Skip to content
Opens in a new window
Listen to this chapter • 11:59

[1] ফরদি আবার একদিন বউত মানুষর ভির অইল্। এই মানুষঅক্যলর হাছে হনঅ হ্যানা নঅ আছিল্ বুলি ইসা তেঁইর উম্যতঅক্যলরে ডাকিয়েনে হইল্,

[2] “এই মানুষঅক্যলর লাই আঁর ত্যুন মমতা অঅর, হারন আইজ তিনদিন অইল্ ইতারা আঁর লগে লগে আছে, আর ইতারার হাছে হনঅ হ্যানা নাই।

[3] যুদি আঁই এই অবস্তাত ইতারারে বাড়িত ফাটাই দিই তইলে য়িতারা ফথতই অগ্যেয়ান অই ফরিবো, হারন ইতারার মইধ্যে বউত কেউই বউত দুরর ত্যুন আইস্যে।”

[4] উম্যতঅক্যলে হইল্, “কিন্তু এই নিঝাব জাগাত ইতারার হ্যানার লাই হনে হডের ত্যুন এত রুটি ফাইবো?”

[5] ইসা ফুছার গরিল্, “তোঁয়ারার হাছে হোউয়্যা রুটি আছে?” য়িতারা হইল্, “সাত্যুয়া।”

[6] তেঁই মানুষঅক্যলরে মেডিত বোইস্‌তো উকুম দিল্। ফরদি য়েই রুটি সাত্যুয়া নিয়েনে তেঁই আল্লাহ্‌রে শুকরিয়া জানাই ভাঁগিল্ আর মানুষঅক্যলরে দিবার লাই উম্যতঅক্যলে আতত দিল্ আর উম্যতঅক্যলে য়েগিন মানুষঅক্যলর আতত দিল্।

[7] উম্যতঅক্যলর হাছে হঅউগ্যুয়া ছোড মাছঅ আছিল্। ইসা য়েই মাছগিনর লাইঅ শুকরিয়া জানাইল্ আর য়েগিন মানুষঅক্যলরে ভাগ গরি দিবার লাই উম্যতঅক্যলরে হইল্।

[8] মাইন্‌ষ্যে ফেট ভরিয়েনে হ্যাইল্। ফরদি যে টুঁরাগিন ফরি রইল্ উম্যতঅক্যলে য়েগিন তুলি নিয়েনে সাত্যুয়া টুঁরি ফুরাইল্।

[9] বেশহম চাইর আজার মরতফোয়া য়েডে আছিল্। ইয়ার ফরদি তেঁই মানুষঅক্যলরে বিদায় দিল্ আর উম্যতঅক্যলর লগে উগ্যুয়া নোকাত উঢিয়েনে দলমনুথা এলাহাত গেল্।

[11] য়েডে ফরিশিঅক্যলে আইয়েনে ইসার লগে বারাবারি গইত্যো লাগিল্ আর তেঁইরে ফরিক্যা গরিবার লাই বেহেস্‌ত ত্যুন হনঅ উগ্যুয়া চিন্য দেইক্‌তো চাইল্।

[12] ইয়ানত ইসা বঅর ডঁরনিয়স ফেলিয়েনে হইল্, “এই হালর মানুষঅক্যলে চিন্যর তালাইশ গরে কিঅর লাই? আঁই অনরারে আঁসাই হইর, হনঅ চিন্যই ইতারারে দেহ্যানো অইতো নঅ।”

[13] তার ফর তেঁই য়িতারারে ছারি আবার নোকাত উঢিয়েনে সাগরর অইন্য ফারত গেল্।

[14] উম্যতঅক্যলে লগে গরিয়েনে রুটি নিতো ফঅরি গেইয়্যেল্। নোকার মইধ্যে য়িতারার হাছে হ্যালি উগ্যুয়া রুটি আছিল্।

[15] এই সমত ইসা হইল্, “তোঁয়ারা সতর্ক থাক, ফরিশিঅক্যলর আর হেরোদর ইষ্টর ত্যুন সাবধান অঅ।”

[16] ইয়ানত উম্যতঅক্যলে নিজরার মইধ্যে হইতো লাগিল্, “আঁরার হাছে রুটি নাই বুলি য়িবা এই হতা হঅর।”

[17] উম্যতঅক্যলে কি বিষয়ে হঅর য়িয়ান বুঝিত্ ফারিয়েনে ইসা য়িতারারে হইল্, “তোঁয়ারা কিঅর লাই হইতা লাইগ্যো দে, তোঁয়ারার রুটি নাই? তোঁয়ারা কি এহনঅ নঅ জান বা না বুঝ? তোঁয়ারার দিল্ কি হোটিন অই গেইয়্যে না?

[18] তোঁয়ারার চোগ থাইক্‌তেঅ কি দেকিত্ নঅ ফঅ না? হান থাইক্‌তেঅ কি উনিত নঅ ফঅ না? মনতঅ কি নঅ ফরে না,

[19] যেঁত্যে আঁই ফাঁচ আজার মানুষর লাই ফাঁচ্যুয়া রুটি ভাংগ্যিলাম য়েঁত্যে হত টুঁরি রুটির টুঁরা তোঁয়ারা টোয়াই তুল্যিলা?” উম্যতঅক্যলে জোয়াব দিল্, “বার টুঁরি।”

[20] ইসা আবার হইল্, “আঁই যহন চাইর আজার মানুষর লাই সাত্যুয়া রুটি ভাংগ্যিলাম তহন হত টুঁরি রুটির টুঁরা তোঁয়ারা টোয়াই তুল্যিলা?” য়িতারা হইল্, “সাত টুঁরি”

[21] তহন তেঁই য়িতারারে হইল্, “তইলে তোঁয়ারা কি এহনঅ নঅ বুঝ না?”

