[1] তার ফর ইসা আর তেঁইর উম্যতঅক্যলে গালিল সাগর ফার অইয়েনে গেরাসেনিঅক্যলর এলাহাত গেল্।
[2] ইসা নোকার ত্যুন নাইম্তেই ভুতে ফঅইন্যা একজন মানুষ গোরস্তানর ত্যুন বাইর অইয়েনে তেঁইর সাম্নদি আইল্।
[3] মানুষ্যুয়া হবরস্তানতই থাইক্তো আর সিয়োল দিয়েনেঅ কেউ আর য়িবারে বাঁধি রাকিত্ নঅ ফাইত্যো।
[4] য়িবার আত ঠেং ফ্রাইই সিয়োল দিয়েনে বাঁধা অইতো, কিন্তু য়িবা সিয়োল ছিরি ফেইল্তো আর ঠেংগর বেড়ি ভাঁগি ফেইল্তো। কেউই য়িবারে সাম্লাইত্ নঅ ফাইত্যো।
[5] য়িবা দিন রাইত হব্যরে হব্যরে আর ফাআরে ফাআরে চিল্যাই বেরাইতো আর ফাত্যোর দিয়েনে নিজেই নিজর শরিল হাইট্যো।
[6] ইসারে দুরর ত্যুন দেকি য়িবা দুঁরি আইয়েনে তেঁইর ঠেংগর উঅর উইত অই ফরিল্, আর য়িবা চিল্যাইয়েনে হইল্, “আল্লাহ্তা’লার ফোয়া ইসা, আঁর লগে অনর কি দরহার? আঁই অনরে আল্লাহ্র সোঅন দিয়েনে হইর, অনে আঁরে যন্ত্রনা নঅ দিবান।”
[8] য়িবা এই হতা হইল্ হারন ইসা য়িবারে হইয়্যেল্, “ভুত, এই মানুষ্যুয়ার হাছর ত্যুন বাইর অই যঅ।”
[9] ইসা য়িবারে ফুছার গরিল্, “তোঁয়ার নাম কি?” য়িবা হইল্, “আঁর নাম বাইনি, হারন আঁরা বউত আছি।”
[10] য়িবা ইসারে বারবার হাকুতি মিনতি গরিয়েনে হইল্, যেন্ তেঁই য়েই এলাহার ত্যুন য়িতারারে বাইর গরি নঅ দেএ।
[11] য়েই সমত য়েই জাগার হাছদি ফাআরর গাআত বউত ডঁর এক ঝাঁক শুয়োর চইত্যো আছিল্।
[12] ভুতগিনে ইসারে মিনতি গরিয়েনে হইল্, “উই শুয়োরর ঝাঁকর মইধ্যে আঁরারে ফাটাই দঅন; য়েগিনর মইধ্যে আঁরারে ঢুইক্তো দঅন।”
[13] ইসা অনুমতি দিবার ফর য়েই ভুতগিন বাইর অইয়েনে শুয়োরগিনর মইধ্যে গেল্। য়িয়ানত বেক শুয়োর হ্যারা ফার দিয়েনে জোরে দুঁরি গেল্ আর সাগরর মইধ্যে ফরিয়েনে ডুফি মরিল্। য়েই ঝাঁকর মইধ্যে অনুমান দুই আজার শুয়োর আছিল্।
[14] যারা শুয়োর চরাইতো আছিল্ য়িতারা তহন ধাই যাইয়েনে গেরামত আর য়িয়ানর আশফাশর বেক জাগাত এই হ্যবর দিল্। তহন মানুষঅক্যলে চাইতো আইল্ কি অইয়্যে।
[15] য়িতারা ইসার হাছে আইয়েনে দেকিল্, যিবারে বউত হতাক্যিন ভুতে ফাইয়্যেল্ য়েই মানুষ্যুয়া হঅর-সোর ফিঁদিয়েনে ভালা মনে বই আছে। ইয়ান দেকিয়েনে মাইন্ষ্যে ডরাইল্।
[16] এই ঘটনা যারা দেইক্যেল্ য়িতারা য়েই ভুতে ফঅইন্যা মানুষ্যুয়ার বিষয় আর য়েই শুয়োরগিনর বিষয় মানুষঅক্যলরে জানাইল্।
