Skip to content
Opens in a new window
Listen to this chapter • 7:22

[1] মেইন ইমামঅক্যলে ফজরত বুরা নেতাঅক্যল, আলেমঅক্যল আর ডঁর মিটিংগর বেক মানুষঅক্যলর লগে এক্যান ফরামশ্য গরিল্। তার ফর য়িতারা ইসারে বাঁধি নিই যাইয়েনে তেঁইরে রোমিয় মেইন শাসনহত্যা ফিলাতর আতত দিল্।

[2] তহন ফিলাত ইসারে ফুছার গরিল্, “তুঁই কি ইহুদিঅক্যলর বাদশা না?” ইসা জোয়াব দিল্, “অনে ঠিগ হতাই হইতা লাইগ্যোন।”

[3] মেইন ইমামঅক্যল তেঁইর নামে বউত দোষ দিল্।

[4] ইয়ানত ফিলাত আবার ইসারে ফুছার গরিল্, “তুঁই কি জোয়াব দিতা নঅ না? চঅ, য়িতারা তোঁয়ারে হত দোষ দেএর।”

[5] ইসা কিন্তু আর হনঅ জোয়াবই নঅ দিল্। ইয়ানত ফিলাত তাইজ্যব অইল্।

[6] উদ্যার ইদর সমত মাইন্‌ষ্যে যে হয়েদিরে চাইতো ফিলাত য়িবারে ছারি দিতো।

[7] য়েই সমত বারাব্যা নামর একজন মানুষ জেলত্ বন্দি আছিল্। বিদ্রোওর সমত য়িবা বিদ্রোয়িঅক্যলর লগে থাকিয়েনে খুন গইজ্যেল্।

[8] মানুষঅক্যলে ফিলাতর হাছে আইয়েনে হইল্, “অনে অক্যল সমত যেইল্যা গরি থাকন এহন য়েইল্যাই গরন।”

[9] ফিলাত য়িতারারে হইল্, “তোঁয়ারা কি চঅ দে, আঁই ইহুদিঅক্যলর বাদশারে ছারি দিই?”

[10] মেইন ইমামঅক্যলে দে ইংসা গরিয়েনেই ইসারে তেঁইর আতত ধরাই দিয়্যে ফিলাত য়িয়ান জাইন্‌তো।

[11] কিন্তু মেইন ইমামঅক্যলে মানুষঅক্যলরে উস্‌কাই দিয়্যেল্ যেন্ য়িতারা ইসার বদলে বারাব্যারে চাই লঅ।

[12] ফিলাত আবার মানুষঅক্যলরে ফুছার গরিল্, “তইলে তোঁয়ারা যিবারে ইহুদিঅক্যলর বাদশা হঅ য়িবারে নিয়েনে আঁই কি গইজ্যোম?”

[13] মানুষঅক্যলে চিল্যাইয়েনে হইল্, "য়িবারে কুরুশত দঅন।"

[14] ফিলাত হইল্, “কিআ, য়িবা কি দোষ গইজ্যে?” কিন্তু মানুষঅক্যলে আরো জোরে চিল্যাইয়েনে হইতো লাগিল্, “য়িবারে কুরুশত দঅন।”

[15] তহন ফিলাত মানুষঅক্যলরে খুশি গরিবার লাই বারাব্যারে য়িতারার হাছে ছারি দিল্, আর ইসারে বউত বেশি গরি সঁঅক মারিবার উকুম দিয়েনে কুরুশর উঅরদি মারি ফেলিবার লাই দিল্।

[16] তার বাদে সৈন্যঅক্যলে ইসারে নিয়েনে মেইন শাসনহত্যার বাড়ির ভিতরে গেল্। য়েডে য়িতারা অইন্য বেক সৈন্যঅক্যলরে একত্র গরিল্।

[17] য়িতারা ইসারে বাইয়োইন্যা হঅর ফিঁদাইল্, আর কেঁডা লতা দিয়েনে উগ্যুয়া তাজ গাঁতি তেঁইর মাথাত ফিঁদাই দিল্।

[18] তার ফরদি য়িতারা ইসারে হইতো লাগিল্, “ইহুদি রাজ, মারহাবা!”

