[1] ইয়ার বাদে ইসা গল্ফর মইধ্য দিয়েনে য়িতারার হাছে শিক্যা দিতো লাগিল্। তেঁই হইল্, “একজন মানুষ উগ্যুয়া আংগুর খেত গরিয়েনে য়িয়ানর চাইরোফাশদি বেড়া দিল্। ফরদি তেঁই আংগুর রস গরিবার লাই উগ্যুয়া গাঁতা কুদিল্ আর উগ্যুয়া উচুল ফাআরা ঘর বানাইল্। ফরদি তেঁই হয়েকজন চাষির হাছে খেতগান ইজারা দিয়েনে বিদেশত গেল্ গই।
[2] ফল ফাগিবার সমত তেঁই য়েই ফলর ভাগ লই আইবার লাই একজন গোলামরে য়েই চাষিঅক্যলর হাছে ফাটাই দিল্।
[3] কিন্তু য়েই চাষিঅক্যলে য়েই গোলামরে ধরিয়েনে মারিল্ আর হ্যালি আতে ফাটাই দিল্।
[4] তহন মালিক আরেকজন গোলামরে য়িতারার হাছে ফাটাইল্। চাষিঅক্যলে য়িবার মাথাত আঘাত গরিল্ আর য়িবার লগে বউত হ্যারাফ বেবার গরিল্।
[5] তেঁই তঅঅ আরেকজনরে ফাটাইল্। য়িবারে চাষিঅক্যলে মারি ফেলিল্। ফরদি তেঁই আরো বউতজনরে ফাটাইল্, কিন্তু য়িতারার মইধ্যে হয়েকজনরে য়িতারা মাইরধোইর গরিল্ আর অইন্যতারারে মারিই ফেলিল্।
[6] “য়েডে ফাটাইতো মালিকর হ্যালি আর একজন বাকি আছিল্। য়িবা আছিল্ তেঁইর মহব্যতর ফোয়া। তেঁই অঅক শেষে ফোয়াউয়ারে ফাটাই দিল্; ভাবিল্, ‘য়িতারা অন্তত আঁর ফোয়ারে সম্যান গরিবো।’
[7] কিন্তু য়েই চাষিঅক্যলে নিজরার মইধ্যে হোয়াহই গইত্যো লাগিল্, ‘ইবাই তঅ ফরদি সম্বত্যির মালিক অইবো। চল, আঁরা য়িবারে মারি ফেলি, তইলে আঁরাই সম্বত্যির মালিক অইয়্যোম।’
[8] য়িতারা ফোয়াউয়ারে ধরিয়েনে মারি ফেলিল্ আর আংগুর খেতর বাইরে ফেলি দিল্।
[9] “তইলে হঅন চাই, আংগুর খেতর মালিক কি গরিবো? তেঁই আইয়েনে য়েই চাষিঅক্যলরে মারি ফেলিবো আর আংগুর খেতগান অইন্যতারার আতত দিবো।
[10] অনরা ফাক কিতাবত ফইজ্যোন দে নঅ না, ‘রাজমিস্তিরিঅক্যলে যে ফাত্যোরগান বাতিল গরি দিয়্যেল্ য়িয়ানই বেক্যিনর ত্যুন দরহারি ফাত্যোর অই উঢিল্;
[11] মাবুদই ইয়ান গরিল্, আর য়িয়ান আঁরার চোগত বউত আচ্যাইয্য লাগে’?”
[12] তহন য়েই ধর্মনেতাঅক্যল ইসারে ধইত্যো চাইল্, হারন য়িতারা বুইজ্যেল্ দে, গল্ফগান ইসা য়িতারার বিরুদ্যে হইয়্যে। কিন্তু য়িতারা মানুষঅক্যলর ডরে ইসারে ছারিয়েনে গেল্ গই।
[13] ফরদি য়েই ধমর্নেতাঅক্যলে ইসারে তেঁইর হতার ফাঁদত ধরিবার লাই হয়েকজন ফরিশি আর হেরোদিয়রে ফাটাই দিল্।
[14] য়িতারা ইসার হাছে আইয়েনে হইল্, “উজুর, আঁরা জানি অনে একজন সত্ মানুষ। মাইন্ষ্যে কি মনত গরিবো নঅ গরিবো, য়িয়ানত অনর কিছ্যু নঅ আইয়্যে যাআ, হারন অনে কেউঅর মুক চাইয়েনে কিছু নঅ গরন। অনে সইত্য গরিয়েনে আল্লাহ্র ফথর বিষয়ে শিক্যা দিই থাকন। এহন অনে হঅন, মুসার শরিয়ত অনুযায়ি রোম বাদশারে কি হ্যাজানা দঅন উচিত না?