[22] ফরদি ইসা আর তেঁইর উম্যতঅক্যলে বৈত্‌সৈদা গেরামত গেল্। য়েডিয়ার মানুষঅক্যলে একজন আঁধা মানুষরে তেঁইর হাছে লই আইল্ আর মানুষ্যুয়ার গাআত আত রাকিবার লাই তেঁইরে অনুরোধ গইত্যো লাগিল্।

[23] ইসা য়েই আঁধা মানুষ্যুয়ারে আত ধরিয়েনে গেরামর বাইরে লই গেল্। তার বাদে মানুষ্যুয়ার চোগত সেফ দিল্ আর য়িবার গাআত আত দিয়েনে ফুছার গরিল্, “তুঁই কি কিছু দেইক্‌তা লাইগ্যো না?”

[24] মানুষ্যুয়া চাই দেকিয়েনে হইল্, “আঁই মানুষ দেকিত্ ফাইর্; য়িতারা দেইক্‌তে গাছর মতন, আবার আঁঢিঅ বেরার।”

[25] ইসা আর একবার মানুষ্যুয়ার চোগর উঅরদি আত দিল্। এবার য়িবার চোগ খুলি গেল্ আর য়িবা দেকিবার শক্তি ফিরি ফাইল্। য়িবা ফরিষ্কার গরিয়েনে বেক কিছু দেইক্‌তো লাগিল্।

[26] ইসা য়িবারে য়িবার বাড়িত ফাটাই দিবার সমত হইল্, “বৈত্‌সৈদা গেরামত নঅ যাইয়্যো।”

[27] তার ফর ইসা আর তেঁইর উম্যতঅক্যলে সিজারিয়া-ফিলিফি শঅরর আশফাশর গেরামত গেল্। যাইবার ফথদি তেঁই উম্যতঅক্যলরে ফুছার গরিল্, “আঁই হঅন, এই বিষয়ে মাইন্‌ষ্যে কি হঅ?”

[28] উম্যতঅক্যলে হইল্, “কেউ কেউ হঅ অনে তরিকাবন্দিদাতা ইয়াহিয়া; কেউ কেউ হঅ ইলিয়াস নবি; আবার কেউ কেউ হঅ অনে নবিঅক্যলর মইধ্যে একজন।”

[29] তহন ইসা হইল্, “কিন্তু তোঁয়ারা কি হঅ, আঁই হঅন?” ফিতর জোয়াব দিল্, “অনে য়েই মসিহ্।”

[30] ইসা য়িতারারে সাবধান গরি দিল্ যেন্ য়িতারা তেঁইর সমন্দে কেউঅরে কিছু নঅ হঅ।

[31] ফরদি ইসা তেঁইর উম্যতঅক্যলরে এই হইয়েনে শিক্যা দিতো লাগিল্ দে, ইব্‌নে আদমর ত্যুন বউত দুক্য ভোগ গরন ফরিবো। বুরা নেতাঅক্যল, মেইন ইমামঅক্যল আর আলেমঅক্যলে তেঁইরে অগ্রাইয্য গরিবো। তেঁইরে মারি ফেলা অইবো আর তিন দিন ফরে তেঁইর ত্যুন আবার জিন্দা অইয়েনে উঢন ফরিবো।

[32] এই হতাগিন তেঁই এস্‌ফষ্ট গরিয়েনেই হইল্। তহন ফিতর ইসারে একফাশদি লই যাইয়েনে নাহ্যোশ অইতো লাগিল্।

[33] ইসা মুক ফিরাইয়েনে উম্যতঅক্যলর মিক্যা চাইল্ আর ফিতররে ধমক দিয়েনে হইল্, “ইবিলিস, আঁর হাছর ত্যুন দুর অঅ। যিয়ান আল্লাহ্‌র, য়িয়ান তুঁই নঅ ভাইব‌্‌তা লাইগ্যো, কিন্তু যিয়ান মানুষর, য়িয়ানই ভাইব‌্‌তা লাইগ্যো।”

[34] ইয়ার ফর তেঁই উম্যতঅক্যলরে আর অইন্য মানুষঅক্যলরে তেঁইর হাছে ডাকিয়েনে হইল্, “যুদি কেউ আঁর ফথদি আইস্‌তো চাআ তইলে য়িবা নিজর ইছ্যামতন নঅ চলক; নিজর কুরুশ বোই লইয়েনে য়িবা আঁর ফিছদি আইয়্যোক।

[35] যে কেউ য়িবার নিজর লাই বাঁচি থাইক্‌তো চাআ য়িবা য়িবার আসল জিবন আরাইবো; কিন্তু যে কেউ আঁর লাই আর আল্লাহ্‌র দেয়া সুহ্যবরর লাই য়িবার ফরান আআরা, য়িবা য়িবার আসল জিবন রক্যা গরিবো।

[36] যুদি কেউ গোডা দুনিয়া লাভ গরিয়েনে য়িয়ানর বিনিময়ে য়িবার আসল জিবন আআরা তইলে য়িবার হনঅ লাভ নাই,

[37] হারন আসল জিবন ফিরি ফাইবার লাই য়িবার দিবার মতন কি আছে?

[38] এই হালর বেইমান আর গুনাহ্‌গার মানুষঅক্যলর মইধ্যে যুদি কেউ আঁরে নিয়েনে আর আঁর হতা নিয়েনে শর্‌মাআ, তইলে ইব্‌নে আদম যহন ফবিত্র ফেরেস্‌তাঅক্যলরে লগে গরিয়েনে তেঁইর বাবার মইমায় আইবো, তহন তেঁইঅ য়েই মানুষঅক্যলর সমন্দে শর্‌মাইবো।”

দিতিয় লম্বর সিফারা: মার্ক — Chapters