[19] য়িতারা উগ্যুয়া লাঢি দিয়েনে ইসার মাথাত বার বার মাইত্যো লাগিল্ ও তেঁইর গাআত সেফ দিল্, আর আঁঢু গাঁরিয়েনে তেঁইরে সম্যান দেহ্যাইবার ভান গরিল্।

[20] এন্ গরিয়েনে তেঁইরে ঠাট্যা টঁঅশা গরিবার ফর য়িতারা য়েই বাইয়োইন্যা রংগর হঅর খুলি নিয়েনে তেঁইরে তেঁইর নিজর হঅর ফিঁদাই দিল্ আর কুরুশর উঅরদি মারি ফেলিবার লাই নিই চলিল্।

[21] য়েই সমত শিমোন নামর কুরুনি শঅরর একজন মানুষ গেরামর মিক্যার ত্যুন আইয়েনে য়েই ফথদি যাইতো আছিল্। ইবা আছিল্ আলেক্‌জান্ডার আর রুফর বাফ। সৈন্যঅক্যলে য়িবারে ইসার কুরুশগান বই লই যাইবার লাই বাইধ্য গরিল্।

[22] য়িতারা ইসারে গল্‌গথা, মানি মাথার খুলির জাগা নামর উগ্যুয়া জাগাত লই গেল্।

[23] ফরদি য়িতারা ইসারে গন্দরস মিশাইন্যা সির্‌কা হ্যাইতো দিল্, কিন্তু তেঁই য়েগিন নঅ হ্যাইল্।

[24] ইয়ার ফরদি য়িতারা ইসারে কুরুশত দিল্। সৈন্যঅক্যলে তেঁইর হঅর সোঅর ভাগ গরিবার লাই লটারি গরিয়েনে দেইক্‌তো চাইল্‌ হার ভাইগ্যত কি ফরে।

[25] ফজর নঅটার সমত য়িতারা তেঁইরে কুরুশত দিয়্যেল্‌।

[26] ইসার বিরুদ্যে দোষ নামাত লেহ্যা আছিল্, “ইহুদিঅক্যলর বাদশা।”

[27] য়িতারা দুইজন ডাহাইতোরেঅ ইসার লগে কুরুশত দিল্, একজনরে ডাইন মিক্যাদি আর অইন্যজনরে বাম মিক্যাদি।

[28] য়িয়ানত ফাক কিতাবর এই হতা ফুরন অইল্: “তেঁইরে অন্যায়হারিঅক্যলর লগে গনা অইল্।”

[29] যারা য়েই ফথদি যাইতো আছিল্ য়িতারা মাথা লারিয়েনে ইসারে ঠাট্যা গরিয়েনে হইল্, “ওরে, তুঁই না বায়তুল মোকাদ্যস ভাঁগিয়েনে আবার তিন দিনর মইধ্যে য়িয়ান বানাইত ফার!

[30] এহন কুরুশর ত্যুন লামি আইয়েনে নিজরে রক্যা গর!”

[31] মেইন ইমামঅক্যল ও আলেমঅক্যলেঅ ইসারে ঠাট্যা গরিবার উদ্যেশ্যে নিজরার মইধ্যে হোয়াহই গইত্যো লাগিল্, “য়িবা অইন্যতারারে রক্যা গইত্যো, নিজরে রক্যা গরিত্ নঅ ফারে।

[32] ঐ যে মসিহ্, বনি ইসরাইল্‌অক্যলর বাদশা! কুরুশর ত্যুন য়িবা লামি আইয়োক যেন্ আঁরা দেকিয়েনে ইমান আনিত্ ফারি।” ইসার লগে যারারে কুরুশত দেয়া অইয়্যেল্ য়িতারাঅ তেঁইরে টিট্‌কারি দিল্।

[33] ফরদি দুঁইজ্যা বারটার ত্যুন বেলা তিনটা ফইয্যন্ত গোডা দেশ আঁধার অই রইল্।

[34] বেলা তিনটার সমত ইসা জোরে চিল্যাইয়েনে হইল্, “এলোই, এলোই, লামা শবক্তানি,” মানি “আল্লাহ্ আঁর, আল্লাহ্ আঁর, কিঅর লাই তুঁই আঁরে তিয়াগ গইজ্যো?”

