[1] ইসা আবার গালিল সাগরর ধারত মানুষঅক্যলরে শিক্যা দিতো লাগিল্। য়িবার চাইরো মিক্যাদি বউত মানুষর ভির অইল্; য়িয়ানর লাই তেঁই সাগরর মইধ্যে উগ্যুয়া নোকাত উঢিয়েনে বইল্ আর মানুষঅক্যলে সাগরর ধারত থিয়াই রইল্।
[2] তেঁই গল্ফর মইধ্য দিয়েনে বউত বিষয়ে য়িতারারে শিক্যা দিতো লাগিল্। য়েগিনর মইধ্যে তেঁই হইল্,
[3] “উনন, একজন চাষি বিজ রুইক্তো গেল্।
[4] বিজ রুকিবার সমত হতাক্যিন বিজ ফথর ফাশদি ফরিল্, আর ফাকিগিন আইয়েনে য়েগিন হ্যাই ফেলিল্।
[5] আবার হতাক্যিন বিজ ফাত্যোইজ্যা জমিত ফরিল্। য়েডে বেশি মেডি নঅ আছিল্। মেডি গভির নঅ আছিল্ বুলিয়েনে তরাতরি চারা গজাই উঢিল্।
[6] সুয্য উঢিলে ফর য়েগিন ফুড়ি গেল্ আর য়িঁওর ভালা গরিয়েনে নঅঅ বইয়্যে বুলিয়েনে উয়াই গেল্।
[7] আর হতাক্যিন বিজ কেঁডা বনত ফরিল্। কেঁডাগাছ বারি উঢিয়েনে চারাগিন চাবি রাকিল্, য়িয়ানর লাই ফল নঅ ধরিল্।
[8] কিন্তু আর হতাক্যিন বিজ ভালা জমিত ফরিল্ আর গাছ বাইর অইয়েনে বারি উঢিল্ ও ফল দিল্; হনঅগানত তিরিশ গুন, হনঅগানত ষাইট গুন, আবার হনঅগানত একশগুন ফসল জন্মাইল্।”
[9] শেষদি ইসা হইল্, “যিবার উনিবার হান আছে, য়িবা উনক।”
[10] ভির হোমি গেলে ফর ইসার চাইরো ফাশর মানুষগিন আর তেঁইর বারজন উম্যত য়েই গল্ফর বিষয় তেঁইরে ফুছার গরিল্।
[11] ইসা য়িতারারে হইল্, “আল্লাহ্র রাইজ্যর গোফন সইত্য তোঁয়ারারেই জাইন্তো দেয়া অইয়্যে, কিন্তু অইন্যতারার হাছে গল্ফর মইধ্য দিয়েনে বেক হতা হোয়া অঅ,
[12] যেন্ ফাক-কিতাবর হতামতন, ‘য়িতারা চাইয়েনেঅ দেকিত্ নঅ ফাআ আর উনিয়েনেঅ বুঝিত্ নঅ ফারে। য়েইল্যা নঅ অইলে য়িতারা অঅত আল্লাহ্র মিক্যা ফিরিবো আর মাফ ফাইবো।’”
[13] তার বাদে ইসা য়িতারারে হইল্, “তোঁয়ারা কি এই গল্ফগানর মানি নঅ বুঝিলা না? তইলে কেন্ গরিয়েনে অইন্য গল্ফগিনর মানি বুঝিবা?
[14] চাষি যে বিজ রুইক্যেল্ য়েগিন অইল্ আল্লাহ্র কালাম।
[15] ফথর ফাশদি ফরা বিজর মইধ্য দিয়েনে য়িতারার সমন্দে হোয়া অইয়্যে যারা য়েই কালাম উনে, কিন্তু ইবিলিস তহনই আইয়েনে য়িতারার দিলত যে কালাম রুকা অইয়্যেল্ য়েগিন লই যাআ।
[16] ফাত্যোইজ্যা জমিত ফরা বিজর মইধ্য দিয়েনে য়িতারার সমন্দেই হোয়া অইয়্যে যারা য়েই কালাম উনিয়েনে তহনই আনন্দর লগে য়েগিন গ্রঅন গরে,
[17] কিন্তু য়েগিনর মইধ্যে য়িঁওর ভালা গরিয়েনে নঅ বইয়্যে বুলি হ্যালি অল্ফ দিনর লাই য়িতারা ইস্তির থাকে। ফরদি কালামর লাই যহন হষ্ট আর জুলুম আইয়্যে তহনই য়িতারা ফিছাই যাআ।
[18] আবার কেঁডাবনর মইধ্যে রুকা বিজর মইধ্য দিয়েনে য়িতারার সমন্দেই হোয়া অইয়্যে যারা য়েই কালাম উনে
[19] কিন্তু সংসারর চিন্তা-ভাবনা, ধন-সম্বত্যির মায়া আর অইন্যাইন্য জিনিসর লোভ আইয়েনে য়েই কালামরে চাবি রাকে;
[20] য়িয়ানর লাই য়িয়ানত হনঅ ফল নঅ ধরে। আর ভালা জমিত রুকা বিজর মইধ্য দিয়েনে য়িতারার সমন্দে হোয়া অইয়্যে যারা য়েই কালাম উনিয়েনে য়েগিন গ্রঅন গরে আর ফল দেএ। কেউ দেএ তিরিশগুন, কেউ দেএ ষাইটগুন, আবার কেউ দেএ একশগুন।”
[21] ইসা আরো হইল্, “কেউ কি বাত্যি নিয়েনে ঝুরি বা হ্যাটর নিচদি রাকে না? য়িবা য়েগিন বাত্যিদানির উঅরদি রাকে দে নঅ না?
