[1] ইসা বায়তুল মোকাদ্যসর ত্যুন যহন বাইর অই যাইতো আছিল্ তহন তেঁইর একজন উম্যত তেঁইরে হইল্, “উজুর, সঅন, হত ডঁর ডঁর ফাত্যোর, আর কি সুন্দর সুন্দর বিল্ডিং!”
[2] ইসা তেঁইরে হইল্, “তুঁই তঅ এই ডঁর ডঁর বিল্ডিংগিন দেইক্তা লাইগ্যো, কিন্তু এগিনর উগ্যুয়া ফাত্যোরঅ আর উগ্যুয়া ফাত্যোরর উঅর থাইক্তো নঅ; বেক্যিনই ভাঁগি ফেলা অইবো।”
[3] ফরদি ইসা যহন বায়তুল মোকাদ্যসর উল্টা মিক্যার জৈতুন ফাআরর উঅরদি বই আছিল্ তহন ফিতর, ইয়াকুব, ইউহোন্যা আর আন্দ্রিয় তেঁইরে গোফনত ফুছার গরিল্,
[4] “অনে আঁরারে হঅন, হঁত্যে এগিন অইবো? হন্ চিন্য দেকিয়েনে আঁরা বুঝিত্ ফইজ্যোম এগিন ফুরন অইবার সময় আইস্যে?”
[5] ইসা য়িতারারে হইল্, “চাইয়্যো, কেউ যেন্ তোঁয়ারারে নঅ ঠগাআ।
[6] বউত কেউ আঁর নাম নিয়েনে আই হইবো, ‘আঁইই য়িবা’ আর বউত কেউঅরে ঠগাইবো।
[7] যহন তোঁয়ারা যুদ্যর আবাজ আর যুদ্যর হ্যবরাহ্যবর উনিবা তহন নঅ ডরাইয়্যো। এগিন অইবোই, কিন্তু তহনঅ শেষ নঅ।
[8] এক জাতি অইন্য জাতির বিরুদ্যে, এক রাইজ্য অইন্য রাইজ্যর বিরুদ্যে যুদ্য গরিবো। বউত জাগাত ভুসাল আর দুর্বিক্য অইবো। কিন্তু এগিন হ্যালি যন্ত্রনার শুরু।
[9] “তোঁয়ারা সতর্ক থাইক্যো। মাইন্ষ্যে তোঁয়ারারে বিচারর মিটিংগর মানুষঅক্যলর আতত ধরাই দিবো আর মজলিস হ্যানাত বেত মারিবো। আঁর লাই দেশর শাসনহত্যা আর বাদশাঅক্যলর সাম্নদি তোঁয়ারার ত্যুন থিঅন ফরিবো। য়িতারার সাম্নদি আঁর বিষয়ে তোঁয়ারার ত্যুন সাক্যি দঅন ফরিবো।
[10] বেক জাতির হাছে ফইল্যাদি আল্লাহ্র দেয়া সুহ্যবর তবলিগ গরন ফরিবো।
[11] যহন তোঁয়ারারে ধরিয়েনে বিচারর লাই লই যাইবো তহন কি হঅন ফরিবো য়িয়ান আগর ত্যুন চিন্তা নঅ গইজ্যো। য়েই সমত যে হতা তোঁয়ারারে হই দেয়া অইবো তোঁয়ারা য়েগিনই হইবা, হারন তোঁয়ারাই দে হইবা য়িয়ান নঅ বরং ফাক রুহ্ই হতা হইবো।
[12] “ভাই ভাইঅরে, বাবা ফোয়ারে মারি ফেলিবার লাই ধরাই দিবো। ফোয়ামাইয়্যাঅক্যলে মা বাবার বিরুদ্যে থিয়াইয়েনে য়িতারারে খুন গরাইবো।
[13] আঁর লাই বেক্যিনে তোঁয়ারারে ঘিনা গরিবো, কিন্তু যিবা শেষ ফইয্যন্ত ইস্তির থাকিবো য়িবা উদ্যার ফাইবো।
[14] “সবর্নাশা ঘিনার জিনিস যেডে থাকন উচিত নঅঅ, তোঁয়ারা যহন য়েগিন য়েডে থাইক্তো দেকিবা — যে ফরে তেএ বুঝক্ — তহন যারা এহুদিয়াত থাকিবো য়িতারা ফাআরি এলাহাত ধাই যঅক।
[15] যিবা ছাদর উঅরদি থাকিবো য়িবা কিছু নিবার লাই নিচে নামিয়েনে ঘরত নঅ ঢুকক।
[16] যিবা খেতর মইধ্যে থাকিবো য়িবা গাআর চাদ্যর নিবার লাই নঅ ফিরক।
[17] তহন যারা গভির্তা আর যারা ফোয়াছারে বুগর দুধ হ্যাবা য়িতারার অবস্তা কি বিরাটই না অইবো!