[17] ইয়ানত মানুষঅক্যলে ইসারে অনুরোধ গইত্যো লাগিল্ যেন্ তেঁই য়িতারার এলাহা ছারিয়েনে যাআ গই।
[18] ইসা যহন নোকাত উইট্যো আছিল্, তহন যিবারে ভুতে ফাইয়্যেল্ য়েই মানুষ্যুয়া তেঁইর লগে যাইবার লাই মিনতি গইত্যো লাগিল্।
[19] কিন্তু ইসা য়িবারে এই বুলি বিদায় গরিল্, “তুঁই তোঁয়ার বাড়িত ফিরি যঅ আর মাবুদ তোঁয়ার লাই হত্য ডঁর হাম গইজ্যে আর তোঁয়ার উঅর হত্য দয়া দেহ্যাইয়্যে য়িয়ান যাইয়েনে তোঁয়ার বাড়ির মানুষঅক্যলরে হঅ।”
[20] মানুষ্যুয়া তহন গেল্ গই আর ইসা য়িবার লাই হত্য বিরাট হাম গইজ্যে য়িয়ান দেকাফলি এলাহাত হই বেরাইতো লাগিল্। য়িয়ানত বেক্যিনে তাইজ্যব অইল্।
[21] ইসা যহন নোকাত গরিয়েনে আবার সাগরর অইন্য ফারত গেল্ তহন তেঁইর চাইরোফাশদি বউত মানুষ আইয়েনে ভির গরিল্। তেঁই তহনঅ সাগরর ফারত আছিল্।
[22] য়েই সমত যায়ির নামর ইহুদি মজলিস-হ্যানার একজন নেতা য়েডে আইল্ আর ইসারে দেকিয়েনে তেঁইর ঠেংগর উঅর উইত অই ফরিল্।
[23] তেঁই ইসারে মিনতি গরিয়েনে হইল্, “আঁর মাইয়্যাউয়া মরি যাইবার মতন অইয়্যে। অনে আইয়েনে য়িবার উঅর অনর আত রাকন; য়িয়ানত য়িবা ভালা অই উঢিবো।”
[24] তহন ইসা তেঁইর লগে চলিল্। বউত মানুষ ইসার লগে লগে যাইতো আছিল্ আর তেঁইর চাইরোফাশদি ঠেলাঠেলি গইত্যো আছিল্।
[25] য়েই ভিরর মইধ্যে একজন মাইয়্যাফোয়া আছিল্ যিবা বার বছর ধরিয়েনে খুনজারি বেরামে ভুইগ্তো আছিল্।
[26] বউত ডাক্তোরর আতত য়িবা বউত হষ্ট ফাইয়্যেল্, আর য়িবার যা কিছু আছিল্ বেক্যিনই য়িবা হ্যরস গইজ্যেল্, কিন্তু ভালা অইবার বদলে দিন দিনই য়িবার অবস্তা হ্যারাফ অইতো আছিল্।
[27] ইসার বিষয় উনিয়েনে য়িবা ভিরর মইধ্যেই ইসার ঠিগ ফিছদি আইয়েনে তেঁইর চাদ্যরগান ধরিল্,
[28] হারন য়িবা ভাইব্যেল্ যুদি হ্যালি তেঁইর হঅর য়িবা ধরিত্ ফারে তইলেই য়িবা ভালা অই যাইবো।
[29] ইসার চাদ্যরগান ধরিবার লগে লগেই য়িবার খুনজারি বন্ধ অইল্ আর য়িবা য়িবার নিজর শরিলর মইধ্যেই বুঝিল্ য়িবার বেরাম ভালা অই গেইয়্যে।
[30] ইসা তহনই বুঝিল্ তেঁইর মইধ্যর ত্যুন শক্তি বাইর অইয়্যে। য়িয়ানর লাই তেঁই ভিরর চাইরোমিক্যা চাইয়েনে ফুছার গরিল্, “হনে আঁর হঅর ধরিল্?”