[15] আঁরা তেঁইরে হ্যাজানা দিয়োম কি নঅ দিয়োম?” ইসা য়িতারার ভন্ডামি বুঝিত্ ফারিয়েনে হইল্, “অনরা কিঅর লাই আঁরে ফরিক্যা গইত্যা লাইগ্যোন? আঁরে উগ্যুয়া দিনার আনিয়েনে দেহ্যন।”
[16] য়িতারা উগ্যুয়া দিনার আনিলে ফর ইসা য়িতারারে ফুছার গরিল্, “ইয়ানর উঅরে এই ছবি আর নাম হার?” য়িতারা হইল্, “রোম বাদশার।”
[17] ইসা য়িতারারে হইল্, “যেগিন বাদশার য়েগিন বাদশারে দঅন, আর যেগিন আল্লাহ্র য়েগিন আল্লাহ্রে দঅন।” ইসার এই হতাত য়িতারা তাইজ্যব অই গেল্।
[18] হয়েকজন সদ্যুকি ইসার হাছে আইল্। সদ্যুকিঅক্যলর মতে মরাঅক্যলর জিন্দা অই উঢন বুলি কিছু নাই। ইয়ারন লাই য়িতারা তেঁইরে ফুছার গরিল্,
[19] “উজুর, মুসা আঁরার লাই এই হতা লেকি গেইয়্যে, ‘যুদি হনঅ মানুষর ভাই ফোয়াছা নঅ অঅন অবস্তাত বউ রাকিয়েনে মরি যাআ তইলে য়েই মানুষ য়িবার ভাইঅর বউঅরে বিয়া গরিবো আর ভাইঅর অইয়েনে য়িবার বংশ রক্যা গরিবো।’
[20] বউত ভালা, য়িতারা সাত ভাই আছিল্। ফইল্যাজন বিয়া গরিয়েনে ফোয়াছা নঅ অঅন অবস্তাত মরি গেল্।
[21] তহন দিতিয়জন ভাইঅর রারি বউঅরে বিয়া গরিল্, কিন্তু য়িবাঅ ফোয়াছা নঅ অঅন অবস্তাত মরি গেল্। তিতিয়জনর অবস্তাঅ য়েইল্যাই অইল্।
[22] এন্ গরিয়েনে সাতজনর কেউঅর ফোয়ামাইয়্যা নঅ অইল্। শেষদি য়েই মাইয়্যাফোয়াউয়াঅ মরি গেল্।
[23] তইলে মরা মানুষগিন যহন জিন্দা অইয়েনে উঢিবো তহন য়িবা হার বউ অইবো? হারন সাতজনর ফত্যিজনই তঅ য়িবারে বিয়া গইজ্যেল্।”
[24] জোয়াবে ইসা হইল্, “অনরা ভুল গইত্যা লাইগ্যোন, হারন অনরা কিতাবঅ নঅ জানন আর আল্লাহ্র শক্তির বিষয়েঅ নঅ জানন।
[25] মরা মানুষঅক্যল যহন জিন্দা অইয়েনে উঢিবো তহন য়িতারা বিয়াঅ গইত্যো নঅ আর য়িতারারে বিয়া দেয়াঅ অইতো নঅ; তহন য়িতারা ফেরেস্তাঅক্যলর মতন অইবো।
[26] মরাঅক্যলর জিন্দা অইয়েনে উঢিবার বিষয়ে নবি মুসার কিতাবত লেহ্যা জলন্ত ঝোফর হতা কি অনরা নঅঅ ফরন দে, আল্লাহ্ তেঁইরে হইল্, ‘আঁই ইব্রাহিমর আল্লাহ্, ইসহাকর আল্লাহ্ আর ইয়াকুবর আল্লাহ্’?
[27] আল্লাহ্ তঅ মরাঅক্যলর আল্লাহ্ নঅঅ, তেঁই জিন্দাঅক্যলরই আল্লাহ্। অনরা বউত ভুল গইত্যা লাইগ্যোন।”
[28] একজন আলেম য়েডে আইয়েনে য়িতারার বারাবারি উনিল্। ইসা দে য়িতারারে উফযুক্ত জোয়াব দিয়্যে য়িয়ান খিয়াল গরিয়েনে য়িবা তেঁইরে ফুছার গরিল্, “তোরাত শরিফর মইধ্যে বেক্যিনর ত্যুন দরহারি উকুম হন্যান?”