[35] যারা হাছে থিয়াই আছিল্ য়িতারার হয়েকজন এই হতা উনিয়েনে হইল্, “উন, উন, য়িবা নবি ইলিয়াসরে ডাকের।”

[36] তহন একজন মানুষ দুঁরি যাইয়েনে উগ্যুয়া এস্‌ফন্জ সিরকাত ভিজাইল্ আর উগ্যুয়া লাঢির মাথাত লাগাইয়েনে য়িয়ান ইসারে হ্যাইতো দিল্। য়িবা হইল্, “থক্, চাই ইলিয়াস য়িবারে নামাইয়েনে নিতো আইয়্যে কিনা।”

[37] ইয়ার ফর ইসা জোরে চিল্যাইয়েনে ফরান তিয়াগ গরিল্।

[38] তহন বায়তুল মোকাদ্যসর ফদ্যাগান উঅরর ত্যুন নিচ ফইয্যন্ত চিরি দুইভাগ অই গেল্।

[39] যে সেনাফতি ইসার সাম্‌নদি থিয়াই আছিল্ য়িবা ইসারে এন্ গরিয়েনে মারা যাইতো দেকি হইল্, “আঁসাই ইবা ইব্‌নুল্লাহ্ আছিল্।”

[40] হয়েকজন মাইয়্যাফোয়া দুরে থিয়াইয়েনে এগিন দেইক্‌তো আছিল্। য়িতারার মইধ্যে আছিল্ মগ্‌দলিনি মরিয়াম, দুই ইয়াকুবর মইধ্যে ছোড ইয়াকুব ও ইউসুফর মা মরিয়াম আর শালোমি।

[41] ইসা যহন গালিলত আছিল্‌ তহন এই মাইয়্যাফোয়াঅক্যল তেঁইর লগে বেক জাগাত যাইতো আর তেঁইর সেবা গইত্যো। আরো বউত মাইয়্যাফোয়া, যারা তেঁইর লগে লগে জেরুজালেমত আইস্যেল্, য়িতারাঅ য়েডে আছিল্।

[42] য়েই দিন্যান আছিল্ আয়োজনর দিন, মানি জিরাইবার দিনর আগর দিন।

[43] যহন আঁজুইন্যা অই আইল্ তহন অরিমাথিয়া গেরামর ইউসুফ সঅস গরিয়েনে ফিলাতর হাছে যাই ইসার লাশ্যুয়া চাইল্। তেঁই ডঁর মিটিংগর একজন নামগরা সদইস্য আছিল্ আর তেঁই নিজে আল্লাহ্‌র রাইজ্যর লাই অফেক্যা গইত্যো আছিল্।

[44] ফিলাত তাইজ্যব অইল্ দে, ইসা এত তরাতরি মারা গেইয়্যে। আঁসা আঁসা ইসা মারা গেইয়্যে কিনা, য়িয়ান সেনাফতিরে ডাকিয়েনে তেঁই ফুছার গরিল্।

[45] যহন সেনাফতির হাছর ত্যুন তেঁই জানিত্ ফারিল্ দে, আঁসাই তেঁই মারা গেইয়্যে তহন লাশ্যুয়া ইউসুফরে দিল্।

[46] ইউসুফ যাইয়েনে হঅর কিনি আনিল্ আর ইসার লাশ্যুয়া নামাইয়েনে য়েই হঅরত ফেঁচাইল্, আর ফাআর হাডিয়েনে বানাইন্যা উগ্যুয়া হব্যরত য়েই লাশ্যুয়া রাকিল্। তারবাদে তেঁই হব্যরর মুকত উগ্যুয়া ফাত্যোর গরাই দিল্।

[47] ইসার লাশ্যুয়া হডে রাকা অইল্ য়িয়ান মগ্দলিনি মরিয়াম আর ইউসুফর মা মরিয়াম দেকিল্।

দিতিয় লম্বর সিফারা: মার্ক — Chapters