[22] হনঅ জিনিস যুদি লুকাইন্যা থাকে তইলে য়েগিন দেহ্যা যাইবার লাইই লুকাইন্যা থাকে; আবার হনঅ জিনিস যুদি ঝাফাইন্যা থাকে তইলে য়েগিন খুলিবার লাইই ঝাফাইন্যা থাকে।
[23] যুদি কেউঅর উনিবার হান থাকে য়িবা উনক।”
[24] ইয়ার ফরদি ইসা হইল্, “তোঁয়ারা যেগিন উইন্তা লাইগ্যো য়েই বিষয়ে মনোযোগ দঅ। তোঁয়ারা যেন্ গরিয়েনে মাফি দঅ তোঁয়ারার লাই য়েন্ গরিয়েনে মাফা অইবো; এন্ কি বেশি গরিয়েনেই মাফা অইবো।
[25] যার আছে য়িবারে আরো দেয়া অইবো, কিন্তু যার নাই য়িবার যেগিন আছে য়েগিনঅ য়িবার হাছর ত্যুন নিই নেয়া অইবো।”
[26] ইসা আরো হইল্, “আল্লাহ্র রাইজ্য এই রহম: একজন মানুষ জমিত বিজ ছিঁডাইল্।
[27] ফরদি য়িবা রাতিয়া ঘুম যাইয়েনে আর দিনত অজাগ থাকিয়েনে সময় হাডাইল্। ইয়ার মইধ্যে য়েই বিজর ত্যুন চারা জালাইয়েনে ডঁর অইল্, কিন্তু কেন্ গরিয়েনে অইল্ য়েগিন য়িবা নঅ জানিল্।
[28] জমি নিজে নিজেই ফল জন্মাইল — ফইল্যা চারা, ফরদি ছরা আর ছরার মাথাত ফরিফুন্য শইস্যর দানা।
[29] দানা ফাগিলে ফর য়িবা হাঁসি লাগাইল্, হারন ফসল হাডিবার সময় অইয়্যে।”
[30] তার ফর ইসা হইল্, “কিঅর লগে আঁরা আল্লাহ্র রাইজ্যর তুলনা গইজ্যোম? হঅন তুলানার মইধ্য দিয়েনে য়িয়ান বুঝাইয়োম?
[31] য়েই রাইজ্য উগ্যুয়া ওউরগ্যা দানার মতন। জমিত রুকিবার সমত দেহ্যা যাআ দে, য়িয়ান বেক বিজর মইধ্যে বেক্যিনর ত্যুন ছোড।
[32] কিন্তু লাগাইবার ফর যহন গাছ বারি উঢে তহন বেক শাক-সব্জির মইধ্যে য়িয়ান বেক্যিনর ত্যুন ডঁর অঅ, আর এন্ ডঁর ডঁর ঢেইল বাইর অঅ দে, ফাকিগিনঅ য়িয়ানর আড়ালত্ বাসা বাঁধে।”
[33] এই রহম আরো বউত গল্ফর মইধ্য দিয়েনে ইসা আল্লাহ্র কালাম মানুষঅক্যলর হাছে হইতো। য়িতারা যেতাক্যিন বুঝিত্ ফাইত্যো য়েতাক্যিনই তেঁই য়িতারার হাছে হইতো।
[34] গল্ফ বাদে তেঁই য়িতারারে শিক্যা নঅ দিতো, কিন্তু উম্যতঅক্যলে যহন তেঁইর লগে এক্লা থাইক্তো তহন তেঁই বেক কিছু য়িতারারে বুঝাই দিতো।
[35] য়েই দিন আঁজুইন্যা ইসা তেঁইর উম্যতঅক্যলরে হইল্, “চল, আঁরা সাগরর য়েই ফারত যাই।”
[36] তহন উম্যতঅক্যলে মানুষঅক্যলরে ছারিয়েনে ইসা যে নোকাত আছিল্ য়েই নোকাত গরিয়েনে তেঁইরে লই চলিল্। অবইশ্য য়েডে আরো অইন্য নোকাঅ আছিল্।
[37] নোকা যহন সইল্তো আছিল্ তহন উগ্যুয়া বিরাট তুয়ান উঢিল্ আর ঢেউগিন নোকার উঅর এন্ গরিয়েনে আছারি ফরিল্ দে, নোকা ফানি দিয়েনে ভরি উইট্যো লাগিল্।
[38] ইসা কিন্তু নোকার ফিছন মিক্যাদি উগ্যুয়া বালুশর উঅর মাথা রাকিয়েনে ঘুম যাইতো আছিল্। উম্যতঅক্যলে য়িবারে অজাগ গরিয়েনে হইল্, “উজুর, আঁরা দে মারা ফরির্ য়িক্যাদি অনর খিয়াল নাই না?”
[39] ইসা উঢিয়েনে বাতাসরে ধমক দিল্ আর সাগররে হইল্, “থাম, আন্তা অঅ।” য়িয়ানত বাতাস থামি গেল্ আর বেক কিছু বউত আন্তা অই গেল্।
[40] তেঁই উম্যতঅক্যলরে হইল্, “তোঁয়ারা ডরঅ কিঅর লাই? এহনঅ কি তোঁয়ারার বিশ্যাস নঅঅ অঅ না?”
[41] ইয়ানত উম্যতঅক্যলে বউত ডরাইল্ আর নিজরার মইধ্যে হোয়াহই গইত্যো লাগিল্, “ইবা হঅন দে, বাতাস আর সাগরঅ তেঁইর হতা উনে?”