[31] তেঁইর উম্যতঅক্যলে হইল্, “অনে তঅ দেইক্তা লাইগ্যোন মাইন্ষ্যে অনর চাইরোফাশদি ঠেলাঠেলি গরের, আর তঅঅ অনে হইতা লাইগ্যোন, হনে অনরে ধরিল্?”
[32] এই হাম হনে গইজ্যে য়িয়ান চাইবার লাই তঅঅ ইসা চাইরোমিক্যাদি চাইতো লাগিল্।
[33] য়েই মাইয়্যাফোয়াউয়ার যেগিন অইয়্যে য়েগিন বুঝিয়েনে য়িবা হাঁইফ্তে হাঁইফ্তে আইয়েনে ইসার ঠেংগত ফরিল্ আর বেক বিষয় জানাইল্।
[34] ইসা য়িবারে হইল্, “মা, তুঁই বিশ্যাস গইজ্যো বুলি ভালা অইয়্যো। শান্তিত্ যঅ গই, তোঁয়ার আর এই হষ্ট নঅ অক।”
[35] ইসা তহনঅ হতা হইতো আছিল্, এন্ সমত য়েই মজলিস-হ্যানার নেতা যায়িরর ঘরর ত্যুন হয়েকজন মানুষ আইয়েনে যায়িররে হইল্, “অনর মাইয়্যাউয়া মরি গেইয়্যে; উজুররে আর হষ্ট নঅ দিবান।”
[36] য়েই মানুষঅক্যলর হতা উনিয়েনে ইসা যায়িররে হইল্, “নঅ ডরাইবান, হ্যালি বিশ্যাস গরন।”
[37] ইসা হ্যালি ফিতর, ইয়াকুব আর ইয়াকুবর ভাই ইউহোন্যারে তেঁইর লগে নিল্।
[38] ফরদি যায়িরর বাড়িত আইয়েনে তেঁই দেকিল্ বউত গোলমাল অঅর। মাইন্ষ্যে জোরে জোরে হাঁদাহাঁদি গরের।
[39] ইসা ভিতরে যাইয়েনে মানুষঅক্যলরে হইল্, “অনরা কিঅর লাই গোলমাল আর হাঁদাহাঁদি গইত্যা লাইগ্যোন? মাইয়্যাউয়া মরি নঅঅ যাআ, ঘুম যাআর।”
[40] এই হতা উনিয়েনে মাইন্ষ্যে আঁসাআঁসি গইত্যো লাগিল্। তহন ইসা য়িতারা বেক্যিনরে ঘরর ত্যুন বাইরে যাইতো হইল্। তার ফর তেঁই মাইয়্যাউয়ার মা-বাবা আর তেঁইর লগের উম্যতঅক্যলরে নিয়েনে মাইয়্যাউয়া যে ঘরত আছিল্ য়েই ঘরত ঢুকিল্।
[41] মাইয়্যাউয়ার বয়স আছিল্ বার বছর। ইসা মাইয়্যাউয়ার আত ধরিয়েনে হইল্, “টালিতা কুম,” মানি “বালি, তোঁয়ারে হইর, উঢ।” আর তহনই মাইয়্যাউয়া উঢিয়েনে আঁঢি বেরাইতো লাগিল্। ইয়ানত য়িতারা বউত তাইজ্যব অই গেল্।
[43] এই ঘটনার হতা কেউঅরে নঅ জানাইবার লাই ইসা হরাহরি উকুম দিল্ আর মাইয়্যাউয়ারে কিছু হ্যাইতো দিতো হইল্।