[18] মুনাজাত গর যেন্ এগিন শিতহালে নঅ অঅ,
[19] হারন য়েই সমত এন্ হষ্ট অইবো যেগিন দুনিয়ার সিষ্টির ত্যুন এই ফইয্যন্ত নঅঅ অঅ ও তার ফরেঅ আর অইতো নঅ।
[20] মাবুদ যুদি য়েই দিনগিন হমাই নঅ দিতো তইলে কেউই নঅ বাঁইচ্তো। কিন্তু তেঁইর বাছাই গরা বান্দাঅক্যলর লাই য়েই দিনগিন আল্লাহ্ হমাই দিয়্যে।
[21] য়েই সমত যুদি কেউ তোঁয়ারারে হঅ, ‘চঅ, মসিহ্ এডে,’ বা ‘চঅ, মসিহ্ য়েডে,’ তোঁয়ারা বিশ্যাস নঅ গইজ্যো;
[22] হারন ভন্ড মসিহ্অক্যল আর নবিঅক্যল আইবো আর বউত কেরামতি হাম গরিবো, যেন্ আল্লাহ্র বাছাই গরা বান্দাঅক্যলরে সম্ভব অইলে ঠগাইত ফারে।
[23] তোঁয়ারা কিন্তু সতর্ক থাইক্যো। আঁই তোঁয়ারারে আগদিই বেক কিছু হই রাকিলাম।
[24] “য়েই সময়র হষ্টর ঠিগ ফরদিই সুয্য আঁধার অই যাইবো, চাঁন আর ফঅর দিতো নঅ,
[25] তারাগিন আসমানর ত্যুন ঝরিয়েনে ফরি যাইবো ও চাঁন-সুয্য-তারা আর ইস্তির থাইক্তো নঅ।
[26] য়েই সমত মাইন্ষ্যে ইব্নে আদমরে মআ শক্তি আর মইমার লগে মেউলার মইধ্যে দুনিয়াত আইস্তো দেকিবো।
[27] তেঁই তেঁইর ফেরেস্তাঅক্যলরে ফাটাইয়েনে দুনিয়ার এক সিমানার ত্যুন অইন্য সিমানা ফইয্যন্ত চাইরো মিক্যার ত্যুন আল্লাহ্র বাছাই গরা বান্দাঅক্যলরে জমায়েত গরিবো।
[28] “ডোংগুলা গাছ দেকিয়েনে শিক্যা লাভ গর। যহন য়িয়ানর ঢেইল-ফালা নরম অইয়েনে য়িয়ানত ফাতা বাইর অঅ তহন তোঁয়ারা জানিত্ ফার দে, গরমহাল আইস্যে।
[29] য়েন্গরিয়েনে যহন তোঁয়ারা দেকিবা এগিন ঘটের তহন বুঝিত্ ফারিবা দে, ইব্নে আদম হাছে আই গেইয়্যে, এন্ কি, দরজাত আজির।
[30] আঁই তোঁয়ারারে আঁসাই হইর, যেঁত্যে এগিন ঘটিবো য়েঁত্যেঅ এই হালর কিছু মানুষ বাঁচি থাকিবো।
[31] আসমান আর জবিন শেষ অই যাইবো কিন্তু আঁর হতা চিরদিন থাকিবো।
[32] “য়েই দিন আর য়েই সময়র হতা কেউ নঅ জানে – বেহেস্তর ফেরেস্তাঅ নঅ, ফোয়াঅ নঅ, হ্যালি বাবাই জানে।
[33] তোঁয়ারা সাবধান অঅ, সতর্ক থাক আর মুনাজাত গর, হারন য়েই দিন হঁত্যে আইবো য়িয়ান তোঁয়ারা নঅ জান
[34] য়েই দিন্যান আইবো এন্ একজন মানুষর মতন গরিয়েনে যিবা বিদেশ যাআর। বাড়ি ছারিয়েনে যাইবার আগদি তেঁই গোলামঅক্যলর আতত বেক দায়িত্য দিল্। তেঁই ফত্যি গোলামরে য়িবার হাম দিল্ আর দারোয়ানরে অঅজাগ থাইক্তো হইল্।
[35] “তোঁয়ারাঅ এন্ গরিয়েনে অঅজাগ থাক, হারন বাড়ির মালিক আঁজুইন্যা, কি আধা রাইতত, কি ফজর রাইতত, কি বেইন্যা আইবো য়িয়ান তোঁয়ারা নঅ জান।
[36] আতিক্যা তেঁই আইয়েনে যেন্ নঅ দেকে তোঁয়ারা ঘুম যাই থাইক্যো।
[37] তোঁয়ারারে যেগিন হইর য়েগিন বেক্যিনরে হই, অঅজাগ থাক।”