিন গরন উচিত নঅ য়েগিন য়িতারা গরের কিঅর লাই?”

[25] ইসা য়িতারারে হইল্, “অবিয়াথর যহন মআ-ইমাম আছিল্ য়েই সমত দাউদ আর য়িবার উঁয়াইজ্যাঅক্যলর একবার ভুগ লাইগ্যেল্, কিন্তু য়িতারার লগে হনঅ হ্যানা নঅ আছিল্। তহন দাউদ যিয়ান গইজ্যেল্ য়িয়ান কি অনরা হনঅ দিনঅ নঅঅ ফরন না? য়িবা তঅ আল্লাহ্‌র ঘরত ঢুকিয়েনে ফবিত্র রুটি হ্যাইয়্যেল্। আর উঁয়াইজ্যাঅক্যলরেঅ য়েগিন দিয়্যেল্। কিন্তু এই রুটি ইমামঅক্যল বাদে আর কেউঅর হ্যাইবার নিয়ম নঅ আছিল্।”

[27] ইসা য়িতারারে আরো হইল্, “মানুষর লাইই জিরাইবার দিনর সিষ্টি অইয়্যে, কিন্তু জিরাইবার দিনর লাই মানুষর সিষ্টি নঅঅ অঅ।

[28] য়িয়ানর লাই ইব্‌নে-আদম জিরাইবার দিনরঅ মালিক।”

দিতিয় লম্বর সিফারা: মার্ক — Chapters