[29] জোয়াবে ইসা হইল্, “বেক্যিনর ত্যুন দরহারি উকুম অইল্, ‘বনি-ইসরাইলঅক্যল, উন, আঁরার মাবুদ আল্লাহ্ এক।
[30] তোঁয়ারা ফত্যিজন তোঁয়ারার গোডা দিল্, গোডা ফরান, গোডা মন আর বেক শক্তি দিয়েনে তোঁয়ারার মাবুদ আল্লাহ্রে মহব্যত গরিবা।’
[31] য়িয়ানর ফরর দরহারি উকুম অইল্ এই, ‘তোঁয়ার ফতিবাসিরে নিজর মতন মহব্যত গরিবা।’ এই দুইয়ান উকুমর ত্যুন ডঁর উকুম আর কিছুই নাই।”
[32] তহন য়েই আলেম হইল্, “উজুর, বউত ভালা হতা। অনে আঁসা হতাই হইয়্যোন দে, আল্লাহ্ এক আর তেঁই বাদে আর হনঅ মাবুদ নাই।
[33] আর গোডা দিল্, বেক বুদ্যি ও বেক শক্তি দিয়েনে তেঁইরে মহব্যত গরন ও ফতিবাসিরে নিজর মতন মহব্যত গরন ফশু আর অইন্য বেক হোরবানির ত্যুন বউত বেশি দরহারি।”
[34] ইসা যহন দেকিল্ য়েই আলেম্যুয়া বউত বুদ্যিমানর মতন জোয়াব দিয়্যে তহন তেঁই য়িবারে হইল্, “আল্লাহ্র রাইজ্যর ত্যুন অনে বেশি দুরে নঅন।” য়েই সময়র ত্যুন ইসারে আর হনঅ ফ্রশ্ন ফুছার গইত্যে কেউঅর সঅস নঅ অইল্।
[35] ইসা বায়তুল মোকাদ্যসত শিক্যা দিবার সমত ফুছার গরিল্, “আলেমঅক্যলে কেন্ গরিয়েনে হঅ মসিহ্ দাউদর বংশধর?
[36] দাউদ তঅ ফাক রুহ্র ফরিচালানায় হইয়্যে, ‘মাবুদ আঁর ফভুরে হইল্, যেতক্যন না আঁই তোঁয়ার শত্রুঅক্যলরে তোঁয়ার ঠেংগর তলাত রাকি, য়েতক্যন তুঁই আঁর ডাইন মিক্যাদি বইয়্যো।’
[37] দাউদ নিজেই তঅ তেঁইরে ফভু হইয়্যে, তইলে কেন্ গরিয়েনে মসিহ্ তেঁইর বংশধর অইত্ ফারে?” বউত মানুষ খুশি মনে ইসার হতা উইন্তো আছিল্।
[38] শিক্যা দিতে দিতে ইসা হইল্, “আলেমঅক্যলর সমন্দে সাবধান অঅ। য়িতারা লাম্বা লাম্বা জুব্যা ফিঁদি বেরাআ আর আঁট-বাজারত সম্যান ফাইতো চাআ।
[39] য়িতারা মজলিস হ্যানাত মেইন মেইন আসনত আর হ্যানার সমত সম্যানর জাগাত বইস্তো চাআ।
[40] এক মিক্যাদি য়িতারা মানুষরে দেহ্যাইবার লাই লাম্বা লাম্বা মুনাজাত গরে, অইন্য মিক্যাদি রারিঅক্যলর সম্বত্যি দহল গরে। এই মানুষঅক্যলর বউত বেশি আজাব অইবো।”
[41] ইয়ার ফরদি ইসা বায়তুল মোকাদ্যসর দান বক্সর হাছে বইয়েনে মানুষঅক্যলর টিঁয়া ফুইসা দান গরন খিয়াল গইত্যো আছিল্। বউত ফুইসাআলা মানুষ বউত টিঁয়া ফুইসা দিল্।
[42] ফরদি একজন গরিব রারি আইয়েনে হ্যালি দুয়া ফুইসা রাকিল্।
[43] তহন ইসা তেঁইর উম্যতঅক্যলরে ডাকিয়েনে হইল্, “আঁই তোঁয়ারারে আঁসাই হইর, এই গরিব রারি অইন্য বেক্যিনর ত্যুন বউত বেশি এই দান বক্সত রাকিল্।
[44] য়েই মানুষঅক্যলে য়িতারার বউত ধনর ত্যুন দান গইজ্যে, কিন্তু এই মাইয়্যাফোয়াউয়ার অভাব থাকিলেঅ বাঁচি থাকিবার লাই য়িবার যেগিন আছিল্ বেক্যিনই দিই দিল্।”